FIFA World Cup 2026: এবার এমবাপেরও চোট, খেলতে পারবেন বিশ্বকাপে?

ফের চোট। কিলিয়ান এমবাপের বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ফ্রান্স সমর্থকরা। শুক্রবার রিয়াল মাদ্রিদের হয়ে রিয়াল বেতিসের বিরুদ্ধে নেমেছিলেন তারকা স্ট্রাইকার। লা লিগার ম্যাচে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়লেন তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। রিয়াল বেতিসের বিরুদ্ধে ম্যাচে ৮০ মিনিটের মাথায় মাঠ ছাড়েন তিনি। এমবাপে নিজেই রিয়ালের কোচ আলবারো আরবেলোয়াকে অনুরোধ করেন তাঁকে তুলে নেওয়ার জন্য। 

Advertisement
এবার এমবাপেরও চোট, খেলতে পারবেন বিশ্বকাপে?রিয়াল মাদ্রিদে হাঁটুর ভুল রোগ নির্ণয়ের গুজব অস্বীকার করলেন কিলিয়ান এমবাপে
হাইলাইটস
  • লা লিগার ম্যাচ খেলতে গিয়ে চোট পেলেন এমবাপে
  • বিশ্বকাপে খেলা নিয়ে সংশয়

ফের চোট। কিলিয়ান এমবাপের বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ফ্রান্স সমর্থকরা। শুক্রবার রিয়াল মাদ্রিদের হয়ে রিয়াল বেতিসের বিরুদ্ধে নেমেছিলেন তারকা স্ট্রাইকার। লা লিগার ম্যাচে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়লেন তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। রিয়াল বেতিসের বিরুদ্ধে ম্যাচে ৮০ মিনিটের মাথায় মাঠ ছাড়েন তিনি। এমবাপে নিজেই রিয়ালের কোচ আলবারো আরবেলোয়াকে অনুরোধ করেন তাঁকে তুলে নেওয়ার জন্য। 

ক্লাব সূত্রে জানা গিয়েছে, বাঁ পায়ের হ্যামস্ট্রিং পেশিতে অস্বস্তি অনুভব করেন তিনি। এর ফলে চাপে ফ্রান্স জাতীয় ফুটবল দল। বিশ্বকাপে খেলতে পারবেন এমবাপে? লা লিগায় রিয়াল বেতিসের বিরুদ্ধে ম্যাচে ১-১ ড্র করে রিয়াল মাদ্রিদ। পয়েন্ট খুইয়ে লা লিগার খেতাবি দৌড়ে ফের পিছিয়ে পড়েছে তারা। বড় ধাক্কা খেয়েছে ট্রফি জয়ের স্বপ্ন। এর উপরে চিন্তা বাড়িয়েছে এমবাপের চোট। আগেও বাঁ পায়ের হাঁটুতে বারবার চোট পেয়েছেন এই স্ট্রাইকার। যার ফলে ভুগতে হয়েছে তাঁকে ও দলকে। ম্যাচের শেষে এই নিয়ে মুখ খোলেন রিয়ালের কোচ আলবারো আরবেলোয়া। তিনি বলেন, ‘আমি সঠিক জানি না ঠিক কী হয়েছে এমবাপের। ম্যাচের মাঝেই অস্বস্তি অনুভব হয়েছিল ওর। কয়েকদিন পরে বোঝা যাবে এর কারণ।’

ক্লাব সূত্রে জানা যাচ্ছে, বিভিন্ন মেডিক্যাল টেস্টের পরে জানা যাবে চোট কতটা গুরুতর। কবে ফিরবেন মাঠে সেটাও নির্ধারিত হবে টেস্টের রিপোর্ট পাওয়ার পরেই। স্প্যানিশ মিডিয়ার দাবি, বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে ‘মাসল ওভারলোড’ হয়েছে এমবাপের। গোটা মরসুমের জন্য আগেই ছিটকে গিয়েছেন আর্দা গুলের, এদের মিলিতাও। চোটের কবলে পড়েছেন থিবাউট কুর্তোয়া, অরিয়েল চুয়ামেনিও। তালিকায় নাম জুড়ল এমবাপের। 

ফ্রান্সের বিশ্বকাপ অভিযান শুরু হবে ৬ জুন। সেনেগালের বিরুদ্ধে ম্যাচ খেলবে তারা। তার আগে এমবাপে ফিট হবেন কি না, সেটাই দেখার। যদিও একের পর এক তারকা ফুটবলার ছিটকে যাওয়ায়, ফুটবলপ্রেমীরা হতাশ। এমবাপে এর মধ্যে বিশ্বকাপ খেলতে না পারলে, তা হবে বিরাট ধাক্কা। শুধু ফ্রান্সের জন্য নয়, গোটা ফুটবলপ্রেমী জনতার জন্যই।  

Advertisement

POST A COMMENT
Advertisement