বিশ্বকাপের আগে বিরাট ধাক্কা, ডাকাতদের গুলিতে প্রয়াত ঘানার এই ফুটবলার

ক্লাব সূত্রে জানা গিয়েছে, ম্যাচ খেলে টিম বাসে করে ফেরার সময়ে বাসে ডাকাতরা হামলা করে। প্রত্যেকেই ছিল সশস্ত্র। তাদের মুখও মাস্ক দিয়ে ঢাকা ছিল বলে জানা গিয়েছে। তাঁদের এক জনের গুলিতে প্রয়াত হয়েছেন ডমিনিক।

Advertisement
বিশ্বকাপের আগে বিরাট ধাক্কা, ডাকাতদের গুলিতে প্রয়াত ঘানার এই ফুটবলার
হাইলাইটস
  • ম্যাচ খেলে টিম বাসে করে ফেরার সময়ে বাসে ডাকাতরা হামলা করে
  • প্রত্যেকেই ছিল সশস্ত্র

ফিফা বিশ্বকাপের আগে বিরাট ধাক্কা। নিজের দেশেই দুষ্কৃতীদের গুলিতে নিহত ঘানার ফুটবলার ফ্রিমপং। এই খবর সামনে আসার পরই শোকের ছায়া ফুটবলবিশ্বে। নিজের দেশের ক্লাবের হয়ে ঘানা প্রিমিয়ার লিগে খেলছিলেন এই তরুণ ফুটবলার। 

কীভাবে ঘটল এই ঘটনা?

ক্লাব সূত্রে জানা গিয়েছে, ম্যাচ খেলে টিম বাসে করে ফেরার সময়ে বাসে ডাকাতরা হামলা করে। প্রত্যেকেই ছিল সশস্ত্র। তাদের মুখও মাস্ক দিয়ে ঢাকা ছিল বলে জানা গিয়েছে। তাঁদের এক জনের গুলিতে প্রয়াত হয়েছেন ডমিনিক।

কী জানাল ঘানার ক্লাব?

গোয়াসো-বিবিয়ানি সড়কে ঘটনাটি ঘটে রবিবার। দলটি তখন দক্ষিণ ঘানার সামরেবোই শহরে সামারটেক্সের বিরুদ্ধে ঘানা প্রিমিয়ার লিগের একটি ম্যাচ খেলে ফিরছিল। ক্লাবের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, 'সামরেবোই শহর থেকে বেরেকুমে ফেরার পথে টিম বাসটি এক দল সশস্ত্র ডাকাত আক্রমণ করে। ও অবরোধ করে আমাদের যাত্রা বন্ধ করে দিয়েছিল। পিছনে সরতেই মুখোশ পরা কয়েক জন লোক গুলি চালাতে শুরু করে। ফুটবলার ও সাপোর্ট স্টাফরা কাছাকাছি ঝোপঝাড়ে পালিয়ে আশ্রয় নেয়। পরে সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে যে ২০ বছরের ফ্রিমপং সেই হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।' 

ফ্রিমপংয়ের মৃত্যুর ঘটনায় ক্লাবের তরফে শোকপ্রকাশ করে বলা হয়েছে, 'ডমিনিকের মৃত্যুতে ঘানা ফুটবল সংস্থা গভীরভাবে শোকাহত। এই ঘটনা শুধুমাত্র ক্লাবের ক্ষেত্রেই নয়, বরং ঘানা ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি। ডমিনিক উঠতি তরুণ প্রতিভা, যার আত্মত্যাগ লিগের মানসিকতার পরিচয় দেয়।'

বিশ্বকাপের আগে উইঙ্গারের মৃত্যুতে সমস্যায় ঘানা 

আসন্ন বিশ্বকাপে L গ্রুপে রয়েছে ঘানা জাতীয় ফুটবল টিম। তাদের গ্রুপে রয়েছে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া এবং পানামা। কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার আগেই ফ্রিমপংকে হারিয়ে বড় ধাক্কা খেল আফ্রিকার এই দেশ।

POST A COMMENT
Advertisement