সাফল্য দিয়েছিলেন মোহনবাগানকে, আর্জেন্টিনার বিরুদ্ধে লড়ে হার মলিনার হন্ডুরাসের

গত মরসুমে সুপার কাপ অবধিও তিনিই ছিলেন মোহনবাগান সুপার জায়েন্টের ডাগ আউটে। আর রবিবার ভোরে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচে ফের দেখা গেল তাঁকে। আসলে মোহনবাগানের দায়িত্ব ছাড়ার পরেই, মোলিনা যোগ দেন হন্ডুরাসের জাতীয় দলে। রবিবার নীল-সাদা ব্রিগেডের প্রতিপক্ষ ছিল এই হন্ডুরাসই। আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হার মানতে হয় মোলিনার হন্ডুরাসকে। 

Advertisement
সাফল্য দিয়েছিলেন মোহনবাগানকে, আর্জেন্টিনার বিরুদ্ধে লড়ে হার মলিনার হন্ডুরাসেরহোসে মলিনার সঙ্গে লিওনেল স্কালোনি

গত মরসুমে সুপার কাপ অবধিও তিনিই ছিলেন মোহনবাগান সুপার জায়েন্টের ডাগ আউটে। আর রবিবার ভোরে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচে ফের দেখা গেল তাঁকে। আসলে মোহনবাগানের দায়িত্ব ছাড়ার পরেই, মোলিনা যোগ দেন হন্ডুরাসের জাতীয় দলে। রবিবার নীল-সাদা ব্রিগেডের প্রতিপক্ষ ছিল এই হন্ডুরাসই। আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হার মানতে হয় মোলিনার হন্ডুরাসকে। 

দুই গোলে হারতে হল মোলিনাকে
লাওতারো মার্টিনেজ পেনাল্টি থেকে ৩৭ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন।  ৫৪ মিনিটে সিমিওনে ব্যবধান আরও বাড়ান। ২-০ গোলে এগিয়ে যায় গতবারের চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচ হলেও কলকাতা ও ভারতের ফুটবলপ্রেমীদের জন্য ম্যাচটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মোলিনার জন্যই। আর দেখার ছিল লিও মেসিকে কীভাবে আটকান তিনি। যদিও মেসি মাঠের বাইরে বসেই দলের জয় দেখলেন। 

এটিকে ও মোহনবাগান সুপার জায়েন্টের হয়ে সাফল্য
প্রথমে এটিকে-কে আইএসএল চ্যাম্পিয়ন করেন। তারপর মোহনবাগানের সঙ্গে এটিকে মার্জ হওয়ার পর, মোহনবাগান সুপার জায়েন্টকেও সাফল্য এনে দেন। এর মধ্যেই স্পেনে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের স্পোর্টিং ডিরেক্টর হিসেবে কাজ করেন।মোহনবাগানের কোচ হিসেবে প্রত্যাবর্তন ঘটে ভারতে। প্রথম মরসুমেই আইএসএল লিগ উইনার্স শিল্ড ও আইএসএল কাপ জিতিয়ে প্রশংসিত হন মোলিনা। কিন্তু সুপার কাপে হতাশাজনক পারফরম্যান্সের পর তাঁকে ছাড়তে হয় মোহনবাগান। শুরু হয় অন্য এক দায়িত্ব। 

হন্ডুরাসের কোচ হয়ে তাঁর রেকর্ড
চলতি বছরের ফেব্রুয়ারিতে হন্ডুরাস জাতীয় দলের প্রধান কোচ হন মোলিনা। তাঁর অধীনে দলের প্রথম ম্যাচে মার্চে পেরুর বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে হন্ডুরাস। আন্তর্জাতিক মঞ্চে হন্ডুরাসকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়া তাঁর কাছে নতুন চ্যালেঞ্জ। তবে আর্জেন্টিনার বিরুদ্ধে মাত্র ২ গোল খাওয়া হন্ডুরাসের মতো দলের কাছে কম সম্মানের নয়। সেদিক থেকে হয়ত খুশিই হবেন মোলিনা। এবারের বিশ্বকাপেও লিওনেল মেসির দল চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার। 

POST A COMMENT
Advertisement