East Bengal: ইস্টবেঙ্গলে সই করলেন রামিরেজ, পঞ্জাবের মিডফিল্ডারকে তুলল লাল-হলুদ

ইস্টবেঙ্গলে (East Bengal) সই করলেন দানি রামিরেজ (Dani Ramirez)। এই অ্যাটাকিং মিডফিল্ডার গত মরসুমে পঞ্জাব এফসি-এর (Punjab FC) হয়ে ইন্ডিয়ান সুপার লিগ (ISL)-এ খেলছেন। এবার তিনি যোগ দিচ্ছেন আইএসএল চ্যাম্পিয়ন দলে। কোচ হিসেবে অ্যান্তোনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) নাম ঘোষণা হওয়ার পরেই ট্রান্সফার মার্কেটে তৎপরতা বাড়িয়েছে ইস্টবেঙ্গল। 

Advertisement
ইস্টবেঙ্গলে সই করলেন রামিরেজ, পঞ্জাবের মিডফিল্ডারকে তুলল লাল-হলুদদানি রামিরেজ

ইস্টবেঙ্গলে (East Bengal) সই করলেন দানি রামিরেজ (Dani Ramirez)। এই অ্যাটাকিং মিডফিল্ডার গত মরসুমে পঞ্জাব এফসি-এর (Punjab FC) হয়ে ইন্ডিয়ান সুপার লিগ (ISL)-এ খেলছেন। এবার তিনি যোগ দিচ্ছেন আইএসএল চ্যাম্পিয়ন দলে। কোচ হিসেবে অ্যান্তোনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) নাম ঘোষণা হওয়ার পরেই ট্রান্সফার মার্কেটে তৎপরতা বাড়িয়েছে ইস্টবেঙ্গল। 

কোন কোন ক্লাবে খেলেছেন রামিরেজ?
২০০৮ সালে তিনি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ সিএফ-এর যুব একাডেমিতে যোগ দেন দানি রামিরেজ। এবং তাদের 'সি' দলের হয়ে সিনিয়র ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি ভালেন্সিয়া বি (Valencia CF B), গেটাফে বি (Getafe CF B) এবং ইন্টারন্যাসিওনাল দে মাদ্রিদের মতো ক্লাবে খেলেন। তবে এরপর পোল্যান্ডে চলে যান এই স্প্যানিশ ফুটবলার। প্রথম সারির ক্লাব লেচ পোজনান (Lech Poznań) এবং এলকেএস লজ (ŁKS Łódź)-এর হয়ে দারুণ পারফর্ম করেন। পোল্যান্ডের শীর্ষ লিগ 'একস্ট্রাক্লাসা' (Ekstraklasa) জেতারও রেকর্ড রয়েছে তাঁর।

পঞ্জাব এফসিতে ভাল ছন্দে ছিলেন রামিরেজ
ভারতীয় ফুটবলে আগমন অক্টোবর २०२৫-এ। তিনি পঞ্জাব এফসি-তে যোগ দিয়ে আইএসএল-এ নিজের জাত চেনান। পঞ্জাব এফসিতে দুর্দান্ত একটি মরসুম কাটানোর পর,ইস্টবেঙ্গল এফসি-এর মাঝমাঠ সামলানোর দায়িত্ব নিয়েছেন। সাম্প্রতিক ২০২৫–২৬ মরসুমে পঞ্জাব এফসি-এর হয়ে মধ্যমাঠে চমৎকার ক্রিয়েটিভিটি দেখিয়েছেন তিনি। তাঁর খেলার বিশেষত্ব মূলত চমৎকার ড্রিবলিং, দূরপাল্লার শট এবং নিখুঁত পাসিং বা ক্রসিংয়ের উপর নির্ভরশীল। ফ্রি-কিক এবং কর্নার নেওয়ার ক্ষেত্রেও তিনি বেশ পারদর্শী।

ইমামিকে ছাড়াই শক্তিশালী দল গড়ছে ইস্টবেঙ্গল
আন্তনিও লোপেজ হাবাস দলে এই ধরণের মিডফিল্ডার পছন্দ করেন। ইতিমধ্যেই তিন বছরের চুক্তিতে এফসি গোয়া থেকে বরিস সিংহ যোগ দিয়েছেন লাল-হলুদ শিবিরে। এক বছরের চুক্তি বৃদ্ধি করা হয়েছে মহম্মদ রশিদের। ২০২৩ সালে বরিস যোগ দেন গোয়ায়। দু’বার সুপার কাপে চ্যাম্পিয়নও হয়েছেন। আক্রমণের শক্তি বাড়াতে বরিসকে নিয়েছে ইস্টবেঙ্গল। পরে পূর্বা লাচেনপাকেও সই করিয়েছে ইস্টবেঙ্গল। গত মরসুমে ইস্টবেঙ্গলের আইএসএল জয়ের অন্যতম কারিগর রশিদের সঙ্গে চুক্তি নবীকরণ করে লাল-হলুদ কর্তারা বুঝিয়ে দিলেন, শক্তিশালী দলই তাঁরা গঠন করছেন। 

Advertisement

POST A COMMENT
Advertisement