Durand Cup Derby: ডার্বি দিয়ে শুরু ডুরান্ড কাপ, জেনে নিন মোহনবাগান-ইস্টবেঙ্গলের সূচি

বিশ্বকাপ শেষ হলেই, শুরু ভারতীয় ফুটবল মরসুম। ডার্বি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ডুরান্ড কাপ। ২৫ জুন হবে সেই ম্যাচ। যেখানে বদলা নেওয়ার সুযোগ থাকবে মোহনবাগান সুপার জায়েন্টের সামনে। গত মরসুমে আইএসএল-এ গোল পার্থক্যের কারণে রানার্স হয়েছে সবুজ-মেরুন ক্লাব। ফলে ডুরান্ডের প্রথম ম্যাচ নানা কারণেই স্পেসাল ফুটবল প্রেমীদের জন্য। 

Advertisement
ডার্বি দিয়ে শুরু ডুরান্ড কাপ, জেনে নিন মোহনবাগান-ইস্টবেঙ্গলের সূচিঅফলাইনেও পাওয়া যাবে ডার্বির টিকিট।

বিশ্বকাপ (FIFA World Cup 2026) শেষ হলেই, শুরু ভারতীয় ফুটবল মরসুম। ডার্বি (Kolkata Derby) ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ডুরান্ড কাপ (Durand Cup 2026)। ২৫ জুন হবে সেই ম্যাচ। যেখানে বদলা নেওয়ার সুযোগ থাকবে মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) সামনে। গত মরসুমে আইএসএল-এ গোল পার্থক্যের কারণে রানার্স হয়েছে সবুজ-মেরুন ক্লাব। ফলে ডুরান্ডের প্রথম ম্যাচ নানা কারণেই স্পেশাল ফুটবল প্রেমীদের জন্য। 

কবে থেকে শুরু ডুরান্ড কাপ? 

ডুরান্ড কাপ শুরু হতে চলেছে আগামী ২৫ জুলাই থেকে। এই প্রতিযোগিতা চলবে আগামী ২৩ অগাস্ট পর্যন্ত। কলকাতা, রাঁচি, ইম্ফল, গুয়াহাটি ও শিলং, এই চারটি শহরে অনুষ্ঠিত হবে এবারের ডুরান্ড কাপ। কলকাতার ক্ষেত্রে যুবভারতী ক্রীড়াঙ্গন এবং কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ আয়োজন করা হবে। ফাইনাল হবে যুবভারতীতে। 

একই গ্রুপে দুই প্রধান

একই গ্রুপে রয়েছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। তারা রয়েছে গ্রুপ এ-তে। সেই গ্রুপের বাকি দুটি দল হল সিআইএসএফ প্রোটেক্টরস এবং সাউথ ইউনাইটেড ফুটবল ক্লাব। ইতিমধ্যেই ডুরান্ডের সূচি সামনে চলে এসেছে। দেখা যাচ্ছে, টুর্নামেন্ট শুরুই হচ্ছে কলকাতা ডার্বি দিয়ে। হ্যাঁ, আসন্ন  ডুরান্ড কাপ শুরু হতে চলেছে কলকাতা ডার্বির মধ্য দিয়ে।

এবারের টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশ নিচ্ছে। সবকটি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। তার মধ্যে গ্রুপ এ-তে রয়েছে দুই জায়েন্ট। তাই কলকাতার দুই প্রধানের মধ্যে হাইভোল্টেজ ম্যাচ দিয়েই শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। 

মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ম্যাচ কবে?

২৫ জুলাই, শনিবারঃ মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (যুবভারতী ক্রীড়াঙ্গন, বিকেল ৫টা)

৩১ জুলাই, শুক্রবারঃ ইস্টবেঙ্গল বনাম সিআইএসএফ প্রোটেক্টরস (কিশোর ভারতী ক্রীড়াঙ্গন, সন্ধ্যা ৭.৩০ মিনিট)

৪ অগাস্ট, মঙ্গলবারঃ মোহনবাগান বনাম সাউথ ইউনাইটেড ফুটবল ক্লাব (যুবভারতী ক্রীড়াঙ্গন, সন্ধ্যা ৭টা)

৭ অগাস্ট, শুক্রবারঃ ইস্টবেঙ্গল বনাম সাউথ ইউনাইটেড ফুটবল ক্লাব (যুবভারতী ক্রীড়াঙ্গন, সন্ধ্যা ৭টা)

১০ অগাস্ট, সোমবারঃ মোহনবাগান বনাম সিআইএসএফ প্রোটেক্টরস (কিশোর ভারতী ক্রীড়াঙ্গন, বিকেল চারটে)

Advertisement

POST A COMMENT
Advertisement