
বিশ্বকাপের আবহে অন্য রূপে মেসি। মিষ্টি দিয়েই তৈরি হল লিওনেল মেসির 'কিউট' মূর্তি।
এই অভিনব সৃষ্টির নেপথ্যে মেসি-ভক্ত দেবাশিস ঘোষ। দুর্গাপুরের মনোরমা সুইটসের কর্ণধার দেবাশিসবাবু। মিষ্টির পাশাপাশি মেসি-ভক্তও বটে।

মূর্তিটি তৈরি হয়েছে খোয়া, ক্ষীর, সাদা চকোলেট ও ডার্ক চকোলেট দিয়ে। রং আনতে ব্যবহার করা হয়েছে ফুড কালার।

মেসির মুখের অভিব্যক্তিও বেশ মজাদার করে ফুটিয়ে তুলেছেন শিল্পী। দেখে অনেকেই প্রথমে রাবার বা প্লাস্টিকের ভাস্কর্য বলে ভুল করছেন।

বাংলার মিষ্টি তৈরির ঐতিহ্যের সঙ্গে মিলেছে ফুটবলের আবেগ। এই মজার কম্বিনেশনই নজর কেড়েছে সকলের।

মিষ্টির এই শিল্পকর্ম দেখতে ভিড় করছেন ফুটবলপ্রেমীরা। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও বাড়ছে কৌতূহল।

বিশ্বকাপ ঘিরে মেসির জনপ্রিয়তা এখন তুঙ্গে। তাঁর অনুরাগীর সংখ্যা পশ্চিমবঙ্গেও কম নয়।

দুর্গাপুরের এই সৃষ্টি এখন সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল। অনেকেই ছবি তুলে শেয়ার করছেন।

গত বিশ্বকাপেও বাংলায় বেশ কিছু মিষ্টির দোকানে এমন মেসি ও রোনাল্ডোর মূর্তি বানিয়েছিলেন কারিগররা।
মিষ্টির এই মেসিই এখন দুর্গাপুরের নতুন আকর্ষণ। ফুটবলপ্রেমী থেকে সাধারণ মানুষ; অনেকেই ভিড় জমাচ্ছেন মনোরমা সুইটসে।