India vs Brazil Football: কলকাতায় ভারত বনাম ব্রাজিল, প্রথমবার এ দেশের মাটিতে নামছে সেলেকাও; খেলা কবে?

কলকাতায় এবার ভারত বনাম ব্রাজিল। ইতিমধ্যেই ডেট হয়ে গিয়েছে ফাইনাল। ঠিক কবে হবে খেলা? জেনে নিন।

Advertisement
কলকাতায় ভারত বনাম ব্রাজিল, প্রথমবার এ দেশের মাটিতে নামছে সেলেকাও; খেলা কবে?ভারত বনাম ব্রাজিল
হাইলাইটস
  • কলকাতায় এবার ভারত বনাম ব্রাজিল
  • ইতিমধ্যেই ডেট হয়ে গিয়েছে ফাইনাল
  • ঠিক কবে হবে খেলা?

নতুন ইতিহাস তৈরি করতে চলেছে ভারতীয় ফুটবল। আর সেই ইতিহাসের সাক্ষী হবে কলকাতাও। এবার ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় ফুটবল দল। আর সবথেকে বড় কথা, এই হাই প্রোফাইল খেলাটি অনুষ্ঠিত হবে কলকাতার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে । ইতিমধ্যেই ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন বিষয়টা ঘোষণা করে দিয়েছে। 

ব্রাজিল যে ভারতের সঙ্গে খেলতে পারে, এই বিষয়টা নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। বিষয়টা নিয়ে মুখ খুলেছিল ESPN Brasil। তারা জানিয়েছিল, কলকাতায় একটি প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়ে ব্রাজিলের ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনা অনেকটাই এগিয়েছে। তবে এবার নিশ্চিত জানা গিয়েছে, ব্রাজিলের দল ভারতে আসছে খেলতে। 

যতদূর খবর, ফিফা বিশ্বকাপ ২০২৬ চলাকালীনই ব্রাজিলের ফুটবল ফেডারেশন এবং ভারতীয় কর্তাদের মধ্যে এই ম্যাচ নিয়ে আলোচনা শুরু হয়। এই সময় ব্রাজিলের ফেডারেশন বিশ্বকাপে ব্রাজিলের প্রতি ভারতীয় সমর্থকদের উন্মাদনা লক্ষ করে। তাদের নজরে পড়ে, বিভিন্ন শহরে বড় পর্দায় ম্যাচ দেখা চলেছে। ব্রাজিলের পতাকা ও দেওয়াল লিখনে সাজানো হয়েছে অলিগলি।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে পোস্ট। এরপরই তারা ভারত সফরের বিষয়ে আগ্রহী হয়ে ওঠে।

সিবিএফ এক বিবৃতিতে জানিয়েছে, 'অস্ট্রেলিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলার পর আমাদের পরবর্তী গন্তব্য ভারত। সেখানে আমরা ইতিহাসের এক নতুন অধ্যায় লিখতে চলেছি। ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে প্রথমবার ভারতের মাটিতে খেলবে ব্রাজিলের জাতীয় দল।'

ব্রাজিলের ফেডারেশনের আরও দাবি, এমন একটি দেশে খেলতে পারা তাদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এখানে ব্রাজিল দলের প্রচুর সমর্থক রয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতীয়রা ব্রাজিলিয়ান ফুটবলকে ভালোবেসে এসেছে। কোটি কোটি ভারতীয় সমর্থকের সঙ্গে এই মুহূর্ত ভাগ করে নেওয়ার অপেক্ষায় রয়েছে তারা। শেষে তাদের বক্তব্য, 'কলকাতায় দেখা হবে।'

কবে খেলা?

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএএফ)-ও ম্যাচের বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, 'ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়ার মতো একটি দিন। ৩ অক্টোবর সল্টলেক স্টেডিয়ামে ভারত বনাম ব্রাজিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ।'

Advertisement


মাথায় রাখতে হবে, এবারের বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে ভারত। তবে ভারতে ব্রাজিলের জনপ্রিয়তায় কোনও ভাটা পড়েনি। বিশেষ করে কলকাতায় এখনও বিশ্বকাপ এলেই শহরের অলিগলি ব্রাজিলের হলুদ-সবুজ রঙে সেজে ওঠে।

এআইএফএফ-এর ডেপুটি সেক্রেটারি জেনারেল এম. সত্যনারায়ণ বলেন, 'ব্রাজিলের মতো একটি দলকে ভারতে স্বাগত জানানো ভারতীয় ফুটবলের জন্য অসাধারণ মুহূর্ত। এটি নিঃসন্দেহে দেশের ফুটবল ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।'


 

POST A COMMENT
Advertisement