'প্রথম ম্যাচে বিশ্বকাপ জেতা যায় না' ব্রাজিলের ব্যর্থতার পর আনসালোত্তির সাফাই

বিশ্বকাপের (FIFA World Cup 2026) প্রথম ম্যাচে খারাপ পারফরম্যান্স নিয়ে গোটা বিশ্বের ব্রাজিল (Brazil) সমর্থকরা যখন চিন্তায়, তখনও নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী কোচ কার্লো আনসালোত্তি (Carlo Ancelotti)। খেলোয়াড়দের আড়াল করে সামনে এগিয়ে এলেন কোচ কার্লো অ্যান্সেলোত্তি। স্পষ্ট জানালেন, প্রথম ম্যাচ দেখে বিশ্বকাপের ভবিতব্য নির্ধারণ অসম্ভব।

Advertisement
'প্রথম ম্যাচে বিশ্বকাপ জেতা যায় না' ব্রাজিলের ব্যর্থতার পর আনসালোত্তির সাফাই ব্রাজিল দল

বিশ্বকাপের (FIFA World Cup 2026) প্রথম ম্যাচে খারাপ পারফরম্যান্স নিয়ে গোটা বিশ্বের ব্রাজিল (Brazil) সমর্থকরা যখন চিন্তায়, তখনও নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী কোচ কার্লো আনসালোত্তি (Carlo Ancelotti)। খেলোয়াড়দের আড়াল করে সামনে এগিয়ে এলেন কোচ কার্লো অ্যান্সেলোত্তি। স্পষ্ট জানালেন, প্রথম ম্যাচ দেখে বিশ্বকাপের ভবিতব্য নির্ধারণ অসম্ভব।

কী জানালেন আনসালোত্তি?
নিউ জার্সিতে (New Jersey) গ্রুপ সি-র ম্যাচে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। প্রথমার্ধে ইসমাইল সাইবারির (Ismael Saibari) গোলে এগিয়ে যায় মরক্কো (Morocco)। পরে ভিনিশিয়াস জুনিয়রের (Vinicius jr) দুর্দান্ত গোলে সমতা ফেরে। খেলা শেষে ব্রাজিল কোচ মেনে নিলেন, তাঁর দলের পারফরম্যান্স প্রত্যাশার পর্যায়ে পৌঁছয়নি। ‘এটা কঠিন ম্যাচ ছিল, বিশেষ করে শুরুতে। আমার মনে হয় দল কিছুটা উদ্বিগ্ন ছিল। স্নায়ুর চাপ সর্বত্র,’ মন্তব্য অ্যান্সেলোত্তির। সংযোজন, ‘আমরা ভাল খেলেনি। কিন্তু হতাশ হওয়ারও কিছু নেই। এটা বিশ্বকাপের প্রথম ম্যাচ। শুরু থেকে সবকিছু নিখুঁত হবে, এমন ভাবার কারণ নেই।’

মিডফিল্ডের নিয়ন্ত্রণ হারায় ব্রাজিল
অ্যান্সেলোত্তির কথায়, ‘এটাই আমাদের প্রাপ্ত ফল। খুব খারাপ নয়। দ্বিতীয় ম্যাচ থেকে আরও উন্নতি করার চেষ্টা করব। প্রথম ম্যাচের উপর ভিত্তি করে বিশ্বকাপ জেতা যায় না।’মরক্কোর বিরুদ্ধে ব্রাজিলের শুরুটা ছিল মন্থর। রক্ষণে ফাঁক দেখা গিয়েছে। মাঝমাঠেও কাঙ্ক্ষিত নিয়ন্ত্রণ উধাও। সেই কারণেই শুরুতে পিছিয়ে পড়তে হয়। দ্বিতীয়ার্ধে কিছুটা ছন্দ ফেরে। তবু জয় ছিনিয়ে আনার মতো ধারালো আক্রমণ নজরে আসেনি।

লজ্জা এড়ালেন ভিনিশিয়াস
মরক্কোর বিরুদ্ধে ব্রাজিলের উদ্ধারকর্তা ভিনিশিয়াস জুনিয়র। একক দক্ষতায় করা তাঁর গোলের জোরেই হারের লজ্জা থেকে রক্ষা পেয়েছে দল। ম্যাচের পর রিয়াল মাদ্রিদ তারকার প্রশংসা করেন অ্যান্সেলোত্তি। বলেন, ‘ও ভাল খেলেছে। খুবই বিপজ্জনক ছিল। আমার মনে হয়, এই বিশ্বকাপে দুর্দান্ত কিছু করার সমস্ত ক্ষমতা ওর আছে।’

নেইমারও চোটের কারণে বাইরে
আরেক তারকা নেইমার চোটের কারণে এখনও মাঠের বাইরে। তবু অ্যান্সেলোত্তির ইঙ্গিত স্পষ্ট, ব্রাজিলের আক্রমণের নেতৃত্ব আপাতত ভিনিশিয়াসের কাঁধে। নেইমার ফিরলেও সেই গুরুত্ব কমবে না। ব্রাজিলের ত্রাতা অবশ্য নিজের দলের খেলায় সন্তুষ্ট নন। ভিনি বলেন, ‘আমরা খুব খারাপভাবে ম্যাচ শুরু করেছি। প্রথম গোল খাওয়ার পর ছন্দে ফিরতে সমস্যা হয়েছে। প্রথম ম্যাচ সবসময় কঠিন। কিন্তু আমাদের উন্নতি করতেই হবে। টুর্নামেন্ট তো সবে শুরু হয়েছে।’ 

Advertisement

POST A COMMENT
Advertisement