SAFF Cup 2026বাংলাদেশে গিয়ে বিপদে পড়ল ভারতীয় ফুটবল দল। কোনও হোটেল বুক করা নেই। কোথায় থাকবে ভারতীয় দল, জানে না। বাংলাদেশের চরম অব্যবস্থায় নাজেহাল হচ্ছে ভারতীয় দল। অথচ মাত্র ৪৮ ঘণ্টা পরেই SAFF কাপের প্রথম ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া।
এই প্রতিযোগিতায় রেকর্ড ন’বার চ্যাম্পিয়ন ভারত
নভেম্বরে কম করে ৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে ভারত। ভারত SAFF চ্যাম্পিয়নশিপের জন্য দ্বিতীয় সারির দল ঘোষণা করেছে। এই প্রতিযোগিতায় রেকর্ড ন’বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। প্রথম পছন্দের দলটি দুটি প্রীতি ম্যাচ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে। SAFF চ্যাম্পিনশিপের আন্ডার-২৩ স্কোয়াডের হেড কোচ নওশাদ মুসার বক্তব্য, উদ্বোধনী ম্যাচটি ফিফার আন্তর্জাতিক ম্যাচের সূচির বাইরে থাকায় অধিকাংশ ক্লাবই তাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়তে রাজি হয়নি।
হোটেল রুম বুক করাই ছিল না
২৮ সদস্যের দলের মধ্যে ১৫ জন ২ নভেম্বর কলকাতায় প্র্যাক্টিস করেন। পরে আরও তিন জন দলের সঙ্গে যোগ দেন। মঙ্গলবার ঢাকার উদ্দেশে রওনা হয় ভারতীয় দলটি। ঢাকায় যখন নামে, তখন স্থানীয় সময় দুপুর ২টো ১৫ মিনিট। ভারতীয় দলকে বলা হয়েছিল, ঢাকায় গুলশন অ্যাভিনিউয়ে তাঁদের জন্য হোটেল বুকড রয়েছে। কিন্তু ব্যাগপত্র নিয়ে সেই হোটেলে যেতেই তাঁরা জানতে পারেন, কোনও রুমই বুক করা নেই ভারতীয় দলের জন্য।
SAFF কাপের ফাইনাল ১৭ নভেম্বর
গতবারের SAFF চ্যাম্পিয়নশিপে বেঙ্গালুরুতে কুয়েতকে পেনাল্টি শুটআউটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ২০২৬ সালের প্রতিযোগিতায় ভারত রয়েছে বি গ্রুপে। এই গ্রুপে তাদের সঙ্গে রয়েছে পাকিস্তান ও মালদ্বীপ। আগামী ৫ নভেম্বর ভারতীয় সময় দুপুর ৩টেয় ঢাকার জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারত। অন্য গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভুটান। দুই গ্রুপের প্রথম দুটি দল সেমিফাইনালে উঠবে। ফাইনাল হওয়ার কথা ১৭ নভেম্বর।