Cristiano Ronaldo: শেষ বিশ্বকাপ? অবসর নিয়ে মুখ খুললেন রোনাল্ডো

আগামীকাল স্পেনের বিরুদ্ধে খেলতে নামার আগে অবসর জল্পনার ইতি ঘটালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগাল তারকা জানিয়ে দিলেন এটাই হয়ত তাঁর শেষ বিশ্বকাপ। এর আগে অবসর নিয়ে নানা জল্পনা সামনে এলেও, তা কার্যত এড়িয়েই গিয়েছেন সিআর সেভেন। তবে রাউন্ড অফ ১৬-এর ম্যাচে নামার আগে ভবিষ্যতের প্ল্যান জানিয়ে দিলেন পর্তুগিজ তারকা। 

Advertisement
শেষ বিশ্বকাপ? অবসর নিয়ে মুখ খুললেন রোনাল্ডোক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আগামীকাল স্পেনের বিরুদ্ধে খেলতে নামার আগে অবসর জল্পনার ইতি ঘটালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগাল তারকা জানিয়ে দিলেন এটাই হয়ত তাঁর শেষ বিশ্বকাপ। এর আগে অবসর নিয়ে নানা জল্পনা সামনে এলেও, তা কার্যত এড়িয়েই গিয়েছেন সিআর সেভেন। তবে রাউন্ড অফ ১৬-এর ম্যাচে নামার আগে ভবিষ্যতের প্ল্যান জানিয়ে দিলেন পর্তুগিজ তারকা। 

ডালাসে সাংবাদিক সম্মেলনে রোনাল্ডো বলেন, 'এটাই আমার শেষ বিশ্বকাপ। আশা করি আগামীকাল আমার শেষ ম্যাচ হবে না।' ৪১ বছর বয়সী এই তারকা আরও বলেন যে, এখন তাঁর একমাত্র লক্ষ্য হলো টুর্নামেন্টের প্রতিটি দিন উপভোগ করা। পর্তুগালকে আরও এগিয়ে যেতে সাহায্য করা। রোনাল্ডো বলেন, 'যতটা সম্ভব উপভোগ করতে চাই, কারণ এটাই শেষ বিশ্বকাপ। এটা আমার শেষ বিশ্বকাপ হবে। আর প্রতিটি দিন উপভোগ করতে চাই।' 

বিদায়ের গন্ধ পেয়েই কি এমন মন্তব্য রোনাল্ডোর? এমন প্রশ্নও করা হয়েছিল সিআর সেভেনকে। জবাবে সাংবাদিকের সঙ্গেই রশিকতা শুরু করে দেন সিআর সেভেন। বলেন, 'তোমরা সত্যিই চাও আমি আর ফিরে না আসি, তাই না? তোমরা আমাকে আর এখানে দেখতে চাও না।' একথা বলার পর রোনাল্ডো জোর দিয়ে বলেন যে তিনি কোনো আক্ষেপ ছাড়াই ফুটবল ছাড়বেন। বলেন, 'এত বছর ধরে খেলার প্রতি আমার যে আবেগ বা ইচ্ছা, তা কোনো প্রয়োজন থেকে ছিল না। ঈশ্বরের কৃপায়, আমি জীবনে বেশ ভালো আছি। আমি খেলি কারণ আমি ফুটবল ভালোবাসি।' 

পাঁচবারের ব্যালন ডি'অর বিজয়ী এবারের বিশ্বকাপে কি আলাদা চাপ অনুভব করছেন? প্রশ্নের উত্তরে আবারও মজা করেছেন রোনাল্ডো। বলেন, 'আমি ইতিমধ্যে তিনটি গোল করে ফেলেছি। অন্যরা আমার চেয়ে বেশি গোল করেছে কারণ তারা খুব ভালো খেলছে, কিন্তু আমিও খারাপ খেলছি না।' 

পর্তুগালের বিরুদ্ধে স্পেনই ফেভারিট। এমনটাই মনে করেন রোনাল্ডো। বলেন, 'স্পেন সবসময়ই জেতার অন্যতম দাবিদার। তারা ইতিমধ্যেই এই প্রতিযোগিতাটি জিতেছে। স্পেনই ফেভারিট। পর্তুগালের চেয়ে তাদের শিরোপার সংখ্যা বেশি, কিন্তু এটি ভিন্ন ধরনের খেলোয়াড়দের নিয়ে একটি ভিন্ন প্রতিযোগিতা।'  

Advertisement

POST A COMMENT
Advertisement