ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চোটসামনেই ফুটবল বিশ্বকাপ। আর তার আগেই চোটের কবলে পড়লেন ফুটবল বিশ্বের অন্যতম নক্ষত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যতদূর খবর, সৌদি প্রো লিগে আল নাসেরের হয়ে আল ফায়ার বিরুদ্ধে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান ক্রিশ্চিয়ানো।
৫ বারের ব্যালেন ডিওর জয়ী পর্তুগাল দলের অধিনায়ক রোনাল্ডো শনিবার নেমেছিলেন আল নাসেরের হয়ে। সেই ম্যাচটি ৩-১ গোলের ব্যবধানে জেতেন তাঁরা। আর সেই ম্যাচেই চোট পান রোনাল্ডো। সেই খবর চাউর হওয়ার পরই তিনি বিশ্বকাপে খেলতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরেই রয়েছে বিশ্বকাপ। জুন ১১ থেকে জুলাই ১৯ পর্যন্ত আমেরিকা, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত হবে এই কাপ। আর সেই টুর্নামেন্টে সবার নজর থাকবে ক্রিশ্চিয়ানোর দিকে। কারণ, এটাই তাঁর শেষ বিশ্বকাপ। এবার তাঁকে হাতে কাপ নিতেই হবে। নইলে যে মেসির থেকে পিছিয়ে থেকেই শেষ করতে হবে এই নক্ষত্রকে। আর সেটা ক্রিশ্চিয়ানো নিজে এবং তাঁর বিশ্বজোড়া অগণিত ভক্ত, কেউই চান না।
আর এমন হাই প্রোফাইল বিশ্বকাপের আগেই চোট পেলেন রোনাল্ডো। মঙ্গলবারই রোনাল্ডোর চোটের বিষয়টা স্বীকার করে নিয়েছে আল নাসের।
রিহ্যাবিলিটেশন শুরু হয়েছে
এই পরিস্থিতিতে একটা ভাল খবর দিই। আর সেটা হল, ইতিমধ্যেই চোট সারিয়ে ওঠার কাজে লেগে পড়েছেন রোনাল্ডো। তিনি রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম শুরু করে দিয়েছেন। আর সেই প্রোগ্রামের দিকে নজর রয়েছে আল নাসেরের। তারা এই দিকটা ভাল করে খতিয়ে দেখছেন।
ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানান হয়েছে, 'রোনাল্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম শুরু করেছে। তার প্রতিদিনের উন্নতি দেখা হবে।'
কেমন চোট?
যদিও সৌদি প্রো লিগের তরফে এই চোট নিয়ে বিস্তারিত কিছু জানান হয়নি। তারা জানায়ওনি ঠিক কী ধরনের চোট রয়েছে। তবে মুখ খুলেছে আল নাসের। তাদের পক্ষ থেকে জানান হয়েছে যে হ্যামস্ট্রিংয়ে টেন্ডন ইস্যু রয়েছে রোনাল্ডোর। পাশাপাশি ক্লাবের পক্ষ থেকে রোনাল্ডোর জিম সেশনের ছবিও সামনে আনা হয়। সেখানে রোনাল্ডোকে ওয়েট ট্রেনিং করতে দেখা যায়। এটাই তাঁর রিকোভারির প্রসেস বলে জানান হয় ক্লাবের পক্ষ থেকে।
কতদিন খেলার বাইরে থাকবেন?
রোনাল্ডো চোট পাওয়ার পরই তাঁর বিশ্বকাপ খেলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। তবে যতদূর খবর, এই ৪১ বছর বয়সি তারকা ফুটবলার ২ থেকে ৪ সপ্তাহের জন্যই মাত্র বাইরে থাকবেন। তবে প্রয়োজনে মাঠের বাইরে থাকার সময় কিছুটা বাড়তে পারে। তাই এটা সহজেই বলা যায় যে বিশ্বকাপে খেলবেন রোনাল্ডো।
আসলে বিশ্বকাপ হতে এখন ঢের দেরি। তাই ফিট হওয়ার জন্য অনেকটা সময় পেয়ে যাবেন রোনাল্ডো। তাই মোটের উপর তাঁর বিশ্বকাপ খেলে পাকা।