East Bengal: যোগ দিতে পারেন নতুন গোলকিপার কোচ, ইস্টবেঙ্গলের সম্ভাব্য তালিকায় কারা?

সুপার কাপের আগে গোয়া বিমানবন্দরে কোচ অস্কার ব্রুজোর সঙ্গে ঝামেলায় চাকরি ছেড়েছিলেন ইস্টবেঙ্গলের গোলরক্ষক কোচ সন্দীপ নন্দী। তারপর গোটা সুপার কাপ স্টপ গ্যাপ গোলরক্ষক কোচ ছিলেন অস্কারের সহকারী আদ্রিয়ান রুবিও মার্টিনেজ। তবে এবারের আইএসএল-এর আগে কোনও স্টপগ্যাপ কোচ নয়, বরং স্পেশালিস্ট কোচকেই চাইছে ইস্টবেঙ্গল। 

Advertisement
যোগ দিতে পারেন নতুন গোলকিপার কোচ, ইস্টবেঙ্গলের সম্ভাব্য তালিকায় কারা?প্রভসুকান গিলও দেবজিৎ মজুমদার

সুপার কাপের আগে গোয়া বিমানবন্দরে কোচ অস্কার ব্রুজোর সঙ্গে ঝামেলায় চাকরি ছেড়েছিলেন ইস্টবেঙ্গলের গোলরক্ষক কোচ সন্দীপ নন্দী। তারপর গোটা সুপার কাপ স্টপ গ্যাপ গোলরক্ষক কোচ ছিলেন অস্কারের সহকারী আদ্রিয়ান রুবিও মার্টিনেজ। তবে এবারের আইএসএল-এর আগে কোনও স্টপগ্যাপ কোচ নয়, বরং স্পেশালিস্ট কোচকেই চাইছে ইস্টবেঙ্গল। 

এখনও দলে যোগ দেননি কোনও গোলরক্ষক কোচ। সমস্যা হচ্ছে গোলরক্ষকদের অনুশীলন নিয়ে। তাই দ্রুত গোলরক্ষক কোচ নিতে চাইছে ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই নাকি কয়েক দফা আলোচনা হয়েছে। তবে ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতিতে গোলরক্ষক কোচের জন্য বেশি অর্থ খরচ ম্যানেজমেন্ট করবে কিনা সন্দেহ। 

তাই হয়তো ভারতীয় গোলরক্ষক কোচের দিকেই ঝুঁকতে পারে। চলতি সপ্তাহের মধ্যে গোলরক্ষক কোচের বিষয়টি চূড়ান্ত হতে পারে। মঙ্গলবার বাংলার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ৪-০ জয় স্বস্তি দিচ্ছে ইস্টবেঙ্গলকে। সুপার কাপের পর প্রতিযোগিতামূলক ফুটবলের বাইরে লাল-হলুদ। আইএসএল শুরুর আগে দলকে যতটা সম্ভব তৈরি করে নিতে চাইছেন অস্কার।

প্র্যাকটিস ম্যাচে ভাল পারফর্ম করছেন দলের ফুটবলাররা। তবে স্ট্রাইকার সই করাতে হবে তাদের। ভারতে খেলা দুই তারকা বিদেশির সঙ্গে কথাবার্তা চলছে বলে গুঞ্জন শোনা গেলেও, এখনও কোনও সরকারি ঘোষণা সামনে আসেনি। ফলে এখনই তা বলা সম্ভব নয়। তবে ইস্টবেঙ্গল যে বিদেশি স্ট্রাইকারের সই যে হচ্ছেই তা এক প্রকার নিশ্চিত। 

ইস্টবেঙ্গল এ মরসুমে নিজেদের ঘরের মাঠে ম্যাচ খেলতে চেয়েছে ফেডারেশনের কাছে। তবে সেই আবদার ফেডারেশন মানবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। কিছুদিনের মধ্যেই আইএসএল-এর সূচি ঘোষণা হওয়ার কথা। সেই সময়ই বোঝা যাবে কোথায় কবে ম্যাচ হবে ইস্টবেঙ্গলের। তবে এ মরসুমে লাল-হলুদ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মাঠে নামবে। কারণ, এ মরসুমে ভাল ফুটবল খেলেও, ক্লাবে ট্রফি ঢোকাতে পারেনি সিনিয়র দল। আইএফএ শিল্ডের পর, সুপার কাপেও টাইব্রেকারে হারের পর আইএসএল-এর আগে প্রস্তুতিতে তাই আরও জোর দিতে চাইছে লাল-হলুদ ব্রিগেড।  

Advertisement

POST A COMMENT
Advertisement