Cristiano Ronaldo Marriage: অবশেষে বিয়েটা সেরেই ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, পাত্রী কে?

Cristiano Ronaldo Wife: অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ফুটবল বিশ্বের চিরকালীন তরুণ, পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কাকে বিয়ে করলেন এই ফুটবল তারকা?

Advertisement
অবশেষে বিয়েটা সেরেই ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, পাত্রী কে?অবশেষে বিয়েটা সেরেই ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
হাইলাইটস
  • অবশেষে বিয়েটা সেরেই ফেললেন ফুটবল দুনিয়ার খ্যাতনামা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
  • একটি ব্যক্তিগত অনুষ্ঠানেই জীবনসঙ্গীকে আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি দিলেন CR7।
  • পর্তুগিজ ফুটবল সুপারস্টার নিজের বিয়ের আংটির একটি ছবি পোস্ট করে এই খবর নিশ্চিত করেছেন।

যাবতীয় জল্পনা কল্পনার অবসান। অবশেষে বিয়েটা সেরেই ফেললেন ফুটবল দুনিয়ার খ্যাতনামা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে বিরাট আড়ম্বর করে নয়, বরং একটি ব্যক্তিগত অনুষ্ঠানেই জীবনসঙ্গীকে আনুষ্ঠানিক ভাবে বেছে নিলেন CR7। পর্তুগিজ ফুটবল সুপারস্টার নিজের বিয়ের আংটির একটি ছবি পোস্ট করে এই খবর নিশ্চিত করেছেন।

পাত্রী কে?

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কাকে বিয়ে করলেন তা জানতে মুখিয়ে রয়েছেন অনেকেই। তবে কোনও বড় চমক দেননি CR7। ৪১ বছরের এই আল নাসরের ফরোয়ার্ড বিয়ে করেছেন ৩২ বছর বয়সী স্প্যানিশ মডেল রদ্রিগেজকে। গত কয়েক বছর ধরেই একসঙ্গে ছিলেন তাঁরা। আনুষ্ঠানিক ভাবে বিয়েটা ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা। ১১ অগাস্ট রাতে (ভারতীয় সময়) তাঁদের এই বিয়েতে হাজির ছিল তাঁদের ৫সন্তানও।

বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় দু’জনে হাতে বিয়ের আংটি পরা একটি ছবি শেয়ার করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই পোস্টের মাধ্যমে বিয়ে নিয়ে কার্যত সব জল্পনার অবসান টেনে দিলেন রিয়াল মাদ্রিদের প্রাক্তন স্টার। ইতালীয় ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও তাঁদের বিয়ের খবর নিশ্চিত করেছেন।

Ronaldo shared a picture of their wedding bands online. (Photo: Instagram/cristiano)

এর আগে বিয়ে নিয়ে ব্যাপক জল্পনা ছড়ায়

মজার বিষয় হল, রোনাল্ডো ও রদ্রিগেজের আসল বিয়ের আগে একটি  ভুল খবর ছড়িয়েছিল। বিয়ের কয়েক দিন আগে খবর ছড়ায়, রোনাল্ডো ও রদ্রিগেজ মাদেইরায় রোনাল্ডোর নিজের শহর ফুনচালের এস ক্যাথেড্রালে বিয়ে করবেন। তাঁদের এক ঝলক দেখার আশায় শত শত ভক্ত ক্যাথেড্রালের বাইরে জড়ো হয়েছিলেন। কিন্তু পরে দেখা যায়, বেদির দিকে এগিয়ে আসা কনে রদ্রিগেজ নন।

বরং নিকোল নামে এক মহিলা তাঁর সঙ্গী ফ্যাবিওকে বিয়ে করতে সেখানে এসেছিলেন। পুরো ঘটনায় রোনাল্ডোও মজা পেয়েছিলেন বলে মনে করা হয়। ভুল খবর নিয়ে একটি ইনস্টাগ্রাম পোস্টে তিনি হাসতে হাসতে চোখে জল আসার ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান।

Advertisement

 

POST A COMMENT
Advertisement