World Cup 2026 Spain vs Saudi Arabia: দারুণ কামব্যাক ইয়ামালদের, সৌদি আরবকে ৪ গোলে হারাল স্পেন

বিশ্বকাপের প্রথম ম্যাচে একেবারেই ছন্দে ছিল না স্পেন। দলে শুরু থেকে ছিলেন না লামিনে ইয়ামাল। শেষদিকে নেমে দারুণ খেললেও গোল পাননি। আর সেই কারণেই দ্বিতীয় ম্যাচে তাঁকে নামানো হতেই প্রমাণ করলেন, কেন তাঁকে এ প্রজন্মের অন্যতম সেরা বলা হয়। ম্যাচের ১০ মিনিটে গোল তাঁর। পরপর আরও ২ গোল করেন ওয়ারজাবাল। স্পেন শেষ অবধি ম্যাচ জেতে ৪-০ গোলে। 

Advertisement
দারুণ কামব্যাক ইয়ামালদের, সৌদি আরবকে ৪ গোলে হারাল স্পেনলামিনে ইয়ামাল

বিশ্বকাপের প্রথম ম্যাচে একেবারেই ছন্দে ছিল না স্পেন। দলে শুরু থেকে ছিলেন না লামিনে ইয়ামাল। শেষদিকে নেমে দারুণ খেললেও গোল পাননি। আর সেই কারণেই দ্বিতীয় ম্যাচে তাঁকে নামানো হতেই প্রমাণ করলেন, কেন তাঁকে এ প্রজন্মের অন্যতম সেরা বলা হয়। ম্যাচের ১০ মিনিটে গোল তাঁর। পরপর আরও ২ গোল করেন ওয়ারজাবাল। স্পেন শেষ অবধি ম্যাচ জেতে ৪-০ গোলে। 

আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ল

স্পেনের কর্নার। সেখান থেকে এল গোল। কুকুরেয়ার ভলি গোলকিপার বাঁচালেও, সৌদ আব্দুলহামিদের গায়ে লেগে বল ঢোকে গোলে। 

হ্যাটট্রিকের সামনে ওয়ারজাবালে

দুই গোল করে ফেললেন ওয়ারজাবালে। খুব কাছ থেকে বাঁ পায়ের শটে বলটি টপ রাইট কর্নারে পাঠান। অ্যাসিস্ট করেন দানি ওলমো।

আবার গোল খেল সৌদিরা

গত ম্যাচে একেবারেই ভাল খেলতে পারেননি ওয়ারজাবাল। তবে সৌদি আবব ম্যাচে গোল পেলেন। কর্নার থেকে বল পেয়ে গোল করেন ওয়ারজাবালে। ছয় গজ বক্সের বাম দিক থেকে বাঁ পায়ের শটে বলটি ডানদিকের নিচের কোণায় পাঠান। কর্নার থেকে পাওয়া বলে হেডে পাস দিয়ে সহায়তা করেন আইমেরিক লাপোর্তে। ম্যাচের ফল এখন ২-০। 

গোল করে গেলেন ইয়ামাল

গোল এসেই গেল। মিকেল ওয়ারজাবালের দেওয়া ক্রস থেকে সহজ টাচে গোল করে গেলেন লামিনে ইয়ামাল। ম্যাচ শুরুর সঙ্গে সঙ্গেই লিড নিয়ে নিল স্পেন। 

শুরু থেকেই আক্রমণে স্পেন

দারুণ শুরু করেছে স্পেন। একের পর আক্রমনে দিশেহারা সৌদি আরব। আক্রমণে উঠে আশার প্রায় কোনও সুযোগই পাচ্ছেন না সৌদি ফুটবলাররা। 

POST A COMMENT
Advertisement