World Cup 2026 Fixtures: ব্রাজিল ও আর্জেন্টিনার খেলা কবে কবে? দিনক্ষণ দেখে নিন

FIFA World Cup 2026-এ ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে কবে? ৪৮ দলের বিশ্বকাপ চলবে ১১ জুন থেকে ২০ জুলাই পর্যন্ত। আসুন গুরুত্বপূর্ণ ম্যাচগুলি কবে, কখন জেনে নেওয়া যাক।

Advertisement
ব্রাজিল ও আর্জেন্টিনার খেলা কবে কবে? দিনক্ষণ দেখে নিনগুরুত্বপূর্ণ ম্যাচগুলি কবে, কখন জেনে নেওয়া যাক।
হাইলাইটস
  • FIFA World Cup 2026-এ ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে কবে?
  • ৪৮ দলের বিশ্বকাপ চলবে ১১ জুন থেকে ২০ জুলাই পর্যন্ত।
  • ফিফা বিশ্বকাপ ২০২৬: গুরুত্বপূর্ণ ম্যাচসূচি (ভারতীয় সময় অনুযায়ী)

FIFA World Cup 2026 এ ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ কবে কবে? ভারতীয় ফুটবলপ্রেমীদের বিশ্বকাপ মানেই ব্রাজিল ও আর্জেন্টিনার খেলা। এক দিকে লিওনেল মেসির বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। তাই দুই দলের ম্যাচ কবে, কখন এবং কার বিরুদ্ধে, তাই নিয়ে সবার আগ্রহ তুঙ্গে। বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিল এবং আর্জেন্টিনার ম্যাচসূচি প্রকাশিত হয়েছে। আসুন, এক নজরে দেখে নেওয়া যাক ফুটবলের দুই পরাশক্তির প্রথম দফার সূচি।

এ বারের বিশ্বকাপ আয়োজন করছে তিন দেশ। আমেরিকা, মেক্সিকো এবং কানাডা। এই প্রথমবার ৪৮টি দেশ অংশ নিচ্ছে বিশ্বকাপের মূলপর্বে। ফলে ম্যাচ সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১০৪-এ। ১১ জুন থেকে শুরু হয়ে ২০ জুলাই পর্যন্ত চলবে ফুটবলের মহাযজ্ঞ।

গ্রুপ পর্বে ব্রাজিল রয়েছে গ্রুপ সি-তে। তাদের সঙ্গে রয়েছে মরক্কো, স্কটল্যান্ড এবং হাইতি।

ব্রাজিলের প্রথম ম্যাচ ১৪ জুন। ভারতীয় সময় রাত ৩:৩০ এ মরক্কোর মুখোমুখি হবে তারা।
দ্বিতীয় ম্যাচ ২০ জুন সকাল ৬টায় হাইতির বিরুদ্ধে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে নামবে সেলেকাওরা। সেই ম্যাচও গ্রুপের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে।

অন্য দিকে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে গ্রুপ জে-তে। তাদের গ্রুপের অন্য দলগুলি হল অস্ট্রিয়া, আলজেরিয়া এবং জর্ডন।
আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৭ জুন। ভারতীয় সময় সকাল ৬:৩০-এ আলজেরিয়ার বিরুদ্ধে খেলবে তারা।
দ্বিতীয় ম্যাচ ২২ জুন রাত ১০:৩০-এ অস্ট্রিয়ার বিরুদ্ধে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ জর্ডন।

এবার বিশ্বকাপের ম্যাচের টাইমিং এমনই যে ভারতীয় দর্শকদের জন্য বেশ চাপের। উত্তর আমেরিকায় বিশ্বকাপ হওয়ায় অধিকাংশ ম্যাচই ভারতে মাঝরাত, ভোররাত বা সকালে সম্প্রচারিত হবে। ফলে ব্রাজিল কিংবা আর্জেন্টিনার খেলা দেখতে অনেককেই রাত জাগতে হবে।

বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হবে ২৯ জুন থেকে। রাউন্ড অফ ১৬ শুরু ৪ জুলাই। কোয়ার্টার ফাইনাল ১০ থেকে ১২ জুলাই, সেমিফাইনাল ১৫ ও ১৬ জুলাই। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ১৯ জুলাই এবং ফাইনাল হবে ২০ জুলাই ভারতীয় সময় রাত ১২:৩০-এ।

Advertisement

ফুটবলপ্রেমীদের আশা, এ বারও ব্রাজিল ও আর্জেন্টিনা নিজেদের সেরাটা উপহার দেবে। মেসির জাদু এবং ব্রাজিলের ছন্দময় ফুটবল; দুইয়ের অপেক্ষায় বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ।

POST A COMMENT
Advertisement