বিশ্বকাপে খেলা দলের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজ, নভেম্বরে কঠিন পরীক্ষার সামনে সন্দেশরা

আসন্ন নভেম্বরের ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলবে ভারতীয় পুরুষ ফুটবল দল। আগামী ১২ এবং ১৫ নভেম্বর ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে অকল্যান্ডের গো মিডিয়া স্টেডিয়াম এবং ক্রাইস্টচার্চের ওয়ান নিউজিল্যান্ড স্টেডিয়ামে।

Advertisement
বিশ্বকাপে খেলা দলের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজ, নভেম্বরে কঠিন পরীক্ষার সামনে সন্দেশরা ভারতীয় দল

আসন্ন নভেম্বরের ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলবে ভারতীয় পুরুষ ফুটবল দল। আগামী ১২ এবং ১৫ নভেম্বর ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে অকল্যান্ডের গো মিডিয়া স্টেডিয়াম এবং ক্রাইস্টচার্চের ওয়ান নিউজিল্যান্ড স্টেডিয়ামে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিউজিল্যান্ড সফর এবং দুই দেশের মধ্যে 'খেলাধুলোর মাধ্যমে একতার ১০০ বছর' উদযাপনের অংশ হিসেবে এই ম্যাচগুলির আয়োজন করা হয়েছে। ইতিহাসে এই প্রথমবার ভারতীয় জাতীয় ফুটবল দল নিউজিল্যান্ড সফরে যাচ্ছে। তাছাড়া, ২০০৫ সালে ফিজির পর ওশেনিয়া ভুক্ত কোনও দেশে ভারতের এটিই প্রথম সফর।

এর আগে মাত্র দুবার এই দুই দল মুখোমুখি হয়েছে। ১৯৬১ সালে মারডেকা টুর্নামেন্টে ম্যাচটি গোলশূন্য ড্র হলেও, ২০১৮ সালে ইন্টারকন্টিনেন্টাল কাপে নিউজিল্যান্ড ২-১ গোলে জয়ী হয়। জাতীয় দলের হেড কোচ খালিদ জামিল জানিয়েছেন, সদ্য বিশ্বকাপ খেলা নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলা ফুটবলারদের জন্য একটি বড় চ্যালেঞ্জ ও দারুণ অভিজ্ঞতা হতে চলেছে।

দুই দেশের সিনিয়র দলের প্রথম টুর্নামেন্ট। '১০০ ইয়ার্স অফ ইউনিটি থ্রু স্পোর্টস' এর সেলিব্রেশনের অঙ্গ হিসেবে এই টুর্নামেন্ট হবে। নিউজিল্যান্ড সফরে গিয়ে সেই দেশের সরকারের সঙ্গে যৌথ প্রকল্প ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওশেনিয়ার অন্যতম শক্তিশালী দেশের বিরুদ্ধে নিজেদের পরখ করে নেওয়ার সুযোগ পাবে ভারতীয় ফুটবল দল।

POST A COMMENT
Advertisement