আর্জেন্টিনা ফুটবল দলগতবার বিশ্বচ্যাম্পিয়ন (FIFA World Cup 2026) আর্জেন্টিনা (Argentina) এবারেও চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার। লিওনেল মেসিদের (Lionel Messi) হয়ে গলা ফাটাতে প্রস্তুত সমর্থকরা। বিশ্বকাপে সূচি খোঁজা থেকে শুরু করে কোন চ্যানেলে ম্যাচ দেখানো হবে তার হিসেব করা সারা। এই প্রতিবেদনে দেখে নিন FIFA বিশ্বকাপ ২০২৬-এ আর্জেন্টিনার দলের সূচি।
মেসিদের সামনে ব্রাজিলকে ছোঁয়ার হাতছানি
এর আগে মাত্র একবারই কোনও দল পরপর বিশ্বকাপ জিতেছে। সেই দল হল পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ১৯৬২ সালে এই নজির গড়েছিল সেলকাওরা। মেসি তাঁর কেরিয়ারের শেষ বিশ্বকাপে যদি এই নজিরও ছুঁয়ে ফেলেন তা হলে তা হবে বিরাট ইতিহাস। আর্জেন্টাইন সুপারস্টার যদিও এখনও নিশ্চিত করে বলেননি যে ঠিক কবে তিনি অবসর নেবেন। তবে মনে করা হচ্ছে ৩৮ বছর বয়সে পৌঁছে যাওয়া মেসি হয়ত আর বিশ্বকাপ খেলবেন না।
গ্রুপ পর্বে আর্জেন্টিনার ম্যাচ
১৭ জুন, বৃহষ্পতিবার: বনাম আলজিরিয়া, কানসাস সিটি স্টেডিয়াম, ভারতীয় সময় ভোর সাড়ে ৬টা
২২ জুন, সোমবার: বনাম অস্ট্রিয়া, ডালাস স্টেডিয়াম, ভারতীয় সময় রাত সাড়ে ১০টা
২৮ জুন, রবিবার: বনাম জর্ডান, ডালাস স্টেডিয়াম, ভারতীয় সময় সকাল সাড়ে ৭টা
অর্থাৎ অন্তত গ্রুপ পর্বের ম্যাচগুলো দেখতে খুব বেশি বেগ পেতে হবে না সমর্থকদের। অফিস যাওয়ার আগে, অথবা অফিস থেকে ফিরে খুব সহজেই দেখতে পাবেন তিন ম্যাচ। ঘুমের সময়ের কিছুটা ব্যাঘাত ঘটবে ঠিকই, তবে প্রিয় দলের বিশ্বজয় দেখার জন্য এইটুকু তো করাই যায়।
এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার স্কোয়াড
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো
ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মোলিনা, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, লিওনার্দো বালের্দি, ক্রিস্তিয়ান রোমেরো, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, এক্সেকিয়েল পালাসিওস, এঞ্জো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি ল সেলসো, ভ্যালেন্তিন বারকো
ফরোয়ার্ড: লিওনেল মেসি, নিকোলাস পাজ, থিয়াগো আলমাদা, নিকোলাস গঞ্জ়ালেজ, হুলিয়ান আলভারেজ, গিউলিয়ানো সিমিওনে, লাউতারো মার্তিনেজ, হোসে মানুয়েল লোপেজ।