
নেইমার, হ্যারি কেন, মেসিরা নামছেন প্রথম সপ্তাহেচার বছরের প্রতীক্ষার অবসান। FIFA World Cup 2026 দক্ষিণ আফ্রিকা বনাম মেক্সিকো (South Africa vs Mexico) ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ। ৪৮ দলের এই বিশ্বকাপ ইতিহাসে সবথেকে বড় টুর্নামেন্ট। ১২৪৮ জন ফুটবলার নিজেদের এবং তাঁদের দেশের শ্রেষ্ঠত্ব প্রমাণের লক্ষ্যে নামবে। ৩৯ দিনের এই টুর্নামেন্টে প্রথম সপ্তাহেই নামছে সমস্ত ফেভারিট দল। কোন দিন কোন সময় দেখবেন সেই সমস্ত ম্যাচ?
মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা- গ্রুপ এ
২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও এই দুই দল মুখোমুখি হউয়েছিল। ২০২৬-এর ফিফা বিশ্বকাপও শুরু হচ্ছে এই দুই দেশের ম্যাচ দিয়ে। আগের দুটি আসরে গ্রুপ পর্ব পেরোতে পারেনি মেক্সিকো। এবার ঘরের মাঠে বিশ্বকাপ ফলে নেই ম্যাচ খুব গুরুত্বপূর্ণ তাঁদের কাছে। ৮৭,০০০ দর্শকের সামনে এই ম্যাচ খেলতে নামবেন ওচোয়ারা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম এই ম্যাচে মেক্সিকো ফেভারিট হিসেবেই শুরু করবে।
ব্রাজিল বনাম মরক্কো - গ্রুপ সি
২০২২ সালে কাতারে সেমিফাইনালে ওঠার পর মরক্কোকে (Brazil vs Morocco) আর অপ্রত্যাশিত দল হিসেবে বিবেচনা করা যায় না, বরং এবারের টুর্নামেন্টে তাঁরা অন্যতম শক্তিশালী প্রতিযোগী। প্রধান কোচ কার্লো আনচেলোত্তির অধীনে ব্রাজিলও টুর্নামেন্টের অন্যতম ফেভারিট । ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামের ফ্লাডলাইটের আলোয় এই দুই দলের যেকোনো একটির জয়ই হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া গ্রুপ এল
২০২৬ সালে ইংল্যান্ড ক্রোয়েশিয়ার (England vs Croatia) বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাইবে। ফিফা বিশ্বকাপে এই দুই দল শেষবার মুখোমুখি হয়েছিল ২০১৮ সালে রাশিয়ায়, যেখানে সেমিফাইনালে অতিরিক্ত সময়ে ক্রোয়েশিয়া 'থ্রি লায়ন্স' কে হারিয়েছিল। ক্রোয়েশিয়া দলের নেতৃত্বে লুকা মড্রিচ থাকায়, টেক্সাসের আর্লিংটনের এটি অ্যান্ডটি স্টেডিয়ামে তারা হ্যারি কেইন, মার্কাস রাশফোর্ডের মতো খেলোয়াড়দের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।
আর্জেন্টিনা বনাম আলজেরিয়া গ্রুপ জে
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Argentina vs Algeria) কানসাস সিটি স্টেডিয়ামে গ্রুপ 'জে'-এর ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে এবং জয় দিয়ে বিশ্বকাপ শুরু করার লক্ষ্য রাখবে। লিওনেল মেসি এবং গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের চোট নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও, আফ্রিকার দলটির বিপক্ষে আজেন্টিনা শক্তিশালী ফেভারিট হিসেবেই মাঠে নামবে। মেসি আইসল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে পেনাল্টি থেকে গোলসহ কয়েক মিনিট খেললেও, মার্টিনেজ ১৬ জুনের মধ্যে হাতের চোট থেকে সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে। সম্ভবত এটাই মেসির শেষ বিশ্বকাপ।
পর্তুগাল বনাম ডিআর কঙ্গো - গ্রুপ কে
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্তুগাল ২০২৬ ফিফা বিশ্বকাপের অভিযান শুরু করবে ডিআর কঙ্গোর মতো তুলনামূলকভাবে সহজ একটি দলের বিপক্ষে। ৪১ বছর বয়সী রোনালদো আগের রাতে নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে কয়েকটি সহজ সুযোগ নষ্ট করলেও, টেক্সাসের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে মূল খেলা শুরু হলে তার সেই জড়তা কেটে যাবে।