East Bengal: ডামাডোলের মধ্যেও ইস্টবেঙ্গলে সই এই তারকার? আর্মেনিয়ার সংবাদমাধ্যমের খবরে গুঞ্জন

ডামাডোলের মধ্যেও দপল গঠনের কাজ করে যাচ্ছে ইস্টবেঙ্গল। লাল-হলুদ শিবির এখনও নিশ্চিত করে বলতে পারছে না ইমামি তাদের সঙ্গে পরের মরসুমে থাকবে কিনা। ২২ বছর পর লিগ জেতার আনন্দের মাঝেই উদ্বেগ বাড়ছে সমর্থকদের মধ্যে। এর মধ্যেই দল ছড়ার সিদ্ধান্ত নিয়েছেন অস্কার ব্রুজো। দফায় দফায় ইমামির সঙ্গে বৈঠক হলেও সমাধান অধরা। এর মধ্যেই বড় আপডেট এল।

Advertisement
ডামাডোলের মধ্যেও ইস্টবেঙ্গলে সই এই তারকার? আর্মেনিয়ার সংবাদমাধ্যমের খবরে গুঞ্জনইস্টবেঙ্গল
হাইলাইটস
  • আর্মেনিয়ার সংবাদমাধ্যম সূত্রে খবর
  • সার্বিয়ান তারকাকে নিয়ে জল্পনা

ডামাডোলের মধ্যেও দপল গঠনের কাজ করে যাচ্ছে ইস্টবেঙ্গল। লাল-হলুদ শিবির এখনও নিশ্চিত করে বলতে পারছে না ইমামি তাদের সঙ্গে পরের মরসুমে থাকবে কিনা। ২২ বছর পর লিগ জেতার আনন্দের মাঝেই উদ্বেগ বাড়ছে সমর্থকদের মধ্যে। এর মধ্যেই দল ছড়ার সিদ্ধান্ত নিয়েছেন অস্কার ব্রুজো। দফায় দফায় ইমামির সঙ্গে বৈঠক হলেও সমাধান অধরা। এর মধ্যেই বড় আপডেট এল।  

কাকে নিতে চাইছে ইস্টবেঙ্গল?
একাধিক আর্মেনিয়ান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২৬ বছর বয়সী সার্বিয়ান মিডফিল্ডার সিয়াদ ইসলামোভিচ হয়ত আসতে পারেন ইস্টবেঙ্গলে। বর্তমানে তিনি আর্মেনিয়ার শীর্ষস্তরের ক্লাব পিয়ুনিক ইয়েরেভানে খেলছেন। যদিও তার চুক্তি রয়েছে ২০২৭ সাল অবধি, ফলে তাকে আনতে গেলে ট্রান্সফার ফি দিতে হবে ইস্টবেঙ্গলকে। 

কেন বিনিয়োগে আগ্রহী নয় ইস্টবেঙ্গল?
গত কয়েক দিন ধরে জল্পনা বাড়ছিল, ভারতীয় ফুটবলের অনিশ্চয়তার জেরে ইস্টবেঙ্গলের সঙ্গে থাকতে আগ্রহী নয় ইমামি। তবে ইস্টবেঙ্গল কর্তারা মরিয়া চেষ্টা চালাচ্ছে, যাতে পরের মরসুমের জন্য ইমামির সঙ্গে দলগঠনের কাজে নামতে পারে তারা। তবে যা খবর, গত মরসুমের তুলনায় বাজেট কমানোর ভাবনায় রয়েছে ইমামি। সেই বিষয়তেই আপত্তি ইস্টবেঙ্গল ক্লাবের। 

যার জেরে দলগঠন থেকে খেলোয়াড়দের চুক্তিবৃদ্ধি - কোনওটাই সঠিকভাবে হচ্ছে না। সূত্রের খবর, মঙ্গলবার ক্লাবে বোর্ড মিটিংয়ে কর্তারা সিদ্ধান্ত নিয়েছেন, নিজেদের তরফ থেকে আসন্ন মরসুমের জন্য অর্থ জোগাড় করা হবে, যাতে ইমামি বাজেট কমালেও তাতে সমস্যা হবে না। এমনকি কো-স্পনসর জোগাড় করে সেখান থেকে অর্থ যোগান করা হবে।

তবে এক্ষেত্রে বিষয়টা সময়সাপেক্ষ, ফলে বাজেট ও দলগঠনের বিষয়ে ইমামির তরফ থেকে স্পষ্টতা চাইছে ইস্টবেঙ্গল। সেই কারণে আগামী কয়েক দিনের মধ্যে ফের বোর্ড মিটিংয়ে বসবে ইমামি ও ইস্টবেঙ্গল ক্লাব। সেখান থেকে কোনও সমাধানসূত্র মেলে কিনা সেটা দেখার। ইস্টবেঙ্গল সমর্থকরা যদিও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে এই উদবেগের মাঝেও ইস্টবেঙ্গলে তারকা মিডফিল্ডারের যোগদানের খবর কিছুটা স্বস্তি দিচ্ছে তাদের। 

Advertisement

POST A COMMENT
Advertisement