২০২৫ সালের আইএফএ শিল্ডের ফাইনালের ম্যাচের ফাইল ছবিশতাব্দী প্রাচীন IFA শিল্ড ফিরছে চলতি সপ্তাহেই। ভারতীয় ফুটবলের সবচেয়ে পুরনো শিল্ড নিয়ে চর্চা তুঙ্গে। সেই ১৮৯৩ সাল থেকে চলছে। ২০২৬ সালের সেপ্টেম্বরে আবারও ফিরতে চলেছে ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড। ভারতের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক ফুটবল প্রতিযোগিতাগুলির মধ্যে অন্যতম এই টুর্নামেন্টকে ঘিরে ফের তৈরি হচ্ছে আগ্রহ। সেই সময় থেকেই কলকাতার ফুটবল সংস্কৃতিতে এই প্রতিযোগিতার বিশেষ জায়গা রয়েছে। শহরের ঐতিহ্যশালী দুই প্রধান ক্লাবের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা আইএফএ শিল্ডের গুরুত্ব ও ঐতিহ্যকে আরও বাড়িয়ে দিয়েছে।
এই টুর্নামেন্টে খেলবে ৬টি দল
IFA শিল্ড মানেই একরাশ আবেগ। খালি পায়ে ব্রিটিশদের হারিয়ে শিল্ড জয়ের সেই গর্বের মোহনবাগান। ২০২৫ সালে শিল্ডের নাটকীয় ফাইনালে পেনাল্টিতে ইস্টবেঙ্গলকে হারিয়ে শিল্ড জিতেছিল মোহনবাগান। ফের IFA শুরু হচ্ছে। ভারতীয় ফুটবলের সবচেয়ে ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টে খেলবে ৬টি দল। ২২ সেপ্টেম্বর অর্থাত্ মঙ্গলবার শুরু হবে IFA শিল্ড। চলবে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত।
জাতীয় দলের প্লেয়ারদের ছাড়াই মাঠে নামতে হতে পারে
গতবারের মতো এ বারও আইএসএল মরশুম শুরুর আগে হচ্ছে IFA শিল্ড। ফলে প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্লাবগুলিকে জাতীয় দলের প্লেয়ারদের ছাড়াই মাঠে নামতে হতে পারে। বিশেষ করে এই সমস্যার মুখে পড়তে পারে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। আসন্ন আন্তর্জাতিক বিরতিতে এক নতুন ইতিহাসের সাক্ষী হতে চলেছে ভারতীয় ফুটবল। বিশ্বকাপ খেলা একাধিক দলের বিরুদ্ধে পরপর প্রীতি ম্যাচ খেলবে ভারত। ২৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে পানামার বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে এই পর্ব। এরপর ৩ অক্টোবর রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং ৬ অক্টোবর দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিরুদ্ধে খেলবে ভারত।
ফলে IFA শিল্ডে অংশ নেওয়া কলকাতার দুই প্রধান ক্লাবের জাতীয় দলের প্লেয়ারদের পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকছেই। এমনকি ইস্টবেঙ্গল বা মোহনবাগান ফাইনালে উঠলেও, তার আগে পর্যন্ত জাতীয় শিবিরে থাকা ফুটবলারদের দলে ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম।
IFA শিল্ডের গ্রুপ A-তে রয়েছে ইস্টবেঙ্গল, মহামেডান ও পঞ্জাব এফসি। মোহনবাগান সুপার জায়ান্ট, শ্রীনিধি ডেকান ও নর্থইস্ট ইউনাইডেট খেলছে Group B-তে। মোট ৬টি দল খেলছে IFA শিল্ড।
IFA শিল্ডের কবে কোন ম্যাচ?
মঙ্গলবার অর্থাত্ ২২ সেপ্টেম্বর মহামেডান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ (দুপুর ৩টে)। এরপর শুক্রবার অর্থাত্ ২৫ সেপ্টেম্বর মহমেডান বনাম পঞ্জাব এফসি (দুপুর ৩টে)। ২৮ সেপ্টেম্বর ইস্টবেঙ্গল বনাম পঞ্জাব এফসি ম্যাচ হবে ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে দুপুর ৩টেয়।
Group B-তে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট, শ্রীনিধি ডেকান ও নর্থইস্ট ইউনাইটেড। ২৩ সেপ্টেম্বর বুধবার মোহনবাগান ক্লাবের মাঠে ম্যাচ হবে মোহনবাগান বনাম শ্রীনিধি ডেকানের। শনিবার, ২৬ সেপ্টেম্বর শ্রীনিধি ডেকান বনাম নর্থইস্ট ইউনাইটেড। মঙ্গলবার অর্থাত্ ২৯ সেপ্টেম্বর মোহনবাগান বনাম নর্থইস্ট ইউনাইটেড, মোহনবাগান গ্রাউন্ড (দুপুর ৩টে)।
নকআউট পর্ব
সেমিফাইনাল
২ অক্টোবর ২০২৬
সেমিফাইনাল ১
টিবিডি বনাম টিবিডি, সময় নির্ধারিত হয়নি
সেমিফাইনাল ২
টিবিডি বনাম টিবিডি, সময় নির্ধারিত হয়নি
ফাইনাল
তারিখ: টিবিডি
সেমিফাইনাল ১-এর জয়ী বনাম সেমিফাইনাল ২-এর জয়ী, সময় নির্ধারিত হয়নি।