FIFA World Cup 2026: ইনজুরি টাইমে দুর্দান্ত গোল, সুইস জালে বল ঢুকিয়ে রেকর্ড খোউখির

বিশ্বকাপের গ্রুপ ‘বি’-এর লড়াইয়ে শনিবার কাতার বনাম সুইৎজারল্যান্ডের ম্যাচ এ রকম নাটকীয় ভাবে শেষ হবে কে ভেবেছিল? প্রায় গোটা ম্যাচে দাপট দেখায় সুইসরা। ১৭ মিনিটে পেনাল্টি থেকে সুইসদের এগিয়ে দেন ব্রিল এমবোলো। কিন্তু ম্যাচের সংযুক্ত সময়ে কাতারকে বহুকাঙ্খিত গোলটি এনে দেন বোয়ালেম খোউখি। ফলে ম্যাচ শেষ হল ১-১।

Advertisement
ইনজুরি টাইমে দুর্দান্ত গোল, সুইস জালে বল ঢুকিয়ে রেকর্ড খোউখির২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে কাতারের নাটকীয় ১-১ ড্র

বিশ্বকাপের গ্রুপ ‘বি’-এর লড়াইয়ে শনিবার কাতার বনাম সুইৎজারল্যান্ডের ম্যাচ এ রকম নাটকীয় ভাবে শেষ হবে কে ভেবেছিল? প্রায় গোটা ম্যাচে দাপট দেখায় সুইসরা। ১৭ মিনিটে পেনাল্টি থেকে সুইসদের এগিয়ে দেন ব্রিল এমবোলো। কিন্তু ম্যাচের সংযুক্ত সময়ে কাতারকে বহুকাঙ্খিত গোলটি এনে দেন বোয়ালেম খোউখি। ফলে ম্যাচ শেষ হল ১-১।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৮ বনাম  ৫৯ এর লড়াই যেমন হওয়ার কথা ছিল ঠিক সেভাবেই শুরু করেছিল ম্যাচ সুইৎজ়ারল্যান্ড। গোটা ম্যাচে ৬০ শতাংশ বল দখল ছিল তাদেরই। গোল লক্ষ্য করে ২৬টি শট নেয় সুইৎজারল্যান্ড। কিন্তু সংযুক্ত সময়ে দুর্দান্ত হেডে খোউখি গোল করে দলকে এক পয়েন্ট এনে দেন। 

২০২২ বিশ্বকাপে আয়োজক হিসেবে খেলার সুযোগ পেয়েছিল কাতার। এ বারের বিশ্বকাপে প্রথম তারা যোগ্যতা অর্জন করে। শুধু তাই নয় কোচ হুলেন লোপোতেগির দল বিশ্বকাপে প্রথম পয়েন্টও তুলে নিল। কারণ গত বার তারা কোনও পয়েন্ট না পেয়েই ছিটকে গিয়েছিল। ফলে কাতারের ফুটবলে ঐতিহাসিক একটি দিন হয়ে রইল শনিবার।

তাঁরা প্রথম পয়েন্ট পেল বিশ্বকাপে। 

POST A COMMENT
Advertisement