FIFA World Cup 2026 Brazil: এবার চোট মিলিতাওয়ের, বিশ্বকাপের আগে ব্রাজিল যেন মিনি হাসপাতাল

আসন্ন বিশ্বকাপের আগে আরও এক ধাক্কা খেল ব্রাজিল। এবার চোট রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাও-এর। চোটের কারণে আসন্ন বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে গেলেন। ফলে আরও দুশ্চিন্তা বাড়ল ব্রাজিল কোচ কালো আন্দেলোত্তির। রিয়াল সুত্রে জানানো হয়েছে, মিলিতাও এখনও বাঁ-পায়ের পেশির চোট থেকে মুক্ত হতে পারেননি।

Advertisement
এবার চোট মিলিতাওয়ের, বিশ্বকাপের আগে ব্রাজিল যেন মিনি হাসপাতাল

আসন্ন বিশ্বকাপের আগে আরও এক ধাক্কা খেল ব্রাজিল। এবার চোট রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাও-এর। চোটের কারণে আসন্ন বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে গেলেন। ফলে আরও দুশ্চিন্তা বাড়ল ব্রাজিল কোচ কালো আন্দেলোত্তির। রিয়াল সুত্রে জানানো হয়েছে, মিলিতাও এখনও বাঁ-পায়ের পেশির চোট থেকে মুক্ত হতে পারেননি। 

ইতিমধ্যেই জানা গিয়েছে, তিনি রিয়ালের হয়ে মরসুমের বাকি ম্যাচগুলি খেলতে পারবেন না এবং বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা। স্প্যানিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, মিলিতাওয়ের পুরনো চোট ফিরে এসেছে। সম্ভবত তাঁকে অস্ত্রোপচার করতে হতে পারে। সেক্ষেত্রে মিলিতাওকে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হতে পারে। শোনা যাচ্ছে, তাঁকে অন্তত ৪ থেকে ৫ মাস মাঠের বাইরে থাকতে হবে। তেমন হলে তাঁর পক্ষে বিশ্বকাপে মাঠে নামা কার্যত অসম্ভব।

এদিকে, ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডিনহোর আশা করছেন, নেইমার জুনিয়র শেষ পর্যন্ত বিশ্বকাপের স্কোয়াডে ডাক পাবেন। সম্প্রতি তিনি বলেছেন, 'আমি আশা করছি নেইমার বিশ্বকাপে খেলবে। ও যদি ব্রাজিল দলে থাকে তা হলে বেশ ভাল হবে। কারণ, ও ব্রাজিলকে সাহায্য করতে পারবে।' রোনাল্ডিনহোর এই মন্তব্য যে ব্রাজিল কোচ আন্সেলোরির উপর চাপ বাড়বে তা নিয়ে কোনও সন্দেহ নেই। ব্রাজিলিয়ান কিংবদন্তি আরও বলেছেন, 'এমনিতে আমার সঙ্গে নেইমারের বন্ধুত্বের সম্পর্ক। এবং আমি বিশ্বাস করি, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা প্রতিভাবর ফুটবলার নেইমার।' তবে একইসঙ্গে এ কথাও তিনি জানিয়েছেন, নেইমারকে দলে নেওয়া হবে কি হবে না, সেই সিদ্ধান্ত নেবেন কোচ আন্সেলোত্তি।

এর মধ্যেইও একের পর এক তারকার চোট পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের সমস্যায় ফেলছে। আনসালত্তির পরিকল্পনা বারবার ধাক্কা খাচ্ছে। হতাশ হতে হচ্ছে সাধারণ ফ্যানদের। হাতে আর মাত্র ৪৫ দিন। তারপরেই শুরু হয়ে যাবে বিশ্বকাপ। ৪৮ দলের এই বিশ্বকাপে জিততে পারলে তা হবে ইতিহাস। ফলে সেই ইতিহাসের শরিক হতে মরিয়া ব্রাজিল।

Advertisement

POST A COMMENT
Advertisement