কেপ ভার্দের ডিফেন্স ভাঙতেই পারল না স্পেন, ড্র করে বিপদ বাড়ল ইয়ামালদের

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে স্পেনকে আটকে দিল কেপ ভার্দে। গোলশূন্য এই ম্যাচে যে সাহসের পরিচয় দিয়েছেন তাঁরা, তা বিশ্ব ফুটবলের ইতিহাসে কেখা থাকবে। ২০১০-এর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন এসেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হিসেবে, আর তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে  টুর্নামেন্টের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। প্রথমবার বিশ্বকাপের মূলপর্বে ইতিহাস লিখে ফেলল তারা। 

Advertisement
কেপ ভার্দের ডিফেন্স ভাঙতেই পারল না স্পেন, ড্র করে বিপদ বাড়ল ইয়ামালদেরস্পেন ড্র করল প্রথম ম্যাচে

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে স্পেনকে আটকে দিল কেপ ভার্দে। গোলশূন্য এই ম্যাচে যে সাহসের পরিচয় দিয়েছেন তাঁরা, তা বিশ্ব ফুটবলের ইতিহাসে কেখা থাকবে। ২০১০-এর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন এসেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হিসেবে, আর তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে  টুর্নামেন্টের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। প্রথমবার বিশ্বকাপের মূলপর্বে ইতিহাস লিখে ফেলল তারা। 

দুই দলের এটি প্রথম সাক্ষাৎ, আগে কখনও মুখোমুখি হয়নি। লুইস দে লা ফুয়েন্তে সামনে রাখেন ফেরান তোরেস, মিকেল ওয়ারজাবাল ও আলেক্স বায়েনাকে। মাঝমাঠে রড্রি খেলার টেম্পো ধরে রাখবেন বলে আশা করা হয়েছিল। তবে তা হয়নি। প্রথমার্ধটা ছিল একপেশে। তবে লো ব্লকে খেলে স্পেনকে রুখে দেয় কেপ ভার্দে ৭০% এর বেশি বল রাখলেও, ছোট ছোট পাসে কেপ ভার্দের ব্লক ভাঙার চেষ্টা করে। ১২ মিনিটে বায়েনার বাঁকানো শট, ২৭ মিনিটে ওয়ারজাবালের হেড, দুটোই ঠেকিয়ে দেন ভোজিনহা। স্পেনের আধিপত্য সত্ত্বেও স্কোর ০-০, কারণ কেপ ভার্দের গোলরক্ষক একের পর এক গুরুত্বপূর্ণ সেভ করছেন। 

দ্বিতীয়ার্ধেও ছবি বদলায়নি। ৫৩ মিনিটে তোরেসের কাছ থেকে বল পেয়ে পেড্রির শট ব্লক হয়, ৫৮ মিনিটে আবার ভোজিনহা ডাইভ দিয়ে ফেরান। কেপ ভার্দে মাঝে কাউন্টারে উঠেছে, তবে সফল হয়নি।  জোভানের গতিতে একবার উনাই সিমনকে ব্যস্ত হতে হয়। স্পেন বেঞ্চে তখন বড় নাম অপেক্ষায়: ইনজুরি থেকে ফেরা লামিন ইয়ামাল ৭০ মিনিটে মাঠে নামেন। 

স্পেন ২০২৪ থেকে অপরাজিত, ইউরো জয়ের পর আত্মবিশ্বাসে টগবগ করছে, আর সামনে উরুগুয়ে ও সৌদি আরবের মতো কঠিন প্রতিপক্ষ। কেপ ভার্দে, তৃতীয় ক্ষুদ্রতম যোগ্যতা অর্জনকারী দেশ হিসেবে, শুধু অংশগ্রহণ নয়, পয়েন্ট চুরি করে নিল। তাদের কাছে এই ০-০ ড্র-ও হবে জাতীয় বীরত্ব। 

POST A COMMENT
Advertisement