World Cup 2026 Fixtures: এ বারই ইতিহাসের দীর্ঘতম ফুটবল বিশ্বকাপ, ভারতে কোন ম্যাচ কখন দেখা যাবে? বিস্তারিত

আফ্রিকা মহাদেশের ১০টি টিম ও এশিয়া থেকে ৯টি টিম খেলবে বিশ্বকাপ। এই দুই মহাদেশ এখনও পর্যন্ত কোনও ফিফা বিশ্বকাপজয়ী দল উপহার দিতে পারেনি। তবুও ২০২৬ বিশ্বকাপে তারা ইউরোপের ১৬টি এবং দক্ষিণ আমেরিকার ৬টি দলের সঙ্গে সমান তালে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছে।

Advertisement
এ বারই ইতিহাসের দীর্ঘতম ফুটবল বিশ্বকাপ, ভারতে কোন ম্যাচ কখন দেখা যাবে? বিস্তারিতফিফা বিশ্বকাপ ২০২৬
হাইলাইটস
  • ইতিহাসের দীর্ঘতম বিশ্বকাপ
  • মোট ১২টি গ্রুপে ভাগ হয়েছে টিমগুলিকে
  • ফিফা বিশ্বকাপ ২০২৬: গুরুত্বপূর্ণ ম্যাচসূচি (ভারতীয় সময় অনুযায়ী)

আর মাত্র ৬ দিন পরেই FIFA World Cup 2026 শুরু হয়ে যাবে। এবারের ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলি ভারতে মাঝরাতে অথবা ভোররাতে দেখা যাবে। অতএব বিশ্বকাপের ম্যাচ দেখতে গেলে রাত জাগা ছাড়া উপায় নেই। আমেরিকা, মেক্সিকো ও কানাডা, তিন দেশ মিলে একসঙ্গে বিশ্বকাপে আয়োজন করেছে। এবারের বিশ্বকাপে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই প্রথমবার ৪৮টি দেশ খেলছে ফুটবল বিশ্বকাপে।আগে ৩২টি দেশ খেলতো। ১৬টি নতুন দেশ খেলছে। 

ইতিহাসের দীর্ঘতম বিশ্বকাপ

আফ্রিকা মহাদেশের ১০টি টিম ও এশিয়া থেকে ৯টি টিম খেলবে বিশ্বকাপ। এই দুই মহাদেশ এখনও পর্যন্ত কোনও ফিফা বিশ্বকাপজয়ী দল উপহার দিতে পারেনি। তবুও ২০২৬ বিশ্বকাপে তারা ইউরোপের ১৬টি এবং দক্ষিণ আমেরিকার ৬টি দলের সঙ্গে সমান তালে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছে। মোট ১০৪টি ম্যাচ এবং ৩৯ দিনের সূচি নিয়ে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ হতে চলেছে ইতিহাসের দীর্ঘতম বিশ্বকাপ। ম্যাচ সংখ্যার নিরিখে এটি ২০২২ সালের কাতার বিশ্বকাপকে ৪০টি ম্যাচে ছাপিয়ে যাবে।

ভারতে বিশ্বকাপের উন্মাদনা শুরু
ভারতে বিশ্বকাপের উন্মাদনা শুরু

মোট ১২টি গ্রুপে ভাগ হয়েছে টিমগুলিকে

১১ জুন শুরু হবে ফুটবল বিশ্বকাপ, শেষ হবে ১৯ জুলাই। বিশ্বকাপের ইতিহাসে এটাই হতে চলেছে দীর্ঘতম বিশ্বকাপ।  টানা ৩৯ দিন ধরে চলবে। ২০২২ সালে কাতারে হওয়া বিশ্বকাপের চেয়ে ৪০টি ম্যাচ বেশি হচ্ছে ২০২৬ সালের বিশ্বকাপে। মোট ১২টি গ্রুপে ভাগ হয়েছে টিমগুলিকে। 

Group A: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র।
Group B: কানাডা, সুইত্‍জারল্যান্ড, কাতার, বসনিয়া ও হার্জেগোভিনা।
Group C: ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি।
Group D: মার্কিন যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও তুরস্ক।
Group E: জার্মানি, ইক্যুয়েডর, আইভরি কোস্ট, কুরাকাও।
Group F: নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, টিউনিশিয়া।
Group G:বেলজিয়াম, ইজিপ্ট, ইরান, নিউজিল্যান্ড।
Group I: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে ও ইরাক।
Group J: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান।
Group K: পর্তুগাল, কলম্বিয়া, ডিআর কঙ্গো ও উজবেকিস্তান।
Group L: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা।

Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬: গুরুত্বপূর্ণ ম্যাচসূচি (ভারতীয় সময় অনুযায়ী)

-- ১২ জুন (শুক্রবার)    রাত ১২:৩০    মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা।
-- ১২ জুন    সকাল ৭:৩০    দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়া    জাপোপান
-- ১৩ জুন (শনিবার)    রাত ১২:৩০    কানাডা বনাম বসনিয়া ও হার্জেগোভিনা    টরন্টো
-- ১৩ জুন    সকাল ৬:৩০    মার্কিন যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে    লস অ্যাঞ্জেলেস
-- ১৪ জুন (রবিবার)    রাত ১২:৩০    কাতার বনাম সুইজারল্যান্ড    সান্তা ক্লারা
-- ১৪ জুন    রাত ৩:৩০    ব্রাজিল বনাম মরক্কো    নিউ জার্সি
-- ১৪ জুন    রাত ১০:৩০    জার্মানি বনাম কুরাসাও    হিউস্টন
-- ১৫ জুন (সোমবার)    রাত ১:৩০    নেদারল্যান্ডস বনাম জাপান    আরলিংটন
-- ১৫ জুন    রাত ৯:৩০    স্পেন বনাম কেপ ভার্দে    আটলান্টা
-- ১৬ জুন (মঙ্গলবার)    রাত ১২:৩০    বেলজিয়াম বনাম মিশর    সিয়াটল
-- ১৬ জুন    রাত ৩:৩০    সৌদি আরব বনাম উরুগুয়ে    মায়ামি
-- ১৬ জুন    সকাল ৬:৩০    ইরান বনাম নিউজিল্যান্ড    লস অ্যাঞ্জেলেস
-- ১৭ জুন (বুধবার)    রাত ১২:৩০    ফ্রান্স বনাম সেনেগাল    নিউ জার্সি
-- ১৭ জুন    সকাল ৬:৩০    আর্জেন্টিনা বনাম আলজেরিয়া    কানসাস সিটি
-- ১৭ জুন    রাত ১০:৩০    পর্তুগাল বনাম ডিআর কঙ্গো    হিউস্টন
-- ১৮ জুন (বৃহস্পতিবার)    রাত ১:৩০    ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া    আরলিংটন
-- ১৮ জুন    সকাল ৭:৩০    উজবেকিস্তান বনাম কলম্বিয়া    মেক্সিকো সিটি
-- ২০ জুন (শনিবার)    রাত ১২:৩০    মার্কিন যুক্তরাষ্ট্র বনাম অস্ট্রেলিয়া    সিয়াটল
-- ২০ জুন    সকাল ৬:০০    ব্রাজিল বনাম হাইতি    ফিলাডেলফিয়া
-- ২১ জুন (রবিবার)    রাত ১:৩০    জার্মানি বনাম আইভরি কোস্ট    টরন্টো
-- ২১ জুন    রাত ৯:৩০    স্পেন বনাম সৌদি আরব    আটলান্টা
-- ২২ জুন (সোমবার)    রাত ১২:৩০    বেলজিয়াম বনাম ইরান    লস অ্যাঞ্জেলেস
-- ২২ জুন    সকাল ৬:৩০    নিউজিল্যান্ড বনাম মিশর    ভ্যাঙ্কুভার
-- ২২ জুন    রাত ১০:৩০    আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া    আরলিংটন
-- ২৩ জুন (মঙ্গলবার)    রাত ২:৩০    ফ্রান্স বনাম ইরাক    ফিলাডেলফিয়া
-- ২৩ জুন    রাত ১০:৩০    পর্তুগাল বনাম উজবেকিস্তান    হিউস্টন
-- ২৪ জুন (বুধবার)    রাত ১:৩০    ইংল্যান্ড বনাম ঘানা    ফক্সবরো

নকআউট পর্বের সূচি

রাউন্ড অফ ৩২--    ২৯ জুন
রাউন্ড অফ ১৬--     ৪ জুলাই
কোয়ার্টার ফাইনাল-- ১০-১২ জুলাই
সেমিফাইনাল-- ১৫ ও ১৬ জুলাই
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ--     ১৯ জুলাই
ফাইনাল    ২০ জুলাই-- রাত ১২:৩০ (ভারতীয় সময়)

POST A COMMENT
Advertisement