জায়েন্ট স্ক্রিনে দেখা যাবে ম্যাচগোটা রাজ্যে দেখানো হবে ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। আর সেই ফাইনাল ম্যাচ গোটা রাজ্যের সমস্ত জেলায় দেখানো হবে লিওনেল মেসি বনাম লামিনে ইয়ামালের লড়াই। এমনটাই জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। শুক্তবার ট্যুইট করে ঠিক এই কথাই জানিয়েছেন তিনি।
প্রত্যেক বিশ্বকাপেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু মানুষ একসঙ্গে ম্যাচ দেখেন। তবে এতদিন তা ছিল ব্যাক্তিগত বা স্থানীয় ক্লাবের উদ্যোগ। আর এবার খোদ সরকার এ ব্যাপারে উদ্যোগী হয়েছে। ইতিমধ্যেই নোটিশও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইন্দ্রনীল।
উল্লেখ্য, কলকাতাতেও একই ভাবে ফাইনাল ম্যাচ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে খেলার জন্য স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হবে। অন্য দিকে, জেলাতেও সরকারি কোনও হল বা গুরুত্বপূর্ণ স্থানে স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে বলে খবর। রাজ্যের তরফে এই উদ্যোগ অভিনব বলেই মনে করছেন ফুটবলপ্রেমীরা।
ক্রীড়ামন্ত্রী দায়িত্ব নেওয়ার পর বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাঁদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, আধুনিক পরিকাঠামো এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়াই এখন সরকারের প্রধান লক্ষ্য। অলিম্পিক, কমনওয়েলথ গেমস-সহ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলার প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করতে চায় নতুন সরকার।
ইন্দ্রনীল বলেন, আমাদের লক্ষ্য এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে বাংলার ছেলেমেয়েরা নিজেদের প্রতিভার পূর্ণ বিকাশ ঘটিয়ে আন্তর্জাতিক মঞ্চে দেশ ও রাজ্যের নাম উজ্জ্বল করতে পারে। সেই উদ্দেশ্যে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, প্রশিক্ষণ এবং সরকারি সহায়তা নিশ্চিত করা হবে। 'খেলো ইন্ডিয়া' ও ফিট ইন্ডিয়ার মতো উদ্যোগও এই লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।'