East Bengal: ISL-এর আগে মহেশের চোট, চাপে ইস্টবেঙ্গল, কবে ফিরবেন তারকা?

নাওরেম মহেশ সিংয়ের চোট সমস্যা বাড়িয়েছে ইস্টবেঙ্গলের। আইএসএল-এর আগে তারকা মিডফিল্ডারের চোট। এমনিতে এক বিদেশি কম নিয়ে খেলছে অস্কার ব্রুজোর দল। মহেশ সিংয়ের এমআরআই রিপোর্ট ততটাও খারাপ নয়। রবিবার অনুশীলনে সতীর্থের সঙ্গে সঙ্ঘর্ষে হাঁটুতে চোট পেয়েছিলেন ইস্টবেঙ্গলের অন্যতম গুরুত্বপূর্ণ এই ফুটবলার। তবে ফিরতে সময় লাগবে।

Advertisement
ISL-এর আগে মহেশের চোট, চাপে ইস্টবেঙ্গল, কবে ফিরবেন তারকা?নাওরেম মহেশ সিং

নাওরেম মহেশ সিংয়ের চোট সমস্যা বাড়িয়েছে ইস্টবেঙ্গলের। আইএসএল-এর আগে তারকা মিডফিল্ডারের চোট। এমনিতে এক বিদেশি কম নিয়ে খেলছে অস্কার ব্রুজোর দল। মহেশ সিংয়ের এমআরআই রিপোর্ট ততটাও খারাপ নয়। রবিবার অনুশীলনে সতীর্থের সঙ্গে সঙ্ঘর্ষে হাঁটুতে চোট পেয়েছিলেন ইস্টবেঙ্গলের অন্যতম গুরুত্বপূর্ণ এই ফুটবলার। তবে ফিরতে সময় লাগবে।

চোটের জায়গা অনেকটা ফুলে গিয়েছিল। মঙ্গলবার তাঁর এমআরআই হয়। দেখা যায়, হাঁটু অতটাও ক্ষতিগ্রস্ত হয়নি। তবে মাঠে ফিরতে বেশ কিছুটা সময় লাগবে মহেশের। লাল-হলুদ শিবিরের হিসেব, তাঁর পুরোপুরি সুস্থ হয়ে উঠতে সপ্তাহ চারেক মতো সময় লাগতে পারে। অর্থাৎ আইএসএলের প্রথমদিকের বেশ কয়েকটি ম্যাচে পাওয়া যাবে না এই অ্যাটাকিং মিডফিল্ডারকে। তবে এবার ম্যাচ যেহেতু অর্ধেক, তাই সেটাও বেশ সমস্যার ইস্টবেঙ্গলের জন্য।

মঙ্গলবার সকালে রাজারহাটে ফেডারেশনের মাঠে শ্রীনিধি এফসির সঙ্গে একটি অনুশীলন ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। ম্যাচটি ২-১ ফলে জিতেছে অস্কার ব্রুজোনের দল। ইস্টবেঙ্গলের হয়ে গোল করলেন পিভি বিষ্ণু এবং জয় গুপ্তা। ম্যাচের শেষদিকে শ্রীনিধির হয়ে ব্যবধান কমান এমবকলাং নংখালাও।

হালকা চোট থাকায় দলে ছিলেন না প্রভসুখন সিং গিল এবং কেভিন সিবিলে। এখনও কলকাতায় ফেরেননি মহম্মদ রশিদ। তাঁর স্ত্রী সন্তানসম্ভবা। চলতি সপ্তাহের শেষদিকেই রশিদের কলকাতায় চলে আসার কথা। এদিন ইস্টবেঙ্গলের প্রথম একাদশে অস্কার খেলালেন দেবজিৎ, জয় গুপ্তা, লালচুংনুঙ্গা, আনোয়ার, রাকিপ, বিপিন, সল, জিকসন, মিগেল, এডমান্ড, বিষ্ণুকে। দলে কোনও স্ট্রাইকার ছিল না। তাই কখনও বিষ্ণু, কখনও মিগেল খেললেন স্ট্রাইকার পজিশনে।

৪১ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন বিষ্ণু। প্রথমার্ধেই সলের ফ্রি কিকে আনোয়ার গোল করলেও তা অফসাইডের জন্য বাতিল হয়। বিরতির পর একে একে প্রথম দলের সিংহভাগ ফুটবলারকে তুলে নেন অস্কার। প্রায় দ্বিতীয় সারির দল খেলল বাকি একটা অর্ধ। এই সময় মাঠে নামেন নতুন রিক্রুট জেরি মাওয়িমিংথাঙ্গাও। তবে উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। দ্বিতীয়ার্ধের একটা বড় সময় গোলে খেললেন তরুণ গোলরক্ষক আরিয়ান। শ্রীনিধি গোল দেয় তখনই। অন্যদিকে, ইউসেফ ইজেজারির ভিসা-সমস্যা মেটেনি মঙ্গলবারও। ইস্টবেঙ্গল তাঁকে এই সপ্তাহের মধ্যে নিয়ে আসার আপ্রাণ চেষ্টা করছে।

Advertisement

POST A COMMENT
Advertisement