Brazil vs Croatia: ক্রোয়েশিয়াকে হারিয়ে জয়ে ফিরল ব্রাজিল, তবুও প্রশ্ন আনসালোত্তির স্ট্র্যাটেজি নিয়ে

ফ্রান্সের বিরুদ্ধে হারের পর ঘুরে দাঁড়ালো ব্রাজিল। ক্রোয়েসিয়াকে ২-১ গোলে হারাল নেইমার বিহীন ব্রাজিল। প্রথমার্ধে গোল পেয়ে ব্রাজিল এগিয়ে গেলেও, দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় ক্রোযেশিয়া। তবে ম্যাচের শেষদিকে পরপর দুই গোল করে জয় ছিনিয়ে আনল ব্রাজিল।

Advertisement
ক্রোয়েশিয়াকে হারিয়ে জয় ব্রাজিলের, তবুও প্রশ্ন আনসালোত্তির স্ট্র্যাটেজি নিয়ে ব্রাজিল দলের উল্লাস

ফ্রান্সের বিরুদ্ধে হারের পর ঘুরে দাঁড়ালো ব্রাজিল। ক্রোয়েসিয়াকে ২-১ গোলে হারাল নেইমার বিহীন ব্রাজিল। প্রথমার্ধে গোল পেয়ে ব্রাজিল এগিয়ে গেলেও, দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় ক্রোযেশিয়া। তবে ম্যাচের শেষদিকে পরপর দুই গোল করে জয় ছিনিয়ে আনল ব্রাজিল। 


দানিলো ব্রাজিলের পক্ষে প্রথম গোলটি করেন। বাঁ-প্রান্ত দিয়ে ভিনিশিয়াস জুনিয়র দুর্দান্ত দৌড়ে বক্সের ভেতর দানিলোর সামনে যেন বলটা প্রায় সাজিয়েই দেন। ব্রাজিলের অর্ধ থেকে কুনহা এক অসাধারণ 'থ্রু বল' দিয়ে ভিনিসিয়াসকে খুঁজে নেন। ভিনি প্রতিপক্ষের রক্ষণভাগকে কাটিয়ে বক্সের ভেতর প্রবেশ করেন এবং দানিলোকে বলটি বাড়িয়ে দেন; দানিলো নিখুঁতভাবে বলটি গোলপোস্টের ওপরের বাঁ-কোণ দিয়ে জালে জড়িয়ে দলের হয়ে গোলের খাতা খোলেন!


গোল পাওয়ার পরে কিছুটা হলেও ডিফেন্সিভ ফুটবল খেলতে শুরু করে পাঁচবারের চ্যাম্পিয়নরা। আর সেই সুযোগে চাপ বাড়াতে থাকে ক্রোটরা। মাজের করেন সমতাসূচক গোল! এক গোলের লিড যে একেবারেই নিরাপদ নয়, তা আরও একবার বুঝতে পারলেন কার্লো আনসালোত্তি। ডান প্রান্ত থেকে ফ্রুক নিখুঁত এক 'থ্রু বল'-এর মাধ্যমে দৌড়ে আসা মাজেরকে খুঁজে নেন। দুজন ডিফেন্ডার তাকে কড়া পাহারায় রাখলেও, তিনি বক্সের ভেতর ঢুকে পড়েন এবং বেটোকে পরাস্ত করে স্কোরলাইন ১-১ করেন।


তবে ক্রোটদের সমস্যা হয়ে যায়, ব্রাজিল ম্যাচের শেষদিকে পেনাল্টি আদায় করায়। বক্সের ভেতরে এনড্রিককে ফেলে দেওয়া হয়। আর রেফারি আঙুল তুলে পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি নিতে এগিয়ে আসেন ইগর থিয়াগো। আর লিভাকোভিচ যখন উল্টো দিকে ফেলে বল জালে জড়ালেন বাঁ দিকের নিচের কোণ দিয়ে। 


ক্রোযেশিয়ার কফিনে শেষ পেরেক পুঁতে দেন মার্টিনেলি। তাঁর গোলে ইনজুরি টাইমে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। বাঁ-প্রান্তে মার্টিনেলিকে খুঁজে নিয়ে এনড্রিক বাড়ান এক দুর্দান্ত 'থ্রু-বল'। বল নিয়ে বক্সে ঢুকে লিভাকোভিচের নিচ দিয়ে ও পাশ কাটিয়ে দূরের কোণ লক্ষ্য করে বল জালে জড়ালেন মার্টিনেলি; আর তাতেই দ্বিগুণ হলো ব্রাজিলের লিড। এরপর আর সময় ছিল না সমতা ফেরানোর। ফলে ম্যাচ জিতে নেয় ব্রাজিল। 

Advertisement

POST A COMMENT
Advertisement