FIFA World Cup 2026 Lamine Yamal: বাঁ পায়ে মারাত্মক চোট নিয়ে মাঠ ছাড়লেন ইয়ামাল, বিশ্বকাপে খেলতে পারবেন?

সেল্টা ভিগোর বিরুদ্ধে ম্যাচে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়লেন লামিনে ইয়ামাল। ফলে উদ্বেগ বাড়ল স্পেনের সমর্থকদের মধ্যে। এক মাসের মধ্যেই শুরু হচ্ছে বিশ্বকাপ। তার আগে তাদের সবথেকে বড় তারকার চোট সমস্যা বাড়িয়ে দিল বলেই মনে করছেন তাঁরা। বার্সেলোনার এই তারকাকে খুড়িয়ে খুড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায়।

Advertisement
বাঁ পায়ে মারাত্মক চোট নিয়ে মাঠ ছাড়লেন ইয়ামাল, বিশ্বকাপে খেলতে পারবেন?চোট পেলেন ইয়ামাল

সেল্টা ভিগোর বিরুদ্ধে ম্যাচে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়লেন লামিনে ইয়ামাল। ফলে উদ্বেগ বাড়ল স্পেনের সমর্থকদের মধ্যে। এক মাসের মধ্যেই শুরু হচ্ছে বিশ্বকাপ। তার আগে তাদের সবথেকে বড় তারকার চোট সমস্যা বাড়িয়ে দিল বলেই মনে করছেন তাঁরা। বার্সেলোনার এই তারকাকে খুড়িয়ে খুড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায়। 

কীভাবে চোট পেলেন ইয়ামাল?
স্প্যানিশ লা লিগায় গতকাল রাতে সেল্টা ভিগোর বিরুদ্ধে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। এই জয়ে ৩২ ম্যাচ শেষে বার্সা রিয়াল মাদ্রিদের থেকে ৯ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ধরে রাখল শীর্ষস্থান। ক্যাম্প ন্যুতে ম্যাচের ৩৯ মিনিটে সেল্টা ভিগোর বক্সে ইয়ামাল ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সা। ইয়ামাল বাঁ পায়ের শটে স্পটকিক থেকে গোল করার পর মাঠেই শুয়ে পড়েন। বোঝা যাচ্ছিল, বাঁ পায়ে অস্বস্তি অনুভব করছেন। বিরতির আগেই বার্সার মেডিকেল দলের সহায়তায় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন ইয়ামাল। বদলি হিসেবে কেউ নামার আগেই চিকিৎসার জন্য সরাসরি টানেল দিয়ে ড্রেসিংরুমের দিকে চলে যেতে দেখা যায় তাঁকে।

স্পেনের দল থেকে বাদ পড়তে পারেন ইয়ামাল
ইএসপিএনকে ক্লাবের একটি সূত্র জানিয়েছে, প্রাথমিক লক্ষণ দেখে মনে হয়েছে ইয়ামালের হ্যামস্ট্রিংয়ের পেশি ছিঁড়ে গেছে। তবে চোট কতটা গুরুতর এবং তাঁকে কত দিন মাঠের বাইরে থাকতে হবে, তা নিশ্চিত হওয়া যাবে বৃহস্পতিবারের (আজ) স্ক্যান রিপোর্টের পর। সাধারণত ফোলা না কমা পর্যন্ত এই স্ক্যান করা যায় না। বিশ্বকাপ শুরু হতে যে ৫০ দিনেরও কম সময় বাকি। এবার ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে ইয়ামালই যে স্পেনের মূল তারকা। ১৫ জুন কেপ ভার্দের মুখোমুখি হয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন।

বার্সার জয়ের পর ইয়ামালের চোট নিয়ে কোচ ফ্লিক বলেন, ‘আমাদের অপেক্ষা করতে হবে। চোট কতটা গুরুতর, তা খতিয়ে দেখতে হবে। কোনো একটা সমস্যা অবশ্যই হয়েছে, কারণ, সে ব্যথা অনুভব করছিল। গোল করার পর কোনো কারণ ছাড়া সে মাঠ ছাড়ার ছেলে নয়।’ ফ্লিক যোগ করেন, ‘নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আশা করছি চোট খুব একটা গুরুতর হবে না, তবে বিস্তারিত জানতে আমাদের আগামীকাল (আজ) পর্যন্ত অপেক্ষা করতেই হবে।’

Advertisement

সতীর্থের চোট নিয়ে বার্সার মিডফিল্ডার পেদ্রি বলেন, ‘আশা করি লামিনকে মাত্র কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ওর জন্য অনেক শুভকামনা রইল। ওকে এখন শান্ত থাকতে হবে; যেহেতু ও এখনো তরুণ, তাই দ্রুতই পুরোপুরি সুস্থ হয়ে উঠবে বলে আমার বিশ্বাস।’

POST A COMMENT
Advertisement