East Bengal: প্র্যাক্টিসে ফিরলেন কেভিন, চেন্নাইয়েন ম্যাচে কি দলে জায়গা হবে?

আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে ৭-০ গোলের দাপুটে জয়ে মহমেডান স্পোর্টিংকে উড়িয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়েই সাত দিনের বিরতি শেষে আবার অনুশীলনে ফিরল লাল-হলুদ শিবির। বিরতির পর প্রথম দিন হওয়ায় অনুশীলনে বাড়তি চাপ দেননি কোচ অস্কার ব্রুজো।

Advertisement
প্র্যাক্টিসে ফিরলেন কেভিন, চেন্নাইয়েন ম্যাচে কি দলে জায়গা হবে? কেভিন সিবিলে

আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে ৭-০ গোলের দাপুটে জয়ে মহমেডান স্পোর্টিংকে উড়িয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়েই সাত দিনের বিরতি শেষে আবার অনুশীলনে ফিরল লাল-হলুদ শিবির। বিরতির পর প্রথম দিন হওয়ায় অনুশীলনে বাড়তি চাপ দেননি কোচ অস্কার ব্রুজো। নির্ধারিত সূচি মেনে শুরুতে প্রায় ২০ মিনিটের টিম মিটিং হয়, তারপর মূলত রিহ্যাব এবং ফিজিক্যাল ট্রেনিংয়েই সীমাবদ্ধ থাকে দলের প্রস্তুতি।

এই দিনের অনুশীলনের কেন্দ্রবিন্দুতে ছিলেন কেভিন সিবিলে। চোট কাটিয়ে ধীরে ধীরে ফেরার পথে তিনি, মূল দলের সঙ্গে প্রাথমিক পর্যায়ের অনুশীলনে অংশ নেন। কিছুক্ষণ পাসিং ও শুটিংও করেন। তবে এরপর আলাদা হয়ে দীর্ঘক্ষণ একাই দৌড়তে দেখা যায় তাঁকে, যা থেকে বোঝা যাচ্ছে এখনও পুরোপুরি ম্যাচ ফিট না হলেও দলে ফিরতে মরিয়া তিনি। অন্যদিকে বাকি ফুটবলাররা তিনটি দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে অনুশীলন চালান। হংকংয়ের বিরুদ্ধে জাতীয় দলে ডাক পাওয়া আনোয়ার, জিকশন ও এডমুন্ড এই সময় দলের বাইরে রয়েছেন। ১১ এপ্রিল পরবর্তী ম্যাচ থাকায় হাতে সময় থাকছে যথেষ্ট, ফলে ওই তিন ফুটবলার ফিরে এলেই অনুশীলনের তীব্রতা বাড়ানোর পরিকল্পনা কোচের।

এদিন প্রায় এক ঘন্টার অনুশীলন শেষে অতিরিক্ত ঘাম ঝড়াতে দেখা যায় রশিদ ও মহেশকে। চেন্নাইয়নের বিরুদ্ধে জয় তুলে নিয়ে জয়ের ধারা বজায় রাখাই এখন লক্ষ্য ইস্টবেঙ্গলের। কারণ, চার নম্বরে থাকলেও, লিগ টপার মুম্বই সিটি এফসি-র সঙ্গে পয়েন্টের পার্থক্য মাত্র ৩। ৬ ম্যাচ খেলে ১৪ পয়েন্টে রয়েছে মুম্বই। দুই নম্বরে থাকা মোহনবাগান সুপার জায়েন্ট ৬ ম্যাচে ১৩ পয়েন্ট পেয়েছে। একই সংখ্যক পয়েন্ট পেলেও, গোল পার্থক্যের বিচারে পিছিয়ে থাকার কারণে জামশেদপুর এফসি তিন নম্বরে রয়েছে। আর ইস্টবেঙ্গলের পয়েন্ট ৬ ম্যাচে ১১। চার নম্বরে রয়েছে অস্কার ব্রুজোর দল। 

এবার কেভিন সিবিলে যোগ দিলে দলের শক্তি অনেকটাই বেড়ে যাবে ইস্টবেঙ্গলের। ডিফেন্স আরও শক্তিশালী হবে। সেক্ষেত্রে জিকসন সিংকে আর স্টপার হিসেবে খেলতে হবে না। মিডফিল্ডে ফিরে আসতে পারবেন ভারতীয় দলের এই তারকা।   
 

Advertisement

POST A COMMENT
Advertisement