East Bengal: ইস্টবেঙ্গল স্ট্রাইকার এজ্জেজারির কী হয়েছে? ১০ মিনিটেই প্র্যাক্টিস ছেড়ে বেরিয়ে গেলেন

চোট নয়, দলের কোনও খেলোয়াড় বা কোচ অস্কার ব্রুজোর সঙ্গে মনোমালিন্য নয়, তবুও অনুশীলন শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যেই মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন ইস্টবেঙ্গল স্ট্রাইকার ইয়ুসুফ এজ্জেজারি। কী হয়েছে তা স্পষ্ট করে জানা না গেলেও, জানা গেল ব্যক্তিগত সমস্যার কারণে তড়িঘড়ি তাঁকে বেরিয়ে যেতে হয়েছে। 

Advertisement
ইস্টবেঙ্গল স্ট্রাইকার এজ্জেজারির কী হয়েছে? ১০ মিনিটেই প্র্যাক্টিস ছেড়ে বেরিয়ে গেলেনইউসেফ এজেজ্জারি

চোট নয়, দলের কোনও খেলোয়াড় বা কোচ অস্কার ব্রুজোর সঙ্গে মনোমালিন্য নয়, তবুও অনুশীলন শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যেই মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন ইস্টবেঙ্গল স্ট্রাইকার ইয়ুসুফ এজ্জেজারি। কী হয়েছে তা স্পষ্ট করে জানা না গেলেও, জানা গেল ব্যক্তিগত সমস্যার কারণে তড়িঘড়ি তাঁকে বেরিয়ে যেতে হয়েছে। 

কেন বেরিয়ে যেতে হল এজ্জেজারিকে?
মঙ্গলবার মাত্র ৪৫ মিনিটে শেষ করে দেওয়া হয় অনুশীলন। ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত চলতে থাকায় বেশি সময় প্র্যাক্টিস করাতে চাননি ইস্টবেঙ্গল কোচ অস্কার। অনুশীলনের শুরুতে অন্য দিনের মতো এদিনও প্রায় ৩০ মিনিট দলের সদস্যদের সঙ্গে আলোচনা সারেন অস্কার। এরপর মাঠে নামে দল। সেই অনুশীলন শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যেই বেরিয়ে যান এজ্জেজারি। একটা ফোন আসার পরেই প্রায় দৌড়াতে দৌড়াতে ড্রেসিংরুমে ঢুকে পড়েন তারকা স্ট্রাইকার। দ্রুত ড্রেসিংরুম থেকে জুতো বের করে, পরে নেন। এরপর একজন সাপোর্ট স্টাফকে সঙ্গে নিয়ে গাড়ি করে রওনা দেন। সূত্রের খবর, তাঁর স্ত্রী অসুস্থ হওয়ার খবর পেয়েই ছুটে গিয়েছেন ইস্টবেঙ্গল স্ট্রাইকার। তবে অসুস্থতা খুব গুরুতর নয় বলেই জানা যাচ্ছে।

বুধবার দলের সঙ্গে যোগ দেবেন
এজেজ্জারির চোখ মুখ বলে দিচ্ছিল গভীর চিন্তায় রয়েছেন তিনি। তবে ঠিক কী ঘটেছে তা নিয়ে মুখ খুলতে চাননি কোনও পক্ষই। যদি তিনি চেন্নাইয়েন ম্যাচ খেলতে না পারেন তবে তা বিরাট ধাক্কা হবে লাল-হলুদের জন্য। কারণ, এ মরসুমে তিনিই সবচেয়ে বেশি গোল করা ইস্টবেঙ্গল ফুটবলার। তাঁর না থাকা প্রভাব ফেলতে পারে। যে রণকৌশল অস্কার তৈরি করছেন তাতেও বড় ধাক্কা হতে পারে। যদিও সূত্রের খবর, পরিস্থিতি খুব গুরুতর নয়, তিনি বুধবারই দলের সঙ্গে যোগ দিতে পারেন।  

ফিট আনোয়ার, সিবিলে
ইস্টবেঙ্গল এই মুহূর্তে লিগ টেবিলের পাঁচ নম্বরে। তবে শীর্ষে থাকা মুম্বই সিটি এফসি-র সঙ্গে পয়েন্টের ব্যবধান খুব বেশি নয়। আর সেটাই কিছুটা স্বস্তি দিচ্ছে সমর্থকদের। ভারতের হয়ে হংকং ম্যাচে চোট পাওয়া আনোয়ার আলি সুস্থ হয়ে উঠছেন। আর এর সঙ্গে ফিট হওয়ার পথে ডিফেন্সের আরেক স্তম্ভ কেভিন সিবিলে। তিনি আইএসএল-এ এখনও এক্তাও ম্যাচ খেলেননি। তাঁকে চেন্নাইয়েনের বিরুদ্ধে শুরু থেকে খেলানো হয় কিনা সেদিকে নজর থাকবে সকলের।

Advertisement

আশঙ্কার মেঘ কাটছে রাশিদকে নিয়েও
অনুশীলনের মাঝেই চোট পেয়েছিলেন ইস্টবেঙ্গলের মিডফিল্ডার মহম্মদ রশিদ। এমআরআই করে দেখা যায়, তাঁর চোট খুব গুরুতর নয়। ফলে তিনি চেন্নাইয়েন ম্যাচে খেলতে পারেন ইস্টবেঙ্গল মিডফিল্ডের অন্যতম স্তম্ভ। ফলে তিনি যদি এই ম্যাচ খেলতে পারেন তা হলে পূর্ণ শক্তির দল নিয়ে নামতে পারবে ইস্টবেঙ্গল।          

POST A COMMENT
Advertisement