East Bengal: নতুন মরসুমে ইস্টবেঙ্গলের প্ল্যান কী? ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে ক্ষুব্ধ ইমামি

ইস্টবেঙ্গলের (East Bengal) পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে জল্পনা চলছে ময়দানে। ভারতীয় ফুটবলের (Indian Football) সূচি প্রকাশ করার ক্ষেত্রে সময় নিচ্ছে এআইএফএফ (AIFF)। পাশাপাশি তাদের কমার্শিয়াল পার্টনার কে হবে সেটাও এখনও পরিস্কার নয়। এর ফলে ইমামি গ্রুপ (Emami Group) ক্ষুব্ধ। তাঁরা খুব বেশি পয়সা খরচ করতে নারাজ। দফায় দফায় ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের সঙ্গে বৈঠক হলেও, সমাধান সূত্র এখনও অধরা। 

Advertisement
নতুন মরসুমে ইস্টবেঙ্গলের প্ল্যান কী? ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে ক্ষুব্ধ ইমামিইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গলের (East Bengal) পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে জল্পনা চলছে ময়দানে। ভারতীয় ফুটবলের (Indian Football) সূচি প্রকাশ করার ক্ষেত্রে সময় নিচ্ছে এআইএফএফ (AIFF)। পাশাপাশি তাদের কমার্শিয়াল পার্টনার কে হবে সেটাও এখনও পরিস্কার নয়। এর ফলে ইমামি গ্রুপ (Emami Group) ক্ষুব্ধ। তাঁরা খুব বেশি পয়সা খরচ করতে নারাজ। দফায় দফায় ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের সঙ্গে বৈঠক হলেও, সমাধান সূত্র এখনও অধরা। 

ইমামি গ্রুপকে নিয়ে সংশয়
২২ বছরের লিগ জয়ের খরা কাটিয়েও তাই চিন্তায় লাল-হলুদ সমর্থকরা। যদিও ক্লাব কর্তাদের দাবি ভাল দল গড়তে সমস্যা হবে না। ইমামির (Emami Group) পাশাপাশি ক্লাব কর্তারাও তাই টাকা তুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। ইতিমধ্যেই কিংফিশার ইস্টবেঙ্গলের সঙ্গে জড়িত হয়েছে কো স্পন্সর হিসেবে। গত মরসুম থেকেই তাঁরা লাল-হলুদের সঙ্গে রয়েছে। এবার আরও কিছু কো স্পন্সর জোগাড় করে দল গঠনের কাজটা সারতে চাইছে লাল-হলুদ ক্লাব। 

কতজন ফুটবলারের সঙ্গে চুক্তি রয়েছে ইস্টবেঙ্গলের?
বেশ কয়েকজন ভারতীয় ফুটবলারের সঙ্গে এ মরসুমে চুক্তি রয়েছে। এর সঙ্গে আরও কয়েকজন তারকাকে সই করাতে হবে তঁদের। এর পাশাপাশি কোচ ও বিদেশি নিয়েও আলোচনা চলবে। কোচ হওয়ার ক্ষেত্রে এ মুহূর্তে বেশ কিছু নাম উঠে আসছে। সেই তালিকায় পিটার ক্র্যাটকির (Petr Kratky) নাম যেমন আছে, তেমনই রয়েছে আন্তনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) নামও। হাবাস এর আগে মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) ডাগ আউটে বসলেও লাল-হলুদের কোচ হননি। তবে ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League) তাঁর সাফল্য ঈর্ষা করার মতো। 

কোচ হিসেবে কাদের নাম উঠে আসছে?
অন্যদিকে পিটার ক্র্যাটকি মুম্বই সিটি এফসি-র (Mumbai City FC) হয়ে কোচিং করিয়েছেন সাফল্যের সঙ্গে। ফলে তাঁর অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন তোলার কোনও জায়গা নেই। সেক্ষেত্রে আগে কোচের নাম ঠিক করে দল গঠন করতে পারলে সাফল্য আসার সম্ভাবনা বেশি। এই ফর্মুলা মেনে চলেই এ মরসুমে লিগ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। প্রাক্তন কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon) তাঁর পছন্দের ফুটবলারদের গত মরসুমে নিয়ে আসতে না পারলেও, এ মরসুমে দল গঠনের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল। তাই এবারেও সেভাবেই দল গঠনের চেষ্টা করছে ইস্টবেঙ্গল।

Advertisement

POST A COMMENT
Advertisement