ইস্টবেঙ্গলপরের মরসুমে ভারতীয় ফুটবলের অবস্থা কী হবে সেটা এখনও পরিস্কার নয়। এ মরসুমে কোনওমতে আইএসএল আয়োজন করলেও, পরের মরসুমে কারা স্পন্সর হবে তা এখনও পরিস্কার নয়। ফলে সমস্যায় ক্লাবগুলো। ইস্টবেঙ্গল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, পরের মরসুমের দল গঠনের ব্যাপারে কোনও কাজ এখনই করবে না। ফলে সমস্যায় লাল-হলুদ ক্লাব। যদিও এখনই কী হবে তা বলা যাচ্ছে না।
আইএসএলে ইস্টবেঙ্গলের অংশ নেওয়ার পর থেকে, এই প্রতিযোগিতায় এবারই ইস্টবেঙ্গলের সফলতম বছর। দিগ প্রায় শেষের দিকে চলে এলেও এখনও চ্যাম্পিয়নশিপের দৌড়ে লাল-হলুদ। মঙ্গলবার মুম্বইয়ের মাঠে ভীষণ গুরুত্বপূর্ণ মঙ্গলবার মুম্বইয়ের মাঠে ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচে তারা মাঠে নামবে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। তার আগে রবিবার জোড়া ধাক্কায় টালমাটাল ইস্টবেঙ্গল শিবির।
প্রথমে সাংবাদিক সম্মেলনে কোচ অস্কার ব্রুজো ঘোষণা করে দিলেন তিনি আর পরের মরসুমে থাকবেন না। সেই রেশ কাটতে না কাটতেই ইমানি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হল, আগামী বছরের ফুটবল ক্যালেন্ডার সম্পর্কে যতক্ষণ না ফেডারেশনের নিশ্চয়তা আসছে ততক্ষণ নতুন মরশুমের দল গঠনে তারা নামবেন না।
শুধু তাই নয়, এই প্রেস রিলিজে ফুটবলারদের জন্য তারা বার্তা দিয়েছেন চাইলে নিজেদের ভবিষ্যতের জন্য অন্য ক্লাবের অফার সম্বন্ধে তারা ভাবতে পারেন। আর এই গ্রেস রিলিজ আসার পর থেকেই কার্যত হতাশার ছবি ধরা পড়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে। কারণ এবছর যদি শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হতে নাও পারে, তাহলেও তারা চাইছিলেন এই দলের অধিকাংশ ফুটবলারদের যেন ধরে রাখা হয়। আর বেশ কিছু ভাল ফুটবলার নিয়ে আরও শক্তিশালী করা হয় দল। কিন্তু ইমামির বার্তায় পরিস্কার এই মুহূর্তে নতুন ফুটবলার তো দূরের কথা, নিভেদের দলের ফুটবলারদেরও ধরে রাখতে তেমন আগ্রহী নয় তারা। চ্যাম্পিয়নশিপে দূরে থাকা একটা দলের ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত কতটা পেশাদার তা নিয়ে প্রশ্ন উঠবেই।