ফ্রান্স দলফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026) শুরু হতে আর আর এক মাসও বাকি নেই। এর মধ্যেই ফ্রান্স তাদের দল ঘোষণা করে দিল। গতবারের বিশ্বকাপের রানার্সরা কেমন দল গড়ে সেটাই দেখার ছিল। বাদ পড়লেন কামাভিঙ্গা। ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। কোচ দিদিয়ের দেশমের অধীনে কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বাধীন ‘লে ব্লুস’রা এবার নিজেদের তৃতীয় বিশ্বকাপ ট্রফি জয়ের লক্ষ্যে মিশন শুরু করবে।
দলে কারা রয়েছেন?
ঘোষিত এই স্কোয়াড তারুণ্য ও অভিজ্ঞতার সমন্বয়ে গঠন করা হয়েছে। আক্রমণভাগে অধিনায়ক ও রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে থাকছেন পিএসজির উসমান ডেম্বেলে ও তরুণ ব্র্যাডলি বারকোলা। রক্ষণ সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে আর্সেনালের উইলিয়াম সালিবা ও বায়ার্ন মিউনিখের দায়ো উপামেকানোকে। তবে দল থেকে বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার কামাভিঙ্গা।
কেন বাদ কামাভিঙ্গা?
মাত্র মাস দেড়েক আগে ফ্রান্সের সবশেষ ম্যাচেও খেলেছিলেন কামাভিঙ্গা। তবে ইনজুরি ও অনিয়মিত খেলার কারণে এবার বিশ্বকাপ দলে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারের। দেশঁ বলেন, 'কঠিন একটা মরসুম কাটিয়েছে ও। চোটের কারণে খুব বেশি খেলতে পারেনি। এখনও সে তরুণ এবং আমাকে দলের ভারসাম্য নিয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে আজ রাতে ওর হতাশাটা আমি বুঝতে পারছি।' ফ্রান্সের জার্সিতে এখন পর্যন্ত ২৯ ম্যাচ খেলেছেন কামাভিঙ্গা। গত মৌসুমে একাধিক চোটে পড়ে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ৩৫ ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি। চলতি মৌসুমেও ক্লাবের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ৪১ ম্যাচ।
বিশ্বকাপ ফিক্সচার: গ্রুপ-আই
১৭ জুন ২০২৬: ফ্রান্স বনাম সেনেগাল
২৩ জুন ২০২৬: ফ্রান্স বনাম ইরাক
২৭ জুন ২০২৬: ফ্রান্স বনাম নরওয়ে
২৬ সদস্যের ফ্রান্স দলে কারা?
গোলরক্ষক: মাইক মাইনান, ব্রিস সাম্বা ও রবিন রিসার।
রক্ষণভাগ: দায়ো উপামেকানো, উইলিয়াম সালিবা, লুকা দিনিয়ে, থিও হার্নান্দেজ, লুকাস হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, জুলস কুন্দে, মালো গুস্তো ও ম্যাক্সেন্স ল্যাক্রোয়া।
মধ্যমাঠ: এনগোলো কান্তে, আদ্রিয়েন রাবিও, মানু কোনে, অরেলিয়ান চুয়ামেনি ও ওয়ারেন জায়ার-এমেরি।
আক্রমণভাগ: মাঘনেস আকলিউশ, কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, মাইকেল অলিস, ডেজিরে দুয়ে, ব্র্যাডলি বারকোলা, রায়ান চেরকি, মার্কাস থুরাম ও জিন-ফিলিপ মাতেতা।