IFA Shield Final: IFA শিল্ড ফাইনালে কলকাতা ডার্বি ৮ অক্টোবর, মোহনবাগান vs ইস্টবেঙ্গল ম্যাচ কখন?

আজ অর্থাত্‍ মঙ্গলবার যুবভারতী স্টেডিয়ামে ভারত বনাম উরুগুয়ে FIFA ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে। সে ক্ষেত্রে ৮ তারিখ ডার্বি হলে, মাঝে সময় ৪৮ ঘণ্টা। এখনও পর্যন্ত খবর, ৮ অক্টোবর সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সল্টলেক স্টেডিয়ামে হবে কলকাতা ডার্বি।

Advertisement
IFA শিল্ড ফাইনালে কলকাতা ডার্বি ৮ অক্টোবর, মোহনবাগান vs ইস্টবেঙ্গল ম্যাচ কখন?ডুরান্ড কাপের ফাইনালের ছবি- পিটিআই ফাইল
হাইলাইটস
  • ৮ অক্টোবর IFA শিল্ডের ফাইনাল
  • সবচেয়ে বেশি বার আইএফএ শিল্ড জিতেছে ইস্টবেঙ্গল
  • বিশ্বের অন্যতম প্রাচীন টুর্নামেন্ট

IFA শিল্ডের ফাইনালে যে মোহনবাগান ও ইস্টবেঙ্গল মুখোমুখি হতে চলেছে, তা এখন নিশ্চিত। সোমবার নর্থইস্ট ইউনাইডেটকে ৭-২ গোলে হারিয়েছে ইস্টবেঙ্গল। অন্যদিকে পঞ্জাব এফসি-কে হারিয়ে আগেই ফাইনালে উঠে গিয়েছিল মোহনবাগান। অর্থাত্‍ ডুরান্ড কাপের ফাইনালের পরে আরও একটি ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল। এখন প্রশ্ন হল, IFA শিল্ডের ফাইনাল ম্যাচ কবে?

৮ অক্টোবর IFA শিল্ডের ফাইনাল

IFA শিল্ডের ফাইনালের কলকাতা ডার্বি এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, ৮ অক্টোবর হবে। তবে IFA কিছু আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি। আইএফএ সচিব অনির্বাণ দত্ত সোমবারই ইঙ্গিত দিয়েছিলেন, ৮ অক্টোবরকে ধরেই আপাতত প্ল্যান চলছে। তবে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়। সাধারণত কলকাতা ডার্বি রবিবার হয়। শিল্ডের ডার্বি ৮ অক্টোবরকে ধরেই ভাবনাচিন্তা চলছে বলে খবর।

এএফসি কাপ ও আইএসএল শুরু হবে

কারণ এরপরেই এএফসি কাপ ও আইএসএল শুরু হবে। অনির্বাণের কথায়, '৮ তারিখ ছাড়া আর হাতে কোনও দিন নেই। তারপরেই ইস্টবেঙ্গল এএফসি কাপ খেলার জন্য প্রস্তুতিতে নেমে পড়বে। মোহনবাগানের সামনেও চলে আসবে আইএসএলের ম্যাচ। ফলে চেষ্টা চলছে ৮ তারিখেই যুবভারতীতে ফাইনাল ম্যাচ করার।' 

সবচেয়ে বেশি বার আইএফএ শিল্ড জিতেছে ইস্টবেঙ্গল

আজ অর্থাত্‍ মঙ্গলবার যুবভারতী স্টেডিয়ামে ভারত বনাম উরুগুয়ে FIFA ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে। সে ক্ষেত্রে ৮ তারিখ ডার্বি হলে, মাঝে সময় ৪৮ ঘণ্টা। এখনও পর্যন্ত খবর, ৮ অক্টোবর সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সল্টলেক স্টেডিয়ামে হবে কলকাতা ডার্বি। মোহনবাগানের কাছে ডুরান্ড কাপের বদলা নেওয়ার বড় সুযোগ। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি বার আইএফএ শিল্ড জিতেছে ইস্টবেঙ্গল, ২৯ বার। মোহনবাগান জিতেছে ২১ বার। 

বিশ্বের অন্যতম প্রাচীন টুর্নামেন্ট

ভারতের সবচেয়ে প্রাচীন ফুটবল টুর্নামেন্টের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে আইএফএ শিল্ড। প্রথমে রয়েছে ডুরান্ড কাপ। ১৮৯৩ সালে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন গঠিত হয়। ওই বছর থেকেই শিল্ড শুরু হয়। ১৯১১ সালে এই ইংরেজ টিমকে খালি পায়ে খেলে হারিয়ে শিল্ড জিতেছিল মোহনবাগান। যা আজও ভারতীয় ফুটবলের ইতিহাসে গর্বের। ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগ্রাম হিসেবেও এই ম্যাচকে অনেকে অভিহিত করেন।

Advertisement

POST A COMMENT
Advertisement