FIFA World Cup 2026: ২৪ বছরের খরা কাটাতে নামছে ব্রাজিল, জেনে নিন বিশ্বকাপে নেইমারদের সূচি

২২ বছর পর কাপ জিতেছে আর্সেনাল, ইস্টবেঙ্গল। এখন প্রশ্ন হল ২৪ বছরের খরা কাটাতে পারবে ব্রাজিল? ২০২৬-এ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারবে সেলকাওরা? সেটাই এখন ব্রাজিল সমর্থকদের কাছে বড় প্রশ্ন। পাঁচবারের চ্যাম্পিয়নরা সবসময়ই ফেভারিট হিসেবেই খেলতে নামে। বাঙালিদের মধ্যে ব্রাজিল সমর্থকের সংখ্যা প্রচুর। হাতে মাত্র কয়েকটা দিন। অধীর আগ্রহে প্রিয় দলের খেলা দেখার জন্য মুখিয়ে রয়েছেন সমর্থকরা।

Advertisement
২৪ বছরের খরা কাটাতে নামছে ব্রাজিল, জেনে নিন বিশ্বকাপে নেইমারদের সূচিব্রাজিল দলের উল্লাস

২২ বছর পর কাপ জিতেছে আর্সেনাল, ইস্টবেঙ্গল। এখন প্রশ্ন হল ২৪ বছরের খরা কাটাতে পারবে ব্রাজিল? ২০২৬-এ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারবে সেলকাওরা? সেটাই এখন ব্রাজিল সমর্থকদের কাছে বড় প্রশ্ন। পাঁচবারের চ্যাম্পিয়নরা সবসময়ই ফেভারিট হিসেবেই খেলতে নামে। বাঙালিদের মধ্যে ব্রাজিল সমর্থকের সংখ্যা প্রচুর। হাতে মাত্র কয়েকটা দিন। অধীর আগ্রহে প্রিয় দলের খেলা দেখার জন্য মুখিয়ে রয়েছেন সমর্থকরা।

গ্রুপ লিগে ব্রাজিলের সূচি
২০০২ সালে শেষবার চ্যাম্পিয়ন হওয়া ব্রাজিল (Brazil) এ বার রয়েছে গ্রুপ C-তে। তাদের সঙ্গে রয়েছে মরক্কো (Morocco), হাইতি (Haiti) ও স্কটল্যান্ড (Scotland)। অর্থাৎ তুলনামূলকভাবে সহজ গ্রুপে রয়েছে তারা। ব্রজিলের তিনটে ম্যাচই হবে আমেরিকায় (USA)।

 ১৪ জুন, রবিবার: ব্রজিল বনাম মরক্কো, মেটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সি, রাত সাড়ে তিনটে

২০ জুন, শনিবার: ব্রজিল বনাম হাইতি, লিনকন ফিনান্সিয়াল ফিল্ড, ফিলাডেলফিয়া, ভোর সাড়ে ৬টা

২৫ জুন, বৃহষ্পতিবার: ব্রজিল বনাম স্কটল্যান্ড, হার্ড রক স্টেডিয়াম, মায়ামি, রাত সাড়ে তিনটে

বিশ্বকাপে খেলবেন নেইমার?
২০২৩-এ উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট (ACL) ছিঁড়ে যাওয়ার পর থেকে সেলেসাও দলে আর খেলেননিকাফ স্ট্রেইনে (পায়ের পেশিতে টান) ভুগছেন তিনি। ১৩ জুন মরক্কোর বিরুদ্ধে ব্রাজিলের উদ্বোধনী ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। প্রত্যাবর্তনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আর ২০২৬ বিশ্বকাপ তাঁর আন্তর্জাতিক কেরিয়ার শেষ করার একটি শেষ বড় সুযোগ হয়ে উঠতে পারে।

কীভাবে দেখবেন বিশ্বকাপ?
Jio প্রিপেইড ব্যবহারকারীরা JioTV অ্যাপের মাধ্যমে ZEE5 কনটেন্ট অ্যাক্সেস করতে পারেন। ভারতের মাটিতে বিশ্বকাপ ফুটবলের ম্য়াচগুলো দেখানোর জন্য ‘জি এন্টারটেইনমেন্ট’ সবকটি ম্যাচের সরাসরি সম্প্রচারের অধিকার অর্জন করেছে। এছাড়া Unite8 Sports নেটওয়ার্কের ৪টি নতুন স্পোর্টস চ্যানেলের মাধ্যমে টিভিতে সরাসরি খেলা উপভোগ করতে পারবেন। সরাসরি ZEE5 সাবস্ক্রিপশন প্রায় ৯৯ টাকা থেকে শুরু হয়। যার ফলেও খুবই অল্প খরচে বিশ্বকাপ ফুটবলের ম্য়াচগুলো উপভোগ করতে পারবেন ভারতের ফুটবলপ্রেমীরা।

Advertisement

ব্রাজিল দলে কারা সুযোগ পেলেন?
গোলকিপার: অ্যালিসন, এডারসন, ওয়েবারটন

ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, ড্যানিলো, ডগলাস স্যান্টোস, গ্যাব্রিয়েল মাগালেস, ইবানেজ, লিও পেরেইরা, মার্কিনহোস, ওয়েসলি

মিডফিল্ডার: ব্রুনো গুইমারেস, কাসেমিরো, দানিলো, ফ্যাবিয়েনহো, লুকাস পাকেতা

ফরোয়ার্ড: এন্ড্রিক, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ইগর থিয়াগো, লুইজ হেনরিকে, ম্যাথিউস কুনহা, নেইমার জুনিয়র, রাফিনিয়া, রায়ান, ভিনিসিয়াস জুনিয়র

POST A COMMENT
Advertisement