East Bengal: ISL-এর শেষ প্রস্তুতি ম্যাচে মহমেডানের সামনে ইস্টবেঙ্গল, নামবেন ইউসেফ?

আইএসএল শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ মহমেডান স্পোর্টিং। নতুন স্ট্রাইকার ইউসেফ এজ্জেজ্জারিকে দেখে নেওয়ার সুযোগ পাবেন কোচ অস্কার ব্রুজো। দেখার সুযোগ থাকছে ক্লাবের সভ্য সমর্থকদের জন্যও। এই প্রস্তুতি ম্যাচ দেখতে আসতে পারবেন সমর্থকরাও।

Advertisement
ISL-এর শেষ প্রস্তুতি ম্যাচে মহমেডানের সামনে ইস্টবেঙ্গল, নামবেন ইউসেফ?ইস্টবেঙ্গল

আইএসএল শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ মহমেডান স্পোর্টিং। নতুন স্ট্রাইকার ইউসেফ এজ্জেজ্জারিকে দেখে নেওয়ার সুযোগ পাবেন কোচ অস্কার ব্রুজো। দেখার সুযোগ থাকছে ক্লাবের সভ্য সমর্থকদের জন্যও। এই প্রস্তুতি ম্যাচ দেখতে আসতে পারবেন সমর্থকরাও।

প্রথমবার মাঠ নামতে পারেন স্ট্রাইকার ইউসেফ 
আইএসএল শুরুর আগে অন্য সব দলের মতোই প্রস্তুতি ম্যাচ খেলার দিকে জোর দিয়েছে ইস্টবেঙ্গল। আগামী ১৬ ফেব্রুয়ারি কিশোর ভারতী স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে অভিযান শুরুর আগে রবিবার মহমেডানের বিরুদ্ধে ইস্টবেঙ্গল মাঠে বিকেল তিনটেয় শেষ অনুশীলন ম্যাচ খেলবে লাল-হলুদ। দর্শকদের জন্য উন্মুক্ত থাকছে এই ম্যাচ। এর আগে শনিবার যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন নতুন স্ট্রাইকার ইউসেফ এজ্জেজ্জারি; শুক্রবার রাতে কলকাতায় পৌঁছে প্রথম দিনে মূলত সাইডলাইনে রিহ্যাব, স্ট্রেচিং ও হালকা স্প্রিন্টেই সীমাবদ্ধ থাকলেন তিনি, সঙ্গে ছিলেন মহম্মদ রশিদ।

পুরো দলও মোটের উপর এদিন হালকা অনুশীলনই সারে। মহামেডানের বিরুদ্ধে ম্যাচে ইউসেফের খেলার সম্ভাবনা কম বলেই ইঙ্গিত মিলেছে; মরসুম শুরুর আগে নতুন বিদেশি কত তাড়াতাড়ি দলের সঙ্গে মানিয়ে নিয়ে ছন্দ খুঁজে পায় তখর অপেক্ষাতেই রয়েছেন সমর্থকরা। 

মহেশের জায়গায় কে?
নাওরেম মহেশ সিং-এর চোট দলের চিন্তা বাড়িয়ে দিয়েছে। প্রথম দিকের ম্যাচ গুলোতে মহেশের জায়গায় অস্কার কাকে খেলান সেদিকেও নজর থাকবে। তাঁকে হয়ত এই প্রস্তুতি ম্যাচেও দেখে নিতে চাইবেন অস্কার। ফলে আইএসএল শুরুর ৬ দিন আগে এই প্রস্তুতি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ লাল-হলুদের কাছে।

ইস্টবেঙ্গলের হোম গ্রাউন্ড কিশোর ভারতী
অন্যদিকে শনিবার রাতে এআইএফএফের তরফে আইএসএলের যে সুচী প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে ইস্টবেঙ্গলের সব হোম ম্যাচই এবার হবে কিশোর ভারতী স্টেডিয়ামে। শীর্ষকর্তা দেবব্রত সরকার দাবি করেছিলেন যুবভারতীতে ম্যাচ না হলে ক্লাব কর্তাদের কেউ খেলা দেখতে যাবেন না অন্যত্র। মূলত সমর্থকদের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন ক্লাবের শীর্ষকর্তা। এখন দেখার পরিস্থিতি কোন দিকে গড়ায়।

Advertisement

POST A COMMENT
Advertisement