উন্দাভের জোড়া গোলেশেষ মুহূর্তে নাটক, সংযুক্তি সময় গোল করে গ্রুপ শীর্ষে জার্মানি। রবিবার ভোরে আইভরি কোস্টকে ২-১ গোলে হারাল জার্মানরা। প্রথমে যদিও তারাই পিছিয়ে পড়েছিল। দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় তারা। আর ম্যাচের একদম শেষের দিকে ডেনিসের গোলে ম্যাচ জিতে নেয় তারা।
ম্যাচের শুরুটা জার্মানির দখলে। ১ মিনিটেই কাই হাভার্টজ বক্সের মাথা থেকে শট নেন, বল উড়ে যায় বারের উপর দিয়ে। ১০ মিনিটে আবার হাভার্টজ - এবার কিমিখের ক্রসে দারুণ হেড, কিন্তু ইয়াহিয়া ফোফানা ঝাঁপিয়ে পড়ে সেভ করেন।
তবে আইভরি কোস্ট ধীরে ধীরে খেলায় ফেরে। ইয়ান ডিওমাণ্ডে বাঁ দিক থেকে বারবার জার্মান রাইট-ব্যাক জোশুয়া কিমিখকে পরীক্ষা নিচ্ছিলেন, ১২ মিনিটে সিঙ্গোর একটা শটও ব্লক হয়। এর মধ্যেই জার্মানি দুইবার বল জালে পাঠিয়েছিল, কিন্তু দুটোই বাতিল হয়। প্রথমে পাভলোভিচের হেডে গোল হয়। কিন্তু রেফারি গোলকিপার ফাউলের জন্য বাঁশি বাজান। এরপর হাভার্টজের ফিনিশ, কিন্তু তার আগে মুসিয়ালার ফাউলের জন্য তা বাতিল হয়।
কীভাবে এল গোল?
আইভরি কোস্ট গোল করে এগিয়ে যায় ৩০ মিনিটে। গোল করেন ফ্রাঙ্ক কেসিয়ে হাইড্রেশন ব্রেকের ঠিক পরেই আসে ম্যাচের টার্নিং পয়েন্ট। ডিওমাণ্ডে বাঁ প্রান্ত দিয়ে বাইলাইনে পৌঁছে কাটব্যাক করেন। আমাদ ডিয়ালোর ক্লোজ-রেঞ্জ শট প্রথমে ব্লক হয়, কিন্তু ফিরতি বল খালি জালে ঠেলে দেন অধিনায়ক ফ্রাঙ্ক কেসিয়ে।
যেভাবে সমতা ফেরাল জার্মানি
৬০ মিনিটে ত্রিমুখী বদলির অংশ হিসেবে মাঠে নামা ডেনিজ উন্দাভ মাত্র আট মিনিটের মধ্যেই জার্মানিকে সমতায় ফেরালেন। স্টুটগার্টের এই ফরোয়ার্ড — যিনি কুরাসাও ম্যাচেও বদলি নেমে গোল ও দুটি অ্যাসিস্ট করেছিলেন — আবারও প্রমাণ করলেন কেন তাকে "সুপার সাব" বলা হয়। এর আগে গোলরক্ষক ফোফানার দুর্দান্ত সেভ আর একটি বাতিল হওয়া গোলের পরও জার্মানি হতাশ হয়নি।
নমেচার পাস পেয়ে একটি মুহূর্তে ঘুরে শট — ফোফানার কিছু করার ছিল না। জার্মানি ২-১ গোলে এগিয়ে যায়। তখন আর লড়াইয়ে ফেরার সময় নেই। তবুও সীমিত ক্ষমতার মধ্যে যে লড়াই করেছে তা প্রশংসনীয়।