কলকাতা নাইট রাইডার্সপ্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারের পর, চাপে কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার ঘরের মাঠ অর্থাৎ ইডেন গার্ডেনে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচ জিতে খাতা খুলতে মরিয়া অজিঙ্কা রাহানের দল। গত মরসুমে ইডেনের পিচ নিয়ে কম বিতর্ক হয়নি। ফলে ইডেনের পিচ কেমন হবে, বা তা নাইট শিবিরের পছন্দ হবে কিনা তা নিয়ে দ্বিধা ছিল।
নাইট শিবির যদিও পিচ নিয়ে খুশি। দলের হেডকোচ অভিষেক নায়ার ম্যাচের আগের দিন বলেন, 'ভক্তরা বেশি রান দেখতে চায়। আমরা পিচ নিয়ে অবাক নই। শেষ কয়েক দিনে অনেক ঘাস কাটা হয়েছে। প্রত্যেক রাজ্যের মাটি আলাদা। পর পর ম্যাচ থাকে কিউরের কিছু করার থাকে না। নতুন নতুন পিচ বানানো। আমাদের দলের প্লেয়াররা রঞ্জি খেলেন তাদের সব পিচে খেলার অভ্যাস আছে। টি২০ ম্যাচে একজনই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। দর্শকদের সমর্থন হোম ম্যাচের সুবিধা। আমার মনে হয় না পিচ খেলার পার্থক্য করে দিতে পারে।'
দলের বোলারদের নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে কেকেআর-কে। সে সমস্যার কথাও স্বীকার করে নেন অভিষেক। শ্রীলঙ্কা থেকে মাথিশা পাথিরানা এখনও দলের সঙ্গে যোগ দেননি। ফলে অভিজ্ঞতার অভাব দেখতে পাওয়া যাচ্ছে। পাথিরানা প্রসঙ্গে অভিষেক বলেন, 'পাথিরানা ফিটনেস টেস্ট দিচ্ছে। আমরা যোগাযোগ রাখছি ওর সঙ্গে। আমাদের ফিজিও টিমও প্রতিনিয়ত যোগাযোগ রাখছে। আশা করছি খুব তাড়াতাড়ি ও ২ কলকাতায় চলে আসবে।'
নিলামের আগে কেন ক্যামেরন গ্রিনকে নিয়ে ভাবা হল না? এ ব্যাপারেও প্রশ্ন তুলছেন সমর্থকরা। এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে অভিষেক বলেন, 'আমরা যখন নিলামে প্লেয়ার নিয়ে তখন বিস্তারিত ভাবে ভাবার সময় থাকে না, ভবিষ্যৎ র কি হবে সেটা আমাদের জানা থাকে না। এটাই খেলার সৌন্দর্য । গ্রিন ব্যাটার যেমন তেমনই অল রাউন্ডার। তবে আমাদের সেই ভাবে পরিকল্পনা করতে হবে।'
বরুণ চক্রবর্তীর ফর্ম আরও একটা চিন্তার কারণ কেকেআর-এর জন্য। তবে বরুণ ভাল জায়গায় আছেন বলে মত অভিষেকের। তিনি বলেন, 'আমি মনে করি বরুণ মানসিক ভাবে খুব চাঙ্গা আছে। আমরা জানি ও খুব ভালো বোলার। আমাদের আশা যে ভারতের মতই বোলিং করতে পারবে। ওয়নখেরে পিচ খুব চ্যালেঞ্জের ছিল। আমরা ওকে ব্যাক করছি। ও ক্যাম ব্যাক করবে। ও এর আগেও বাউন্স ব্যাক করেছে এবার ও করবে। আমরা আমাদের বোলারকে আগলে রাখি। বরুণের সেই ক্ষমতা আছে। অবশ্য ফলাফলই শেষ কথা বলে। আমরা বরুণের উপর আস্থা রাখছি।'