ফুটবল না কুস্তি? লাল কার্ড পর্তুগালের লেয়াওকে, বিশ্বকাপে খেলতে পারবেন?

সংঘর্ষে জড়িয়ে পড়েন পর্তুগালের রাফায়েল লেয়াও এবং চিলির ইভান রোমান। রিপ্লেতে দেখা যায়, লেয়াও প্রতিপক্ষকে আক্রমণের চেষ্টা করেন। তিনি প্রতিপক্ষের মুখের দিকে হাত চালানোর চেষ্টা করেন। সঙ্গে হস্তক্ষেপ করেন ম্যাচ রেফারি। তিনি দুই ফুটবলারকেই লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন।

Advertisement
ফুটবল না কুস্তি? লাল কার্ড পর্তুগালের লেয়াওকে, বিশ্বকাপে খেলতে পারবেন?সেই মারামারির দৃশ্য

বিশ্বকাপ (FIFA World Cup 2026) শুরু হওয়ার আগে প্রস্তুতি ম্যাচ খেলছে বিভিন্ন দল। এই সমস্ত ম্যাচ বিশ্বকাপের আগে খুব গুরুত্বপূর্ণ। কিন্তু রবিবার সকালে ফুটবল ম্যাচ যেন রেসলিং-এ বদলে গেল। চিলি আর পর্তুগালের (Portugal) ম্যাচ ঘিরে মাঠের মধ্যেই মারামারি। যা দেখে চমকে উঠেছেন ফুটবলপ্রেমীরা। কারণ, প্রস্তুতি ম্যাচে এমন ঘটনা সাধারণভাবে দেখা যায় না। বন্ধুত্বপূর্ণ পরিবেশে খেলা হয়। তবে সেই ম্যাচেই সংঘর্ষ।

কী ঘটেছে?
ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ম্যাচে উত্তেজনা চরমে ওঠে। কর্নার ফ্ল্যাগের কাছে বল দখলের লড়াই চলছিল চিলির ডিফেন্ডার ফেলিপ ফাউন্দেজ এবং পর্তুগালের জোয়াও ক্যানসেলোর মধ্যে। সেই বল দখল নিয়ে ধাক্কাধাক্কি শুরু হয়। ফাউন্দেজ ট্যাকল করে বল ক্লিয়ার করলেও তাঁর আচরণে মেজাজ হারিয়ে প্রতিক্রিয়া জানান ক্যানসেলো। এরপরই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

সংঘর্ষে জড়িয়ে পড়েন পর্তুগালের রাফায়েল লেয়াও এবং চিলির ইভান রোমান। রিপ্লেতে দেখা যায়, লেয়াও প্রতিপক্ষকে আক্রমণের চেষ্টা করেন। তিনি প্রতিপক্ষের মুখের দিকে হাত চালানোর চেষ্টা করেন। সঙ্গে হস্তক্ষেপ করেন ম্যাচ রেফারি। তিনি দুই ফুটবলারকেই লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন।


লাল কার্ডের প্রতিবাদে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রতিবাদ জানালেও তাতে কোনও লাভ হয়নি। তবে বড় প্রশ্ন হল, লিয়াও কি প্রথম ম্যাচে খেলতে পারবেন? নিয়ম অনুসারে, প্রীতি ম্যাচে লাল কার্ড দেখলে পরের ম্যাচ সাসপেন্ড থাকতে হয়। যদিও বিশেষ কিছু ক্ষেত্রে ছাড় পাওয়া যায়। উদাহরন হিসেবে বলা যায়, সম্প্রতি কুরাসাওয়ের স্ট্রাইকার জার্গেন লোকাডিয়া স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রীতি ম্যাচে লাল কার্ড দেখলেও তাঁর নিষেধাজ্ঞা শুধুমাত্র একটি প্রস্তুতি ম্যাচেই ব্যান করা হয়েছিল।

কবে অভিযান শুরু করছে পর্তুগাল?

বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে পর্তুগাল ১৭ জুন কঙ্গোর বিরুদ্ধে ম্যাচ দিয়ে। গ্রুপ ‘কে’-তে তাদের বাকি দুই প্রতিপক্ষ উজবেকিস্তান এবং কলম্বিয়া। বিশ্বকাপের আগে তাই লেয়াওর ভবিষ্যৎ নিয়ে ফিফার সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে রয়েছে পর্তুগিজ ফুটবল মহল।

Advertisement

POST A COMMENT
Advertisement