Lionel Messi: কাঁদছেন ফুটবলের রাজপুত্র, দেশের জার্সিতে আর্জেন্তিনার মাটিতে শেষ ম্যাচ মেসির, সেই VIDEO

আর্জেন্তিনার জার্সি গায়ে দেশের মাটিতে শেষ ম্যাচ খেলে ফেললেন লিওনেল মেসি। আর ম্যাচ শুরুর আগেই তিনি ফুটবলপ্রেমীদের এক আবেগঘন ও স্মরণীয় মুহূর্ত উপহার দিলেন। চোখে জল দেখা গেল ফুটবলের সর্বকালের অন্যতম সেরার চোখে। আর সেই দৃশ্য দেখে তখন আবেগপ্রবণ তাঁর ভক্তরাও। তাঁদেরও কারও কারও চোখে জল এসে গেল।

Advertisement
কাঁদছেন ফুটবলের রাজপুত্র, দেশের জার্সিতে আর্জেন্তিনার মাটিতে শেষ ম্যাচ মেসির, সেই VIDEOমেসির চোখে জল
হাইলাইটস
  • আর্জেন্তিনার জার্সি গায়ে দেশের মাটিতে শেষ ম্যাচ খেলে ফেললেন লিওনেল মেসি
  • ম্যাচ শুরুর আগেই তিনি ফুটবলপ্রেমীদের এক আবেগঘন ও স্মরণীয় মুহূর্ত উপহার দিলেন
  • চোখে জল দেখা গেল ফুটবলের সর্বকালের অন্যতম সেরার চোখে

আবেগঘন মেসি। চোখে জল। গ্যালারিতে স্লোগান। চিৎকার। এই ছিল মঙ্গলবার বুয়েনস আইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামের পরিবেশ।
  
আসলে আর্জেন্তিনার জার্সি গায়ে দেশের মাটিতে শেষ ম্যাচ খেলে ফেললেন লিওনেল মেসি। আর ম্যাচ শুরুর আগেই তিনি ফুটবলপ্রেমীদের এক আবেগঘন ও স্মরণীয় মুহূর্ত উপহার দিলেন। চোখে জল দেখা গেল ফুটবলের সর্বকালের অন্যতম সেরার চোখে। আর সেই দৃশ্য দেখে তখন আবেগপ্রবণ তাঁর ভক্তরাও। তাঁদেরও কারও কারও চোখে জল এসে গেল। 

বুয়েনস আইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে জাম্বিয়ার বিপক্ষে আর্জেন্তিনার হয়ে প্রীতি ম্যাচ খেলতে নেমেছিলেন মেসি। এটাই যে ঘরের মাঠে দেশের জার্সি গায়ে মেসির শেষ ম্যাচ হতে চলেছে, সেটা জানতেন সমর্থকরা। তাই সমর্থকরা আবেগময় পরিবেশ তৈরি করেছিলেন। সেই পরিবেশে আর নিজেকে আর ধরে রাখতে পারেননি মেসি। সেই ম্যাচ শুরুর আগে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে দাঁড়িয়ে থাকা অবস্থায় এলএম ১০-কে চোখের জল মুছতে দেখা যায়।

স্টেডিয়ামজুড়ে তখন তাঁর নাম ধরে স্লোগান, গান আর প্রশংসার ঢেউ উঠছিল। এই সময় মেসির চোখে জল এসে যায়। এই ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় তাতে লাইক এবং লাভের বন্যা ওঠে।

মাঠে নেমেও দর্শকদের হতাশ করেনি মেসি। বিদায়ী ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে করলেন একটি গোল। পাশাপাশি একটি অ্যাসিস্টও বেরিয়ে এসেছে এলএম১০-এর পা দিয়ে। তার উপর ভর করেই আর্জেন্তিনা মঙ্গলবার জাম্বিয়াকে ৫-০ গোলে হারিয়ে দিয়েছে।

এ দিন ম্যাচের শুরুতেই চতুর্থ মিনিটে জুলিয়ান আলভারেজকে দুর্দান্ত অ্যাসিস্ট করেন মেসি। এরপর ৪৩ মিনিটে নিজেও করেন গোল। আর সেই গোলের পর গ্যালারিতে উন্মাদনার অন্ত ছিল না। গোটা স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে। মেসি ও আলভারেজ ছাড়াও ভ্যালেন্তিন বারকো এবং নিকোলাস ওটামেন্দি গোল করেন।

এ দিন মাঝেমধ্যেই সমর্থকেরা দাঁড়িয়ে হাততালি দিয়ে মেসিকে সম্মান জানায়। গ্যালারির চারদিক থেকে ধ্বনিত হতে থাকে স্লোগান। সেই স্লোগানের মূল বক্তব্য ছিল, 'মেসির নেতৃত্বে আবারও বিশ্বকাপ জিতবে আর্জেন্তিনা।'

Advertisement

এবার বিশ্বকাপই শেষ বারের মতো দেখা যাবে মেসিকে
আগামী ১১ জুন বিশ্বকাপ শুরু হবে। এবারের বিশ্বকাপ আয়োজন করবে আমেরিকা, কানাডা ও মেক্সিকো। সেখানে মেসি আবারও আর্জেন্তিনার মূল ভরসা। তার আগে ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে ফেললেন মেসি। আর সেই বিদায়ী ম্যাচের পরিবেশ ছিল মায়াবী। যেন ফুটবলের অন্যতম সেরা আইকনকে একটি বিশেষ শ্রদ্ধা জানানোই ছিল দর্শকদের উদ্দেশ্য।


  

POST A COMMENT
Advertisement