FIFA World Cup 2026: বিশ্বকাপে মার্টিনেজ কি খেলতে পারবেন? আর্জেন্টিনার কাছে বড় ধাক্কা

তাঁর শেষ মুহূর্তের সেভ বিশ্বকাপ (FIFA World Cup 2026) এনে দিয়েছিল আর্জেন্টিনাকে (Argentina)। আর ঠিক চার বছর পর, এমিলিয়ানো মার্টিনেজের (Emiliano Martinez) বিশ্বকাপ খেলা নিয়েই সংশয় তৈরি হয়ে গেল। ইউরোপা লিগের ফাইনালে সেই চোট নিয়েই খেলতে নেমেছিলেন এমিলিয়ানো। এমনটাই শোনা যাচ্ছে। তাঁর দল অ্যাস্টন ভিলা চ্যাম্পিয়ন হলেও, বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে সমস্যা বাড়ল। 

Advertisement
বিশ্বকাপে মার্টিনেজ কি খেলতে পারবেন? আর্জেন্টিনার কাছে বড় ধাক্কা
হাইলাইটস
  • বিশ্বকাপ জেতানোর ক্ষেত্রে বড় ভূমিকা ছিল মার্টিনেজের
  • আঙুলে চোট নিয়ে শঙ্কা

তাঁর শেষ মুহূর্তের সেভ বিশ্বকাপ (FIFA World Cup 2026) এনে দিয়েছিল আর্জেন্টিনাকে (Argentina)। আর ঠিক চার বছর পর, এমিলিয়ানো মার্টিনেজের (Emiliano Martinez) বিশ্বকাপ খেলা নিয়েই সংশয় তৈরি হয়ে গেল। ইউরোপা লিগের ফাইনালে সেই চোট নিয়েই খেলতে নেমেছিলেন এমিলিয়ানো। এমনটাই শোনা যাচ্ছে। তাঁর দল অ্যাস্টন ভিলা চ্যাম্পিয়ন হলেও, বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে সমস্যা বাড়ল। 

কী হয়েছে মার্টিনেজের
ফাইনালের আগে অনুশীলনের সময়ই ডান হাতের অনামিকা আঙুলে চোট পান তিনি, যা মেডিকেল ভাষায় একটি মৃদু মচকে যাওয়া বা স্প্রেইন। চোটের তীব্র অস্বস্তি ও ব্যথা নিয়েই তিনি ফাইনালের পুরো ম্যাচ খেলেন এবং দলকে চ্যাম্পিয়ন করেন। যদিও এই চোটের জন্য কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই, তবে চোটের স্থানটি পুরোপুরি নিরাময় হতে সময় লাগবে। 

ফিট হতে কতদিন লাগবে?
আর্জেন্টাইন জনপ্রিয় সংবাদপত্র ‘ওলে’ জানিয়েছে, মার্টিনেজকে আঙুলের চোট থেকে পুরোপুরি ফিট হতে প্রায় ২০ দিন মাঠের বাইরে কাটাতে হতে পারে। অন্যদিকে আলজেরিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার প্রথম ম্যাচের আর মাত্র ২৩ দিন বাকি। ফলে প্রথম ম্যাচেই তাঁর মাঠে নামা নিয়ে এক চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর্জেন্টাইন স্পোর্টস নেটওয়ার্ক টিওয়াইসি স্পোর্টস জানাচ্ছে, আলজেরিয়া ম্যাচে মার্টিনেজের খেলার ভালো সম্ভাবনা থাকলেও দলের ডাক্তাররা এখনই নিশ্চয়তা দিতে পারছেন না। কোচ লিওনেল স্কালোনিও টুর্নামেন্টের শুরুতেই দলের সবচেয়ে বড় ভরসাকে নিয়ে কোনো বাড়তি ঝুঁকি নিতে নারাজ।

বেশ কয়েকটি ম্যাচ খেলতে দেখা যায়নি মার্টিনেজকে
এই চোটের কারণে বিশ্বকাপের আগে আর্জেন্টিনার দুটি অফিশিয়াল প্রীতি ম্যাচ থেকে ইতিমধ্যেই ছিটকে গেছেন মার্টিনেজ। আগামী ৬ জুন টেক্সাসে হন্ডুরাস এবং ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। সংবাদমাধ্যম ‘ক্লারিন’ এর খবর অনুযায়ী, স্কালোনি এই ম্যাচগুলোতে মার্টিনেজকে সম্পূর্ণ বিশ্রামে রাখবেন। তার পরিবর্তে আর্জেন্টিনার গোলবার সামলানোর দায়িত্ব পেতে যাচ্ছেন রিভার প্লেটের তরুণ গোলরক্ষক সান্তিয়াগো বেলত্রান, যার জন্য এটি জাতীয় দলের মূল একাদশে নিজেকে প্রমাণ করার এক সুবর্ণ সুযোগ।

Advertisement

POST A COMMENT
Advertisement