অস্কার ব্রুজোইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) কোচ হয়ত থাকছেন না অস্কার ব্রুজো (Oscar Bruzon)। পরের মরসুমের রোড ম্যাচ পরিস্কার না হওয়ায়, আইএসএল শেষ হওয়ার আগেই ক্লাব ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছিলেন অস্কার। তবে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরেই পরিস্থিতি বদলে যায়। লাল-হলুদ ক্লাব চেষ্টা করতে থাকে কোচকে রেখে দেওয়ার। তবে তাতে 'পেশাদার' কোচ অস্কার রাজি হননি বলেই সূত্রের খবর।
দুই ক্লাবের প্রস্তাব আছে অস্কারের কাছে
ইমামি ইস্টবেঙ্গল কর্তারা তাঁকে রাখার ব্যাপারে বিশেষ আগ্রহ না দেখানোয় ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোর নতুন করে এখানে চুক্তি করার সম্ভাবনা প্রায় নেই। এমনিতেই ইস্টবেঙ্গলের পরিবেশে খুশি ছিলেন না অস্কার। তার মধ্যে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করায় তাঁর কাছে এখন একাধিক লোভনীয় প্রস্তাব। ইন্দোনেশিয়ার দুই নামী ক্লাব পার্সিব বান্দুংয়ের কোচ বোজান হোদাক ও জাকার্তা পার্সিজার কোচ মৌরিসিও সুজা দায়িত্ব ছেড়েছেন ক'দিন আগেই। পার্সিজার সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়েছেন অস্কারের এজেন্ট।
নতুন কোচ খুঁজতে হবে ইস্টবেঙ্গলকেও
ফলে মোহনবাগান সুপার জায়েন্টের মতোই ইস্টবেঙ্গলকেও নতুন কোচ খুঁজতে হবে। সোমবার ফের ইমামির সঙ্গে বৈঠক করবে ইস্টবেঙ্গল। সেখানে কোচের নাম নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। পাশাপাশি দল গঠনের কাজ কীভাবে হবে সেটাও আলোচনার বিষয় হতে পারে। তবে সবদিক থেকেই, চাপ বাড়ছে লাল-হলুদের উপর। কারণ দ্রুত দল গঠন কোর্টে হবে তাঁদের। আর নতুন কোচ বা প্লেয়ারদের সঙ্গে চুক্তি করতে হলে, রোড ম্যাপের ব্যাপারে স্পষ্ট ধারণা দিতে হবে ক্লাবকে। আর সেটা দিতে না পারলে কোনও তারকাকেই পাওয়া মুশকিল হয়ে যেতে পারে।
আইএসএল জেতার আনন্দ অনেকটাই ফিকে
২২ বছর পর, আইএসএল জিতে যখন আনন্দে আত্মহারা ইস্টবেঙ্গল সমর্থকরা তখনই চাপে কর্তারা। ফলে লিগ জয়ের আনন্দ কিছুটা ফিকে হয়েছে তাঁদের। সোশ্যাল মিডিয়ায় লিগ জেতানো কোচ সহ ফুটবলারদের ধরে রাখার দাবি উঠেছে। কেন স্যালারি বাড়িয়ে অস্কার বা মিগুয়েল ফিগুয়েরা কিংবা বাসুম রশিদদের রেখে দেওয়া হবে না? প্রশ্ন উঠছে।