England Vs Argentina : মেসিকে রুখলেই ফাইনালের টিকিট, LM 10-কে আটকাতে কী কৌশল ইংল্যান্ডের?

বিশ্বকাপে এখন পর্যন্ত মেসি আট গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেছেন। ফলে তাঁর দিকে তাকিয়ে ফুটবল বিশ্ব। মেসির প্রশংসা করে টুখেল বলেন, 'বল যেন নিজে থেকেই ওর কাছে চলে আসে। ও মুহূর্তেই ফাঁকা জায়গা খুঁজে নেয়, বাঁ পায়ের জন্য জায়গা তৈরি করে এবং সর্বোচ্চ মানের ফিনিশিং করে।'

Advertisement
মেসিকে রুখলেই ফাইনালের টিকিট, LM 10-কে আটকাতে কী কৌশল ইংল্যান্ডের? কে জিতবে সেমি ফাইনালে? তাকিয়ে গোটা বিশ্ব
হাইলাইটস
  • টুখেল জানিয়েছেন, সেমিফাইনালের আগে ইংল্যান্ড প্রায় পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামছে
  • কেবল জর্ডান হেন্ডারসন ভাঙা হাতের কারণে ছিটকে গিয়েছেন

বুধবার ফিফা বিশ্বকাপের সেমি ফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। নীল-সাদাদের ধরাশায়ী করতে গেলে লিওনেল মেসিকে আটকাতেই হবে ইংল্যান্ডকে। তবে আত্মবিশ্বাসী ইংরেজদের ম্যানেজার টমাস টুখেল। জানিয়েছেন, তিনি পুরোনো ধাঁচের ম্যান-মার্কিং কৌশল প্রয়োগ করবেন মেসির বিরুদ্ধে।  

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমবারের মতো খেলতে নামছেন মেসি। টুর্নামেন্টে কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ আট গোল করে আছেন তিনি। এই ম্যাচের জয়ী দল রবিবারের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে।

ম্যাচের আগের সাংবাদিক বৈঠকে টুখেল বলেন, 'আমি ভাবছি, মেসির জন্য পুরোনো ধাঁচের একজন নির্দিষ্ট খেলোয়াড় দিয়ে ম্যান-মার্কিং করব কি না। এখনও নিশ্চিত নই, তবে বিষয়টি মাথায় এসেছে। সবাই জানে, মাঠের কোন জায়গাগুলোতে মেসি বল পেতে পছন্দ করে। কিন্তু ম্যাচ বিশ্লেষণ করলে মনে হয়, সে মাঠে অন্য সবার আগে সবকিছু বুঝে ফেলে।' 

বিশ্বকাপে এখন পর্যন্ত মেসি আট গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেছেন। ফলে তাঁর দিকে তাকিয়ে ফুটবল বিশ্ব। মেসির প্রশংসা করে টুখেল বলেন, 'বল যেন নিজে থেকেই ওর কাছে চলে আসে। ও মুহূর্তেই ফাঁকা জায়গা খুঁজে নেয়, বাঁ পায়ের জন্য জায়গা তৈরি করে এবং সর্বোচ্চ মানের ফিনিশিং করে।'

তিনি আরও বলেন, 'ওদের খেলার কিছু নির্দিষ্ট ধরণ আমরা বিশ্লেষণ করেছি। কিন্তু সেই পথ বন্ধ করে দিলেও মেসি নতুন রাস্তা বের করে নেয় বা নিজেই নতুন সুযোগ তৈরি করে। এটাই ওর সবচেয়ে বড় শক্তি। বিশ্বচ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে খেলা যেমন বিশেষ ব্যাপার, তেমনই লিও মেসির বিরুদ্ধে খেলাও অনন্য অভিজ্ঞতা।' 

ইংল্যান্ড-আর্জেন্টিনা দ্বৈরথ নিয়ে অতিরিক্ত আবেগ নয়: টুখেল

টুখেল জানিয়েছেন, সেমিফাইনালের আগে ইংল্যান্ড প্রায় পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামছে। কেবল জর্ডান হেন্ডারসন ভাঙা হাতের কারণে ছিটকে গিয়েছেন। আর জ্যারেল কোয়ানসা সাসপেনশনের জন্য খেলতে পারবেন না। আর পাঁচটা স্বাভাবিক ম্যাচের মতোই এই ম্যাচকেও দেখতে চাইছেন ইংল্যান্ডের কোচ। তিনি বলেন, 'আমরা এই ম্যাচকে বাড়তি জ্বালানি হিসেবে ব্যবহার করছি না। আমরা জানি কেন এখানে এসেছি এবং কী চাই। শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল ফাইনালে ওঠা। প্রতিপক্ষকে আমরা সম্মান করি। কিন্তু অতীতের ঘটনা টেনে এনে ম্যাচকে আরও বড় করে দেখানোর প্রয়োজন নেই। এটি একটি বড় ফুটবল ম্যাচ, আর আমরা এর জন্য প্রস্তুত।' 

Advertisement

প্রসঙ্গত, ইংল্যান্ড ও আর্জেন্টিনার ফুটবল ম্যাচ শুধু দুটি শক্তিশালী দলের লড়াই নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে রাজনীতি, যুদ্ধ, ইতিহাস। ১৯৮২ সালে দক্ষিণ আটলান্টিকের ফকল্যান্ড দ্বীপপুঞ্জের দখল নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে যুদ্ধ হয়। প্রায় ১০ সপ্তাহের সেই যুদ্ধে ইংল্যান্ড জয়ী হয়। এরপর মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ২-১ গোলে ইংল্যান্ডকে হারায়। সেই ম্যাচেই হাতে বল ঠেলে গোল করেছিলেন মারাদোনা। যা পরে 'Hand of God' নামে পরিচিত হয়। তারপর থেকে এই দুই দল মুখোমুখি হলেই ফুটবল বিশ্ব তাকিয়ে থাকে।  

POST A COMMENT
Advertisement