Lionel Messi: মেসি কাণ্ডে টিকিটের টাকা ফেরত দেওয়ার আশ্বাস নিশীথের, কীভাবে পাবেন?

ডার্বির দিনেও পিছু ছাড়ল না লিওনেল মেসির কলকাতা সফর নিয়ে বিতর্ক। ভারত সফরে এসে কলকাতা সহ নানা শহরে গিয়েছিলেন মেসি। তবে যুবভারতীতে ব্যপক বিশৃঙ্খলার জেরে আর্জেন্টাইন তারকাকে কেউই প্রায় দেখতে পারেননি। প্রচুর টাকার টিকিট কেটেও মেসিকে সামনে থেকে দেখতে না পাওয়ায় আরও বিশৃঙ্খল হয়ে ওঠে জনতা। চেয়ার ভাঙা হয়। তুলে নিয়ে যাওয়া হয় ফুলের টবও।

Advertisement
মেসি কাণ্ডে টিকিটের টাকা ফেরত দেওয়ার আশ্বাস নিশীথের, কীভাবে পাবেন? লিওনেল মেসির গোট কনসার্টের টাকা ফেরত দেবে সরকার
হাইলাইটস
  • কীভাবে টাকা ফেরত পাবেন সমর্থকরা?
  • আশ্বাস দিলেন ক্রীড়ামন্ত্রী নিশীথ

ডার্বির দিনেও পিছু ছাড়ল না লিওনেল মেসির কলকাতা সফর নিয়ে বিতর্ক। ভারত সফরে এসে কলকাতা সহ নানা শহরে গিয়েছিলেন মেসি। তবে যুবভারতীতে ব্যপক বিশৃঙ্খলার জেরে আর্জেন্টাইন তারকাকে কেউই প্রায় দেখতে পারেননি। প্রচুর টাকার টিকিট কেটেও মেসিকে সামনে থেকে দেখতে না পাওয়ায় আরও বিশৃঙ্খল হয়ে ওঠে জনতা। চেয়ার ভাঙা হয়। তুলে নিয়ে যাওয়া হয় ফুলের টবও।

টাকা দিয়েও মেসিকে দেখতে না পাড়ায়, সেই টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। কিন্তু সেই প্রক্রিয়া এখনও শুরু হয়নি। তবে তা দ্রুত শুরু করার আশ্বাস দিলেন, রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামানিক। এই কাজ দ্রুত শেষ না করলে, ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি। ডার্বি দেখে বেরিয়ে নিশীথ বলেন, 'দুঃখের বিষয় মেসি কাণ্ডটা আমাদের সামনে দুঃখজনক অধ্যায় হয়ে রয়েছে। যাদের জন্য এই সাবোতাজ হয়েছে তাদের সাজা হবে। আমরা এজেন্সিদেরও বলে দিয়েছি, যে সব সাধারণ দর্শকরা অর্থ দিয়ে টিকিট কেটেও মেসিকে দেখতে পারেনি। তাদের অর্থ ফেরত দিতে বলেছি। যদি তাদের অর্থ ফেরত না দেওয়া হয় তাহলে আমরা কঠোর পদক্ষেপ করব।'

অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্তের অভিযোগ ছিল, তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের হস্তক্ষেপেই গোটা বিষয়টা হাতের বাইরে চলে যায়। এ ব্যাপারে প্রশ্ন করা হলে বর্তমান ক্রীড়ামন্ত্রী বলেন, 'আমি দরকার হলে, শতদ্রুর সঙ্গেও কথা বলতে রাজি আছি। যাতে টাকাটা সাধারণ সমর্থকদের কাছে ফেরত দেওয়া যায়।' 

এর আগে মেসিকে কলকাতায় আনার উদ্যোক্তা শতদ্রু দত্ত জানিয়েছেন, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে তিনি ১০০ কোটি টাকার মানহানির মামলা করবেন। আর মামলা জিতলে সেই টাকা দিয়ে দর্শকদের ফেরত দেবেন। অভিযোগ, অরূপ ও তাঁদের ঘনিষ্ঠদের 'বাড়াবাড়ি'র জন্যই মেসিকে তড়িঘড়িকে যুবভারতীর বাইরে নিয়ে যেতে হয়। তাতেই দর্শকরা ক্ষুব্ধ হন। 

কলকাতা ময়দানকে রাজনীতি মুক্ত করতেও বার্তা দিয়েছেন নিশীথ। তিনি বলেন, 'খেলার ময়দান রাজনীতিমুক্ত হবে। খেলোয়াড়রা রাজনীতিমুক্ত হবেন। খেলার সঙ্গে জড়িত যে সমস্ত সংস্থাগুলো আছে ফেডারেশনগুলো আছে, তাদেরকে নেপোটিজম মুক্ত হতে হবে। রাজনীতিমুক্ত হতে হবে এবং পরিবারবাদ মুক্ত হতে হবে। এটাই আমাদের মূল মন্ত্র। পশ্চিমবঙ্গে সরকারে পরিবর্তন হয়েছে। এবার খেলার ময়দান রাজনীতিমুক্ত হবে।'
 

Advertisement

POST A COMMENT
Advertisement