Cristiano Ronaldo: ব্যর্থতার মাঝেই রোনাল্ডোকে নিয়ে বিস্ফোরক রুনি, কী বললেন?

কঙ্গোর বিরুদ্ধে তাঁর খেলা দেখে হতাশ সিআর সেভেনের অনুরাগীরাও। এই আবহে ইংল্যান্ডের প্রাক্তন তারকা ফুটবলার ওয়েন রুনি জানিয়েছেন, এবার সময় এসেছে রোনাল্ডোর বুট জোড়া তুলে রাখার। রোনাল্ডোর সমালোচনায় মুখর হয়েছেন আর এক প্রাক্তনী, ফ্রান্সের থিয়েরি অঁরি।

Advertisement
ব্যর্থতার মাঝেই রোনাল্ডোকে নিয়ে বিস্ফোরক রুনি, কী বললেন? ক্রিস্টিয়ানো রোনালদো

লিওনেল মেসি প্রথম ম্যাচেই হ্যাট্রিক করেছেন। প্রথম ম্যাচে জোড়া গোলে উজ্জ্বল কিলিয়ান এমবাপে। বিশ্বকাপের অভিষেক ম্যাচে জোড়া গোলে মাতিয়েছেন আর্লিং হালান্ড। ইংল্যান্ডের জয়ে প্রথম ম্যাচেই জোড়া গোল হ্যারি কেনের। কিন্তু তিনি? বর্ণহীন, ম্যাড়মেড়ে। প্রথম ম্যাচে আটকে গিয়েছে পর্তুগাল। হতাশ করেছেন মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কঙ্গোর বিরুদ্ধে তাঁর খেলা দেখে হতাশ সিআর সেভেনের অনুরাগীরাও। এই আবহে ইংল্যান্ডের প্রাক্তন তারকা ফুটবলার ওয়েন রুনি জানিয়েছেন, এবার সময় এসেছে রোনাল্ডোর বুট জোড়া তুলে রাখার। রোনাল্ডোর সমালোচনায় মুখর হয়েছেন আর এক প্রাক্তনী, ফ্রান্সের থিয়েরি অঁরি।

কী বলেছেন রুনি? 
'কঙ্গোর প্লেয়ারদের মোটেই অশ্রদ্ধা করছি না। ওদের খেলা প্রশংসনীয়। কিন্তু এবার রোনাল্ডোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের চিন্তাভাবনা করা উচিত। ফুটবল খুবই নিষ্ঠুর। এই খেলা কিংবদন্তিদের জন্য অপেক্ষা করে না। অনেক ট্রফি, গোল উপহার দিয়েছে রোনাল্ডো। এমন অনেক মুহূর্ত উপহার দিয়েছে, যা কোনওদিন ভোলার নয়। কিন্তু সব গ্রেট প্লেয়ারদেরই সেই মুহূর্ত আসে, যখন সময়ের সঙ্গে লড়াই করতে হয়। কঙ্গো ম্যাচে পর্তুগালের দাপট ছিল, সুযোগ তৈরি করেছে, পজেশন বেশি ছিল। কিন্তু সবকিছু থেকে রোনাল্ডো ছিল অনেক দূরে। একটা সময় ছিল যখন ওর প্রতিটা শট ভয়ঙ্কর মনে হত। আর এই ম্যাচে? সেই প্রভাব, সেই নড়াচড়া কিছুই ছিল না। সমর্থকদের আশা ছিল ও হ্যাস্ট্রক করবে বা দুটো গোল করবে। কিন্তু ওকে ঘিরে দলের খেলাই দানা বাঁধল না। ২০২২ বিশ্বকাপেও এমনটা দেখেছিলাম। মেসি ৩৯ বছরেও এমবাপে, হালান্ডদের মতো এই প্রজন্মের ফুটবলারদের সঙ্গে সমান তালে পাল্লা দিচ্ছে। রোনাল্ডো ফুটবল ইতিহাসের অন্যতম সেরা প্লেয়ার। কিন্তু তার মানে এই নয় যে, তুমি সারাজীবন ফুটবল খেলবে। কিংবদন্তিদেরও কঠিন সিদ্ধান্ত নিতে হয়।'

অন্যদিকে, অঁরির অভিযোগ, দল নয়, রোনাল্ডো ব্যক্তিস্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তার ফল ভূগতে হচ্ছে পর্তুগালকে। রোনাল্ডোকে আক্রমণ করে অঁরি বলেছেন, 'মনে রাখতে হবে দলের গোল দরকার, তোমার নয়।' রোনাল্ডোর নিজের গোল করার আকাঙ্ক্ষার জন্য কঙ্গো ম্যাচে গোলের ভাল সুযোগ হারিয়েছে পর্তুগাল, এমনটাই মনে করেন অঁরি।

Advertisement

নিষ্প্রভ সিআর-কে কি দ্বিতীয়ার্ধে তুলে নেওয়া যেত না? পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ বলেছেন, 'যখন দলের গোল প্রয়োজন, তখন বিশ্বের সেরা স্কোরারকে কী করে তুলে নেব? বক্সে ক্রিশ্চিয়ানোর অভিজ্ঞতা দলের প্রয়োজন।' তবে এত আলোচনা-সমালোচনার মধ্যে শান্তই আছেন রোনাল্ডো। কঙ্গো ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আমরা যেভাবে শুরু করতে চেয়েছিলাম, তা হয়নি। তবে এখনও অনেক কিছু বাকি। মাথা উঁচু রেখে এবার ফোকাস পরের ম্যাচে।'
 

POST A COMMENT
Advertisement