India Beat Laos: বিশ্বকাপে ভারতের দাপট! লাওসকে ৪-২ গোলে হারিয়ে স্বপ্নের শুরু U15 টিমের

India U15 Beat Laos: বিশ্বকাপের মঞ্চে প্রথম দিনেই চমক ভারতের। শনিবার, ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের প্রথম ম্যাচে লাওসকে ৪-২ গোলে হারাল ভারতের খুদেরা।

Advertisement
World Cup-এ ভারতের দাপট! লাওসকে ৪-২ গোলে হারিয়ে স্বপ্নের শুরু U15 টিমেরফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের প্রথম ম্যাচে লাওসকে ৪-২ গোলে হারাল ভারতের খুদেরা।
হাইলাইটস
  • বিশ্বকাপের মঞ্চে প্রথম দিনেই চমক ভারতের।
  • শনিবার, ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের প্রথম ম্যাচে লাওসকে ৪-২ গোলে হারাল ভারতের খুদেরা।
  • ফিফার মঞ্চে প্রথম তিন পয়েন্টও চলে এল ভারতের ঝুলিতে।

India U15 Beat Laos: বিশ্বকাপের মঞ্চে প্রথম দিনেই চমক ভারতের। শনিবার, ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের প্রথম ম্যাচে লাওসকে ৪-২ গোলে হারাল ভারতের খুদেরা। অধিনায়ক ম্যাকডনিশ নাইরাংবাম এবং আর লালরেমরুয়াতফেলার গোলে শুরুতেই এগিয়ে গিয়েছিল ভারত। পরে লাওস সমতা ফেরালেও শেষ দিকে জোড়া দূরপাল্লার শটে ম্যাচের রং বদলে দিল ব্লু কোল্টস। ফিফার মঞ্চে প্রথম তিন পয়েন্টও চলে এল ভারতের ঝুলিতে।

শুরুতেই দুই গোল 
বাকুর হোভসান কমপ্লেক্সের কার্পেটের মতো মাঠ। শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় বিবিয়ানো ফার্নান্দেজের দল। তৃতীয় মিনিটে দীপক সিং আরামবামের শট আটকে দেয় লাওসের গোলকিপার। পরের মিনিটেই আটকে যান ম্যাকডনিশও। তবে সাত মিনিটের মাথায় ফের আসে সুযোগ। আর সেটাই কাজে লাগায় ভারতীয় অধিনায়ক। দীপকের বাড়ানো বল থেকে গোল করে ভারতকে এগিয়ে দেয় ম্যাকডনিশ।

১১ মিনিটে বাড়ে ব্যবধান। দীপকের গায়ে লেগে লাওসের ক্লিয়ার করা বল ফিরে আসে। সুযোগ কাজে লাগিয়ে জোরালো শটে গোল করে লালরেমরুয়াতফেলা। কিন্তু পরের মিনিটেই দূরপাল্লার শটে ব্যবধান কমান আনাভিন জাইয়াসোনে। প্রথমার্ধে আর গোল হয়নি।

সমতা ফিরিয়ে চাপে ফেলেছিল লাওস
বিরতির পর ২৪ মিনিটে ফের ধাক্কা খায় ভারত। বক্সের বাইরে থেকে শটে গোল করে লাওসকে সমতায় ফেরান সৌকসাভান সিলিসেং। তখন ম্যাচের রাশ কার হাতে, তা নিয়ে রীতিমতো সংশয় তৈরি হয়েছিল। কিন্তু ভারতীয় ফুটবলাররা মান রাখলেন। 

৩১ মিনিটে সৌমজিৎ সরকারের পাসে দূর থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে গোল করেন লালরেমরুয়াতফেলা। দু'মিনিট পরে প্রায় মাঝমাঠের কাছ থেকে শট নেন সৌমজিৎ। বল গোলকিপারের মাথার উপর দিয়ে জালে জড়িয়ে যায়। ৪-২ ব্যবধানে এগিয়ে যায় ভারত। শেষ পর্যন্ত সেই ব্যবধান ধরে রেখেই জয় নিশ্চিত করে তারা।

এবার সামনে ক্যামেরুন, গ্রেনাডা
ভারতের পরের ম্যাচ ২৫ অক্টোবর ক্যামেরুনের বিরুদ্ধে সকাল ১০টা ৩০ মিনিটে। একই দিন বিকেল ৫টা ১৫ মিনিটে খেলবে গ্রেনাডার বিরুদ্ধে। ২৬ অক্টোবর বাহরিন ও সেনেগালের মুখোমুখি হবে তারা। এই পাঁচ ম্যাচের ফলের উপর নির্ভর করবে দ্বিতীয় পর্বে ভারত কোথায় থাকবে। সব ক'টি ম্যাচই বিনামূল্যে দেখা যাবে DAZN-এর ওয়েবসাইটে। 

Advertisement

POST A COMMENT
Advertisement