East Bengal: নেমেই দারুণ ছন্দে ইস্টবেঙ্গলের ইউসেফ, কবে আসছেন আরেক স্ট্রাইকার সোবার্গ?

লাল হলুদ জার্সি গায়ে অনুশীলনে প্রথম দিনেই নজর কাড়লেন নতুন স্প্যানিশ স্ট্রাইকার ইউসেফ এজ্জেজ্জারি। কোচ অস্কার ব্রুজো অনুশীলনে দলকে দুই ভাগে ভাগ করে প্রস্তুতি ম্যাচ খেলান। সেখানে রশিদ ও ক্রেসপোদের সঙ্গে একই দলে খেলানো হয় ইউসেফকে। সূত্রের খবর, প্রথম একাদশে তাঁকে রেখেই আক্রমণভাগ সাজানোর ভাবনা রয়েছে কোচের।

Advertisement
নেমেই দারুণ ছন্দে ইস্টবেঙ্গলের ইউসেফ, কবে আসছেন আরেক স্ট্রাইকার সোবার্গ?ইউসেফ এজ্জেজ্জারি

লাল হলুদ জার্সি গায়ে অনুশীলনে প্রথম দিনেই নজর কাড়লেন নতুন স্প্যানিশ স্ট্রাইকার ইউসেফ এজ্জেজ্জারি। কোচ অস্কার ব্রুজো অনুশীলনে দলকে দুই ভাগে ভাগ করে প্রস্তুতি ম্যাচ খেলান। সেখানে রশিদ ও ক্রেসপোদের সঙ্গে একই দলে খেলানো হয় ইউসেফকে। সূত্রের খবর, প্রথম একাদশে তাঁকে রেখেই আক্রমণভাগ সাজানোর ভাবনা রয়েছে কোচের।

দারুণ ছন্দে ইউসেফ

সুপার কাপের পরে হামিদ ও হিরোশিকে ছেড়ে দিয়ে ইউসেফকে দলে নেয় ইমামি ম্যানেজমেন্ট। প্রথম দিনের অনুশীলনেই তাঁর ফিটনেস ও মুভমেন্টে সন্তুষ্ট কোচিং স্টাফ ও ফুটবলাররা। অনুশীলনে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল কর্মকর্তা দেবব্রত সরকার, তিনিও ইউসেফের অনুশীলন বেশ কিছুক্ষন দেখেন।

সুস্থ হচ্ছেন রাকিপ

তবে অনুশীলনে ছিলেন না মহেশ ও রাকিপ। রবিবার মহমেডানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মাথায় চোট পেয়ে আটটি সেলাই পড়েছে রাকিপের। প্রথম ম্যাচে তাঁকে নামানোর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত মরিয়া চেষ্টা চালাচ্ছে ম্যানেজমেন্ট। তবে এই অবস্থায় রাকিপ প্রথম ম্যাচে আদেও নামতে পারবেন কিনা তাই এখন দেখার বিষয়। অন্যদিকে কেভিন সিবিল্লের পায়ে সামান্য নক থাকায় তিনি সাইডলাইনে থাকলেও তিনি সম্পূর্ণ সুস্থ।

এবার ষষ্ঠ বিদেশি ইস্টবেঙ্গলে
এদিকে ষষ্ঠ বিদেশি অ্যান্টন সোবার্গ ভিসার অপেক্ষায় রয়েছেন, প্রথম ম্যাচের আগে শহরে তাঁকে আনতে চাইছে ইমামি ম্যানেজমেন্ট। পাশাপাশি সমর্থকদের জন্য বড় স্বস্তির খবর দিলেন শীর্ষ কর্তা দেবব্রত সরকার। তিনি বলেন, 'সংকট থেকে বেরোনোর জন্যে মুখ্যমন্ত্রীর দ্বারস্ত হয়েছিলাম, সল্টলেক স্টেডিয়াম আমরা বিনা খরচে ব্যবহার করতে পারব এবং সেখানে ম্যাচ করতে পারব।'

প্রাথমিকভাবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছিল ষষ্ট বিদেশি নেওয়া হবে না। দিন সাতেক আগে পর্যন্ত এই সিদ্ধান্তে অটল ছিল ম্যানেজমেন্ট। তাদের যুক্তি ছিল যেহেতু ছোট লিগ তাই খুব একটা সমস্যা হবে না। কিন্তু শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করছে ইস্টাবেঙ্গল ম্যানেজমেন্ট। শেষ কয়েকদিনে বেশ কিছু বিদেশির জীবনপঞ্জি নিয়ে তারা আলোচনা করেছে। শেষ পর্যন্ত যষ্ট বিদেশি অনেকটাই চূড়ান্ত করে ফেলেছে ইস্টবেঙ্গল।

Advertisement

সোমবার গভীর রাতের খবর অনুযায়ী ডেনমার্কের স্ট্রাইকার অ্যান্টন সোবার্গকে প্রায় চূড়ান্ত করে ফেলেছে লাল-হলুদ। শোনা যাচ্ছে ইতিমধ্যেই ভিসার আবেদন করে ফেলেছেন তিনি। ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার এই স্ট্রাইকার শেষ খেলেছেন আমেরিকার দ্বিতীয় ডিভিশনে। শেষ কয়েক বছর ধরে এই ইস্টবেঙ্গলকে গোল করার সমস্যা বেশ ভুগিয়েছিল। এবারও শুরু থেকেই সেই সমস্যাতেই ভুগছিল অস্কার ব্রুজোনের দল। তাই হামিদ, হিরোশির বদলি আনার দাবি জোরালো হয়েছিল। ম্যানেজমেন্ট সেই দাবি মেনে নিল। প্রথমে ইউসেফ ইজ্জেজ্জারিকে এবং তারপরে অ্যান্টন সজবার্গকে চূড়ান্ত করে ফেলে আইএসএল শুরুর আগে দল অনেকটা শক্তিশালী করে নিল ইস্টবেঙ্গল।

POST A COMMENT
Advertisement