FIFA World Cup 2030: ২০৩০ সালের বিশ্বকাপ ভীষণ স্পেশাল, কবে ও কখন শুরু? সম্ভাব্য সূচি রইল

যেহেতু প্রথম বিশ্বকাপ হয়েছিল উরুগুয়েতে, তাই একশোতম বিশ্বকাপের স্পেশাল ম্যাচ হতে পারে উরুগুয়েতে। এছাড়াও শুরুর ম্যাচ হবে প্যারাগুয়ে ও আর্জেন্টিনায়। ১৯৩০ সালে ফাইনাল হয়েছিল আর্জেন্টিনা বনাম উরুগুয়ে। প্রথম বিশ্বকাপও জিতেছিল উরুগুয়ে। ফিফা জানিয়েছে, ১০০ বছর উপলক্ষে যে ম্যাচগুলি হবে, সেগুলি হবে ৮ ও ৯ জুন।

Advertisement
২০৩০ সালের বিশ্বকাপ ভীষণ স্পেশাল, কবে ও কখন শুরু? সম্ভাব্য সূচি রইল ফিফা বিশ্বকাপ ২০৩০
হাইলাইটস
  • ২০৩০ সালে কবে শুরু হবে বিশ্বকাপ?
  • কোথায় কোথায় বিশ্বকাপের ম্যাচগুলি হবে?
  • বিশ্বকাপের সূচি সম্পর্কে এখনও পর্যন্ত কী জানা যাচ্ছে?

২০২৬ সালের বিশ্বকাপ (FIFA World Cup 2026) শেষ। এবার ফুটবলপ্রেমীদের অপেক্ষা ২০৩০ সাল (FIFA World Cup 2030)। ২০৩০ সালের বিশ্বকাপ স্পেশাল,কারণ ওই বছরেই ফুটবল বিশ্বকাপে ১০০ বছর পূর্তি হবে। ১৯৩০ সালে প্রথমবার ফুটবল বিশ্বকাপ হয়েছিল। পরের বার বিশ্বকাপের শুরুর ম্যাচগুলি হবে দক্ষিণ আমেরিকায়। তারপরের সব ম্যাচ হবে ইউরোপ ও আফ্রিকা মিলিয়ে। 

২০৩০ সালে কবে শুরু হবে বিশ্বকাপ?

যেহেতু প্রথম বিশ্বকাপ হয়েছিল উরুগুয়েতে, তাই একশোতম বিশ্বকাপের স্পেশাল ম্যাচ হতে পারে উরুগুয়েতে। এছাড়াও শুরুর ম্যাচ হবে প্যারাগুয়ে ও আর্জেন্টিনায়। ১৯৩০ সালে ফাইনাল হয়েছিল আর্জেন্টিনা বনাম উরুগুয়ে। প্রথম বিশ্বকাপও জিতেছিল উরুগুয়ে। ফিফা জানিয়েছে, ১০০ বছর উপলক্ষে যে ম্যাচগুলি হবে, সেগুলি হবে ৮ ও ৯ জুন। পরে ১৩ ও ১৪ জুন মরক্কো, পর্তুগাল ও স্পেনে উদ্বোধনী ম্যাচ হবে। ২০৩০ সালের বিশ্বকাপে ফাইনাল হতে পারে ২১ জুলাই। তবে কবে, কোন ম্যাচ, সেই সূচি এখনও নিশ্চিত করেনি ফিফা। 

কোথায় কোথায় বিশ্বকাপের ম্যাচগুলি হবে?

২০৩০ সালের ফিফা বিশ্বকাপের বেশির ভাগ ম্যাচ হবে স্পেন, পর্তুগাল ও মরক্কোয়। ওপেনিং রাউন্ডের তিনটি ম্যাচ উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে হবে। ২০৩০ সালের বিশ্বকাপে প্রথমবার ৬টি দেশ ও ৩টি মহাদেশ মিলিয়ে আয়োজন হবে। 

২০৩০ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ হওয়ার সুবাদে ইতিমধ্যেই ছয়টি দেশ সরাসরি মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। এরা হল স্পেন, পর্তুগাল ও মরক্কো, টুর্নামেন্টের তিন প্রধান আয়োজক দেশ। পাশাপাশি বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে উদ্বোধনী ম্যাচ আয়োজনের স্বীকৃতি হিসেবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েও স্বয়ংক্রিয়ভাবে মূলপর্বে জায়গা পেয়েছে। এর ফলে ২০৩০ বিশ্বকাপে মোট ৪৮টি দলের মধ্যে ছয়টি দলের নাম ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গেল।

বাকি ৪২টি আসনের জন্য বিভিন্ন মহাদেশীয় ফুটবল সংস্থার আয়োজিত বাছাইপর্বে লড়াই করবে বিশ্বের অন্যান্য দেশ। আগামী কয়েক বছরে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর ও মধ্য আমেরিকা এবং ওশিয়ানিয়ার বাছাই প্রতিযোগিতার মাধ্যমে এই দলগুলির ভাগ্য নির্ধারিত হবে।

Advertisement

বিশ্বকাপের সূচি সম্পর্কে এখনও পর্যন্ত কী জানা যাচ্ছে?

দক্ষিণ আমেরিকায় প্রথম যে তিনটি ম্যাচ হবে, সেই ম্যাচে যে দলগুলি খেলবে,তাদের যাতায়াত ও বিশ্রামের জন্য বাড়তি সময় দেওয়া হবে। ৮ ও ৯ জুনের ম্যাচগুলির পরে উদ্বোধনী ম্যাচ ও  বাকি ম্যাচগুলি হবে মরক্কো, পর্তুগাল ও স্পেনে হবে ১৩ ও ১৪ জুন। উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে যে গ্রুপগুলিতে থাকবে, সেই গ্রুপের বাকি দলগুলি ১৫ ও ১৬ জুন থেকে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ওই গ্রুপগুলির দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে ২১ ও ২২ জুন।

বিশ্বকাপের শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে উদ্বোধনী ম্যাচ আয়োজন করা হলেও, সেই তিন দেশের গ্রুপের সূচিতে বিশেষ পরিবর্তন আনা হয়েছে। ফলে ওই গ্রুপগুলির অন্যান্য দলগুলিকে প্রথম ম্যাচ খেলতে কয়েক দিন অপেক্ষা করতে হবে। এরপর নির্ধারিত সূচি অনুযায়ী ২১ ও ২২ জুন দ্বিতীয় দফার ম্যাচ অনুষ্ঠিত হবে।

১৯৩০ সালে প্রথমবার যখন বিশ্বকাপ হয়েছিল, সে বার ইউরোপের একাধিক দল জাহাজে করে খেলতে গিয়েছিল উরুগুয়েতে। সে বার বিশ্বকাপ খেলেছিল ১৩টি টিম। এরপর ১৯৯৮ সালে তা বেড়ে হয় ৩২ ও ২০২৬ সালে খেলল ৪৮টি টিম। ২০৩০ সালে ৬৪টি টিম খেলতে পারে বিশ্বকাপ। যদিও এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি ফিফার তরফে।

POST A COMMENT
Advertisement