আর্সেনাল বনাম PSGইতিহাসের হাতহানির সামনে দুই দলই। উইকএন্ডে গভীর রাতে নয়, রাত ন'টায় শুরু হচ্ছে এই ফাইনাল। ইংলিশ প্রিমিয়ার লিগ জেতার পর এবার আর্সেনালের সামনে ইউরোপ সেরা হওয়ার লড়াই। সামনে প্যারিস সাঁ জা।
রেকর্ডের সামনে আর্সেনাল
মিকেল আর্তেতার টিম চ্যাম্পিয়ন হলে তারা হবে চতুর্থ ইংলিশ টিম, যারা একই মরসুমে দেশের লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ ডাবল জিতবে এর আগে এই কৃতিত্ব ছিল লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির এই রেকর্ড ছিল। ফলে ২২ বছর পর প্রিমিয়ার লিগ জেতার যে রেকর্ড, তার সঙ্গে যোগ হবে এই নজিরও। গোটা বিশ্বজুড়ে গানার্স সমর্থকরা অপেক্ষা করছেন এই ম্যাচের জন্য।
আর্সেনালের সামনে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জেতার সুযোগও। ২০০৬ সালে আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল ফাইনালে উঠে হেরে গিয়েছিল বার্সেলোনার কাছে। পিএসজি জিতলেও গড়বে নজির। ১৯৯৩ সালে ইউরোপিয়ান কাপের নাম। বদলে চ্যাম্পিয়ন্স লিগ হওয়ার পরে একমাত্র রিয়াল মাদ্রিদই টানা দুই বা তার বেশি চ্যাম্পিয়ন হয়েছে। পিএসজি দ্বিতীয় ক্লাব হবে এই তালিকায়। পিএসজির টিম এমনিতে ধারেভারে আর্সেনালের চেয়ে এগিয়ে।
কীভাবে ফ্রিতে দেখবেন ম্যাচ?
ভারতে Sony Sports Ten 2 চ্যানেলে ফাইনাল সরাসরি সম্প্রচার হবে। আপনার কেবল/ডিটিএইচ সংযোগে Sony Sports Ten 2 থাকলে আলাদা কোনো চার্জ ছাড়াই দেখতে পারবেন। অনেক বেসিক প্যাকেও এই চ্যানেল থাকে, তাই আগে থেকে চেক করে নিন।
লাইভ স্ট্রিমিং কীভাবে দেখবেন?
SonyLIV অ্যাপ ও ওয়েবসাইটে ম্যাচ লাইভ দেখাবে। SonyLIV-এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগে। মাসিক প্ল্যান ৩৯৯ টাকা, মোবাইল-অনলি বার্ষিক প্ল্যান ৬৯৯ টাকা। তবে ম্যাচের আগে SonyLIV প্রায়ই ফ্রি ট্রায়াল বা বিশেষ অফার দেয়। নতুন ইউজার হলে ৭ দিনের ফ্রি ট্রায়াল নিতে পারেন। এছাড়া JioTV ব্যবহারকারীরা Sony Sports চ্যানেলগুলো মোবাইলে ফ্রি স্ট্রিম করতে পারেন, যদি আপনার Jio সিম ও ডেটা প্যাক থাকে।
ফুটবলের সবচেয়ে বড় রাত মিস না করতে অফিসিয়াল পথই নিরাপদ। ফ্রি দেখতে চাইলে ট্রায়াল, JioTV বা হাইলাইটসই ভরসা।