FIFA World Cup 2022 Argentina vs Mexico Live Streaming: মরণ-বাঁচন ম্যাচে মেক্সিকোর মুখোমুখি আর্জেন্টিনা; কখন, কোথায় দেখবেন LIVE টেলিকাস্ট

আজ মাঝরাতে ফিফা ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup 2022) মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মেক্সিকো (Argentina vs Mexico)। এই ম্যাচ নিয়ে চাপে রয়েছেন লিওনেল মেসিরা (Lionel Messi)। কারণ আর্জেন্টিনা এমন অবস্থায় আছে যে হারলে তারা বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারে।

Advertisement
মরণ-বাঁচন ম্যাচে মেক্সিকোর মুখোমুখি আর্জেন্টিনা; কখন, কোথায় দেখবেন LIVE টেলিকাস্টআর্জেন্টিনা বনাম মেক্সিকো ফিফা বিশ্বকাপের ম্যাচ
হাইলাইটস
  • ম্যাচটি কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে
  • হারলে বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারে মেসিরা

আজ মাঝরাতে ফিফা ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup 2022) মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মেক্সিকো (Argentina vs Mexico)। এই ম্যাচ নিয়ে চাপে রয়েছেন লিওনেল মেসিরা (Lionel Messi)। কারণ আর্জেন্টিনা এমন অবস্থায় আছে যে হারলে তারা বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারে। ২২ নভেম্বর প্রথম ম্যাচে তারা সৌদি আরবের কাছে হেরেছে।  এটি একটি মর্মান্তিক পরাজয়ে আর্জেন্টিনা দলও হতবাক। যদিও ভক্তরা এখনও বিশ্বাস হারাতে নারাজ। মেসি অবশ্য গুরুত্বপূর্ণ মেক্সিকো ম্যাচের আগে দলকে পেপ টক দিয়েছেন।

অন্যদিকে, মেক্সিকো নিজেদের প্রথম ম্যাচ গোলশূন্য ড্র করেছে পোল্যান্ডের বিরুদ্ধে। আর্জেন্টিনা ফেভারিট হিসাবে শুরু করলেও মেক্সিকোকে হালকা ভাবে নিচ্ছে না। সৌদি ম্যাচ থেকে তারা এই শিক্ষা পেয়েছে।


Argentina vs Mexico Live Streaming: 

আর্জেন্টিনা বনাম মেক্সিকো ফিফা বিশ্বকাপের ম্যাচটি কবে খেলা হবে?

আর্জেন্টিনা বনাম মেক্সিকোর মধ্যে ম্যাচটি ২৭ নভেম্বর রবিবার অনুষ্ঠিত হবে।

আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচ কোথায় খেলা হবে?

আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচটি কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচ কখন শুরু হবে?

আর্জেন্টিনা বনাম মেক্সিকোর মধ্যে ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে ১২ টায়।

কোন টিভি চ্যানেল আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচ সম্প্রচার করবে?

আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচ ভারতে স্পোর্টস ১৮ চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

কীভাবে আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখব?

আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচ JioCinema অ্যাপে লাইভ স্ট্রিম করা হবে।

POST A COMMENT
Advertisement